ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৩/১ পৃষ্ঠা ৬-৭
  • এক উত্তম পথ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক উত্তম পথ
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দৃঢ় মূল্যসহ এক জগৎ
  • মূল-তত্ত্ববাদ—এটি কী?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে?
    যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে?
  • যিহোবার সাক্ষিরা কী বিশ্বাস করে?
    যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন
  • আপনার কি স্মরণে আছে?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৩/১ পৃষ্ঠা ৬-৭

এক উত্তম পথ

যিহোবার সাক্ষীরা জগতে আধ্যাত্মিকতার ক্ষয় এবং সমাজে পরিব্যাপ্ত অনৈতিকতা ও ধর্মীয় অনিশ্চয়তার প্রতি উদ্বিগ্ন। ফলে, কখনও কখনও তাদের মূল-তত্ত্ববাদী বলা হয়ে থাকে। কিন্তু তারা কি তাই? না। যদিও তাদের দৃঢ় ধর্মীয় বিশ্বাস রয়েছে, তবুও তারা সেই অর্থে মূল-তত্ত্ববাদী নয়, যে অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। তারা রাজনৈতিক নেতাদের উপর একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে উন্নীত করার জন্য চাপ সৃষ্টি করে না এবং যাদের সাথে তারা ভিন্নমত তাদের বিরুদ্ধে বিক্ষোভ ও দৌরাত্ম্য প্রদর্শন করে না। তারা এক উত্তম পথ খুঁজে পেয়েছে। তারা তাদের নেতা, যীশু খ্রীষ্টকে অনুকরণ করে।

যিহোবার সাক্ষীরা প্রত্যয়ী যে ধর্মীয় সত্য অস্তিস্তশীল আর তা বাইবেলে পাওয়া যায়। (যোহন ৮:৩২; ১৭:১৭) কিন্তু, বাইবেল খ্রীষ্টানদের শিক্ষা দেয় দয়ালু, সৎ, মৃদু এবং যুক্তিবাদী হতে—এমন গুণাবলি যা ধর্মান্ধতাকে অনুমোদন করে না। (গালাতীয় ৫:২২, ২৩; ফিলিপীয় ৪:৫) বাইবেলে যাকোবের পুস্তকে খ্রীষ্টানদের উৎসাহিত করা হয়েছে, “যে জ্ঞান উপর হইতে আইসে,” তা উৎপন্ন করতে যেটি “প্রথমে শুচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত [“যুক্তিবাদী,” NW], সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ” বলে বর্ণনা করা হয়েছে। যাকোব আরও বলেছিলেন: “যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্ম্মিকতা-ফলের বীজ বপন করা যায়।”—যাকোব ৩:১৭, ১৮.

যিহোবার সাক্ষীরা স্মরণে রাখে যে যীশু সত্যের জন্য অত্যন্ত উদ্‌গ্রীব ছিলেন। তিনি পন্তীয় পীলাতকে বলেছিলেন: “আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই।” (যোহন ১৮:৩৭) যদিও তিনি সত্যের এক নির্ভীক সমর্থক ছিলেন, তবুও তিনি তার বিশ্বাসকে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ খোঁজেননি। বরঞ্চ, তিনি তাদের মন এবং হৃদয় আকর্ষিত করেছিলেন। তিনি জানতেন যে তাঁর স্বর্গীয় পিতা যিনি একজন “মঙ্গলময় ও সরল” ঈশ্বর, তিনি সিদ্ধান্ত নেবেন কিভাবে এবং কখন মিথ্যাচার ও অন্যায়কে পৃথিবী থেকে উচ্ছেদ করবেন। (গীতসংহিতা ২৫:৮) তাই, যারা তাঁর সাথে এক মত হয়নি তিনি তাদের দমন করার চেষ্টা করেননি। বিপরীতে, তাঁর দিনের গোঁড়া ধর্মীয় নেতারা যীশুকে দমন করতে চেষ্টা করেছিল।—যোহন ১৯:৫, ৬.

