আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলি মনোযোগ সহকারে বিবেচনা করেছেন? যদি তাই হয়, আপনি নিম্নলিখিত বিষয়গুলি স্মরণ করাকে আগ্রহজনক বলে মনে করবেন:
◻ বর্তমানে অনেক বিবাহিত দম্পতিরা কিভাবে আক্বিলা এবং প্রিষ্কিল্লার দ্বারা স্থাপিত চমৎকার উদাহরণকে অনুসরণ করেছে?
আক্বিলা এবং প্রিষ্কিল্লা বিভিন্ন পৃথক পৃথক মণ্ডলীতে সেবা করেছিলেন। তাদের মত, অনেক আধুনিক-দিনের খ্রীষ্টানেরা যেখানে প্রয়োজন বেশি সেখানে যাওয়ার জন্য নিজেদের প্রাপ্তিসাধ্য করেছে। রাজ্যের আগ্রহের বৃদ্ধি দেখে এবং মূল্যবান খ্রীষ্টীয় বন্ধুত্ব গড়ে তুলতে সমর্থ হয়ে তারা আনন্দ ও পরিতৃপ্তিও অভিজ্ঞতা করেন।—১২/১৫, পৃষ্ঠা ২৪.
◻ মদ্যজাতীয় পানীয় সম্পর্কে বাইবেলের দৃষ্টিভঙ্গি কী?
মদ্যজাতীয় পানীয় সম্পর্কে বাইবেলের দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ। একদিকে, বাইবেল বলে যে সুরা ঈশ্বরের কাছ থেকে উপহারস্বরূপ। (গীতসংহিতা ১০৪:১, ১৫) অপরদিকে, এটি অত্যধিক অসংযমকে নিন্দা করে। (লূক ২১:৩৪; ১ তীমথিয় ৩:৮; তীত ২:৩; ১ পিতর ৪:৩)—১২/১৫, পৃষ্ঠা ২৭.
◻ বাইবেলের হগয় পুস্তকটির একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য কী?
যদিও হগয়ের পুস্তকটি, শুধুমাত্র ৩৮টি পদ নিয়ে গঠিত হয়েছে, যার মধ্যে ঈশ্বরের নাম ৩৫ বার ব্যবহৃত হয়েছে। এইরূপ ভবিষ্যদ্বাণী নিষ্প্রাণ বলে মনে হয় যখন যিহোবার নামটি “প্রভু” উপাধি দ্বারা স্থানান্তরিত হয়।—১/১, পৃষ্ঠা ৬.
◻ দায়ূদ এবং মনঃশির পাপ থেকে কোন্ বিষয়টি শেখা যেতে পারে?
যিহোবার ক্ষমা পাওয়া সত্ত্বেও, দায়ূদ এবং মনঃশি, এই দুই ব্যক্তি—এবং তাদের সাথে ইস্রায়েলকে—তাদের পাপপূর্ণ কাজগুলির পরিণতি ভোগ করতে হয়েছিল। (২ শমূয়েল ১২:১১, ১২; যিরমিয় ১৫:৩-৫) ঠিক একইভাবে, আজকে যখন যিহোবা অনুতপ্ত পাপীদের ক্ষমা করেন, তখনও হয়ত তাদের কাজের পরিণতিগুলি থাকতে পারে যা এড়ানো যেতে পারে না।—১/১, পৃষ্ঠা ২৭.
◻ ঈশ্বরের রাজ্যের ‘সুসমাচার যারা প্রচার করে তাদের চরণ’ কোন্ দিক দিয়ে “শোভা” পায়? (যিশাইয় ৫২:৭)
এটি হচ্ছে সেই চরণ যা একজন ব্যক্তিকে স্বাভাবিকভাবে পরিচালিত করে যখন সে অন্যদের কাছে প্রচার করতে বের হয়। এইরূপ চরণ প্রকৃতপক্ষে এক ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে। সুতরাং, অনেকের কাছে যারা রাজ্যের সুসমাচার শোনে এবং অনুকূলভাবে সাড়া দেয় এইধরনের বার্তাবাহকদের চরণ বস্তুতপক্ষেই এক সুন্দর দৃশ্য।—১/১৫, পৃষ্ঠা ১৩.
◻ “সুসমাচার প্রচার” করার সাথে কোন্ দ্বিমুখী কাজ জড়িত? (১ করিন্থীয় ৯:১৬)
প্রথমটি হল, আমরা অবশ্যই ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করব। এই কাজের দ্বিতীয় অংশটি যারা রাজ্য ঘোষণার প্রতি অনুকূলভাবে সাড়া দেয় তাদের শিক্ষা দেওয়াকে জড়িত করে।—১/১৫, পৃষ্ঠা ২৩.