যিহোবার সাক্ষীদের ধর্মীয় মতবাদগুলি সম্বন্ধে গভীর বিশ্বাস আছে এবং তারা নীতিগত বিষয়ে দৃঢ় মূল্য প্রকাশ করে। প্রেরিত পৌলের মত, তারা প্রত্যয়ী যে “প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক।” (ইফিষীয় ৪:৫) তারা যীশুর কথাগুলির প্রতিও সচেতন: “জীবনে যাইবার দ্বার সঙ্কীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়।” (মথি ৭:১৩, ১৪) তবুও তাদের বিশ্বাসকে অনুসরণ করার জন্য তারা অন্যদের জোর করার চেষ্টা করে না। বরঞ্চ, তারা পৌলকে অনুকরণ করে এবং যারা “ঈশ্বরের সহিত সম্মিলিত” হতে ইচ্ছা প্রকাশ করে তাদের সকলকে “বিনতি” করে। (২ করিন্থীয় ৫:২০) এটিই হল উত্তম পথ। এটি হল ঈশ্বরের পথ।

ধর্মীয় মূল-তত্ত্ববাদ, যেভাবে শব্দটি বর্তমানে ব্যবহৃত হয়, তা খুবই ভিন্ন প্রকৃতির। মূল-তত্ত্ববাদীরা—তাদের নীতিগুলিকে সমাজের উপর চাপিয়ে দেওয়ার জন্য—দৌরাত্ম্য সহ—অনেক কৌশল ব্যবহার করে থাকে। এইরূপ করার দ্বারা তারা রাজনৈতিক ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। কিন্তু, যীশু বলেছিলেন যে তাঁর অনুগামীরা “জগতের নয়।” (যোহন ১৫:১৯; ১৭:১৬; যাকোব ৪:৪) ঐ বাক্যগুলির সাথে সঙ্গতি রেখে যিহোবার সাক্ষীরা রাজনৈতিক বিতর্কগুলিতে কঠোর নিরপেক্ষতা বজায় রাখে। আর ইতালীয় সংবাদপত্র ফিউরোপেজিনা যেমন স্বীকার করেছিল যে, তারা “কারও উপর কোন বিষয়ে জোর করে না; তারা যা বলে তা গ্রহণ অথবা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন।” এর ফলাফল? সাক্ষীদের শান্তিপূর্ণ বাইবেলের বার্তা সমস্ত ধরনের লোকেদের আকৃষ্ট করে, এমনকি তাদেরও যারা এক সময় মূল-তত্ত্ববাদী ছিল।—যিশাইয় ২:২, ৩.

দৃঢ় মূল্যসহ এক জগৎ

সাক্ষীরা উপলব্ধি করে যে মানুষ মূল-তত্ত্ববাদীদের উদ্বিগ্নকারী সমস্যাগুলির সমাধান করতে পারবে না। আপনি এক ব্যক্তিকে ঈশ্বরে বিশ্বাস করতে অথবা আপনার ব্যক্তিগত মতবাদগুলিকে বিশ্বাস করাতে জোর করতে পারেন না। এইধরনের এক বিষয় সম্ভবপর বলে চিন্তা করা ইতিহাসের সবচেয়ে আতঙ্কজনক বিষয়গুলির কয়েকটিতে যেমন ধর্মযুদ্ধ, মধ্যযুগের ধর্মীয় বিচারসভা এবং আমেরিকার ভারতীয় অধিবাসীদের “ধর্মান্তরিতকরণ” এর দিকে পরিচালিত করেছিল। যাইহোক, যদি আপনি ঈশ্বরের উপর আস্থা রাখেন, আপনি বিষয়গুলিকে তাঁর হাতে ছেড়ে দিতে ইচ্ছুক হবেন।