◻ মণ্ডলীর সভাগুলিতে রাজ্যের গান গাওয়ার মাধ্যমে ব্যক্তিগত কোন্ উপকারগুলি আসে?
আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমাদের অনুভূতিগুলিকে প্রকাশ করার জন্য গান গাওয়া আমাদের সুযোগ করে দিয়ে থাকে। (গীতসংহিতা ১৪৯:১, ৩) যখন আমরা মণ্ডলীর গানে আমাদের হৃদয় ঢেলে দিই, এটি পরবর্তী কার্যক্রমে আমাদের হৃদয় ও মনের ভাবকে ঠিক স্থানে স্থাপন করতে পারে। এটি যিহোবার উপাসনায় এক বৃহত্তর অংশগ্রহণে আমাদের উদ্দীপিত করতে পারে।—২/১, পৃষ্ঠা ২৮.
◻ কখন জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল? (উপদেশক ৭:১)
এক ব্যক্তির জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল হতে পারে, যদি এক ব্যক্তি ইতিমধ্যে যিহোবার সাক্ষাতে সুনাম অর্জন করেছেন যিনি বিশ্বস্ত ব্যক্তিবর্গ যারা মারা যায় তাদের পুনরুত্থিত করতে পারেন। (যোহন ১১:২৫)—২/১৫, পৃষ্ঠা ১২.
◻ উপদেশকের পুস্তক কেন আমাদের ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারে?
এটি জীবন সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি এবং যার উপর আমরা তা কেন্দ্রীভূত করি তা সরল রাখতে আমাদের প্রত্যেককে সাহায্য করতে পারে। (উপদেশক ৭:২; ২ তীমথিয় ৩:১৬, ১৭)—২/১৫, পৃষ্ঠা ১৬.
◻ যিহোবার সাক্ষীরা কি মূল-তত্ত্ববাদী?
না। যদিও তাদের দৃঢ় ধর্মীয় বিশ্বাস রয়েছে, তবুও তারা সেই অর্থে মূল-তত্ত্ববাদী নয় যে অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। যাদের সাথে তারা ভিন্নমত তাদের বিরুদ্ধে তারা বিক্ষোভ ও দৌরাত্ম্য প্রদর্শন করে না। তারা তাদের নেতা যীশু খ্রীষ্টকে অনুকরণ করে।—৩/১, পৃষ্ঠা ৬.
◻ ঈশ্বরের প্রতিশোধ সম্পাদন করার জন্য যীশুর আসার সঠিক সময় জ্ঞাত না হওয়া খ্রীষ্টানদের উপর কী প্রভাব নিয়ে আসে?
এটি খ্রীষ্টানদের সতর্ক হতে প্রণোদিত করে এবং তারা যে নিঃস্বার্থ মনোভাব নিয়ে যিহোবাকে সেবা করে তা প্রমাণ করার জন্য তাদের প্রত্যহ সুযোগ করে দেয়।—৩/১, পৃষ্ঠা ১৩.
◻ একজন ভাই যে হয়ত আমাদের প্রতারণা করেছে, তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করার পূর্বে আমাদের কী বিবেচনা করা উচিত?
আমাদের নিজেদের, অন্যান্যেরা যারা জড়িত আছে, মণ্ডলীর এবং বাইরের লোকেদের উপর সম্ভাব্য প্রভাবগুলি সম্বন্ধে আমাদের বিবেচনা করা উচিত। (১ করিন্থীয় ৬:৭)—৩/১৫, পৃষ্ঠা ২২.
◻ প্রকৃত সুখ কিভাবে অর্জন করা যায়?
প্রকৃত সুখ হল হৃদয়ের এক অবস্থা, যা অকৃত্রিম বিশ্বাস এবং যিহোবার সাথে এক উত্তম সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। (মথি ৫:৩)—৩/১৫, পৃষ্ঠা ২৩.
◻ জুরির কাজের জন্য ডাকা হলে একজন খ্রীষ্টানের কী করা উচিত?
জুরির কাজের সম্মুখীন হন এমন প্রত্যেক খ্রীষ্টানকে অবশ্যই নির্ধারণ করতে হবে যে বাইবেল এবং তার নিজ বিবেকের উপর ভিত্তি করে কোন্ পথ তিনি অনুসরণ করবেন। (গালাতীয় ৬:৫)—৪/১, পৃষ্ঠা ২৯.