বাইবেল অনুসারে, ঈশ্বর একটি সময় নির্দিষ্ট করেছেন, যে সময়ে তিনি মানুষদের তাঁর আইন ভঙ্গ করতে অনুমোদন করেছেন এবং সেই কারণে দুঃখকষ্ট ও যন্ত্রণা রয়েছে। সেই সময় প্রায় অতিক্রান্ত হয়ে এসেছে। ইতিমধ্যেই যীশু ঈশ্বরের স্বর্গীয় রাজ্যে রাজা হিসাবে শাসন করছেন এবং শীঘ্রই সেই রাজ্য মানব সরকারগুলিকে সরানোর জন্য কার্যকারী হবে ও দিনের পর দিন মানবজাতিকে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করবে। (মথি ২৪:৩-১৪; প্রকাশিত বাক্য ১১:১৫, ১৮) ফল হবে জগদ্ব্যাপী এক পরমদেশ, যেখানে প্রচুর শান্তি এবং ধার্মিকতা থাকবে। সেই সময় সত্য ঈশ্বরকে কিভাবে উপাসনা করা উচিত সেই সম্বন্ধে কোন অনিশ্চয়তা থাকবে না। “ধার্ম্মিকেরা দেশের [“পৃথিবীর,” NW] অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে।” (গীতসংহিতা ৩৭:২৯) এইধরনের চিরন্তন মূল্যগুলি যেমন প্রেমপূর্ণ-দয়া, সত্য, ন্যায়বিচার এবং মঙ্গলভাব, সমস্ত বাধ্য মানবজাতির মঙ্গলের জন্য বিজয় লাভ করবে।

সেই সময়ের জন্য সম্মুখে দৃষ্টি রেখে গীতরচক কাব্যিক রীতিতে বলেন: “দয়া ও সত্য পরস্পর মিলিল, ধার্ম্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল। ভূমি হইতে সত্যের অঙ্কুর উঠে, স্বর্গ হইতে ধার্ম্মিকতা হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়াছে। নিশ্চয় সদাপ্রভু মঙ্গল প্রদান করিবেন, আর আমাদের দেশ ফল প্রদান করিবে। ধার্ম্মিকতা তাঁহার অগ্রে অগ্রে চলিবে, তাঁহার পদচিহ্নকে মার্গস্বরূপ করিবে।”—গীতসংহিতা ৮৫:১০-১৩.

যদিও আমরা জগৎকে পরিবর্তন করতে পারি না, তবু আমরা এমনকি আজকেও ব্যক্তিগতভাবে ধার্মিক মূল্যগুলিকে উৎপন্ন করতে পারি। অতএব, যাদের ঈশ্বর তাঁর উপাসক হিসাবে সেই নতুন জগতে চান আমরা সেই প্রকারের লোক হতে চেষ্টা করতে পারি। তাহলেই আমরা সেই নম্র ব্যক্তিদের মধ্যে থাকব যারা দায়ূদের দ্বারা এইভাবে উল্লেখিত হয়েছে: “মৃদুশীলেরা দেশের [“পৃথিবীর,” NW] অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।” (গীতসংহিতা ৩৭:১১) ঈশ্বর তাদের সমর্থন ও আশীর্বাদ করেন যারা তাঁর ইচ্ছা পালন করে এবং তিনি তাদের ভবিষ্যতের জন্য চমৎকার বিষয়গুলির প্রতিজ্ঞা করেন। প্রেরিত যোহন বলেছিলেন: “জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৭.

[৭ পৃষ্ঠার চিত্র]

যিহোবার সাক্ষীরা সকলকে ঈশ্বরের রাজ্যের সুসমাচারের সাথে পরিচিত হওয়ার জন্য আমন্ত্রণ জানায়

[৬ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

৩, ৪, ৫ এবং ৬ পৃষ্ঠায় দেওয়া দীপ: Printer’s Ornaments/by Carol Belanger Grafton/Dover Publications, Inc.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার