ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৩/১ পৃষ্ঠা ৮
  • “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক”
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “শিষ্ট ও সুনিয়মিতরূপে” সংগঠিত
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উত্তম কাজ যা যিহোবাকে গৌরবান্বিত করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যে আচরণ আমাদের খ্রীষ্টীয় পরিচর্য্যাকে ভূষিত করে
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৩/১ পৃষ্ঠা ৮

রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি

“তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক”

পর্বতে দত্ত তাঁর উপদেশে যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমরা জগতের দীপ্তি।” তিনি তাদের আরও পরামর্শ দিয়েছিলেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।”—মথি ৫:১৪-১৬.

ইতালীতে যিহোবার সাক্ষীদের উত্তম কাজগুলি অলক্ষিত থাকেনি। উদাহরণস্বরূপ, তাদের বাৎসরিক সম্মেলনগুলিতে যোগদানের সময় তাদের উত্তম আচরণ ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে, যেমন নিম্নোক্ত বিবৃতিগুলি সমর্থন করে:

▪ অনেক বছর যাবৎ ইতালীর টার্নিতে, একজন মহিলা তার মেয়েকে একটি রেস্তরাঁ চালাতে সাহায্য করেছিলেন, যেটি সেই শহরের স্টেডিয়ামের কাছে অবস্থিত ছিল। তিনি বর্ণনা করেন: “যারা সেখানে ফুটবল খেলতে এসেছিল তাদের এবং যিহোবার সাক্ষীদের সম্মেলনের প্রতিনিধিদের মধ্যে আমি এক বিরাট পার্থক্য লক্ষ্য করেছি। সাক্ষীরা তাদের পোশাক-পরিচ্ছদে অনেক বেশি শালীন এবং তারা ছিলেন সৎ ও সম্মানীয়। আমি প্রায়ই নিজেকে জিজ্ঞাসা করতাম যে কিভাবে বিভিন্ন জাতির লোকেরা এত উত্তমরূপে ঐক্যবদ্ধ হতে পারে।

“একদিন একজন সাক্ষী পথে আমাকে থামান এবং জিজ্ঞাসা করেন আমি ঈশ্বরের নাম জানি কি না। আমি জানতাম না আর যেহেতু আমি জানতাম যে যিহোবার সাক্ষীরা ভাল লোক, তাই আমি সেই মহিলার আমাকে সাক্ষাৎ করার প্রস্তাবে রাজি হয়েছিলাম। মৃতদের অবস্থা সম্বন্ধে আমার প্রশ্নাদি ছিল, যেগুলির উত্তর তিনি বাইবেল থেকে দিয়েছিলেন। কোনরকম ইতস্ততঃ না করে আমি একটি বাইবেল অধ্যয়ন গ্রহণ করি এবং দুই সপ্তাহ পরেই আমি সভাগুলিতে যোগদান করতে শুরু করি।

“আমার মেয়ে প্রথমে আমার বিরোধিতা করে, কিন্তু আমার আচরণ এবং দৃঢ়সংকল্প তার মনোভাবকে পরিবর্তিত করে। নয় মাস পূর্বে আমি অধ্যয়ন শুরু করেছিলাম। বর্তমানে আমার মেয়ে এবং তার স্বামী সাক্ষীদের সম্বন্ধে প্রশংসাসূচক মন্তব্যগুলি করে, যারা তাদের রেস্তরাঁর নিয়মিত ক্রেতা। এই প্রসঙ্গে বলতে চাই যে, আমি এই স্টেডিয়ামেই একটি সম্মেলনে বাপ্তাইজিত হয়েছিলাম।”

▪ রোসেটো দেল্যি আব্রুতসি শহরে একটি সম্মেলনের পর, একজন শিবিরসংলগ্ন ম্যানেজার মন্তব্য করেছিলেন: “আমি লক্ষ্য করেছি যে যিহোবার সাক্ষীরা তাদের সর্বক্ষেত্রে খুবই সৎ। গত সপ্তাহে, আমার শিবিরে তাদের ৪০ জন ছিলেন এবং তারা কোন সমস্যার সৃষ্টি করেননি। বিপরীতে, তারাই হচ্ছেন একমাত্র ব্যক্তি যারা তাদের ভ্রাম্যমান গাড়ি বা তাঁবুতে একজন অতিরিক্ত ব্যক্তি থাকলে আপনার কাছে আসবেন এবং জানিয়ে যাবেন। আমার মতে, তারাই হচ্ছেন সবচেয়ে উত্তম ক্রেতা যাদের আপনি পেতে পারেন।”

▪ সেই একই সম্মেলনের পর, একজন হোটেল ম্যানেজার বর্ণনা করেছিলেন: “যিহোবার সাক্ষীরা সকলেই শান্তিপ্রিয়। তারা উচ্ছৃঙ্খল নন এবং তারা সকাল-সকাল ঘুমাতে যান। তারা প্রকৃতই দয়ালু, সৎ এবং ভদ্র আচরণকারী। যদি সকলেই তাদের মত হত তবে কতই না চমৎকার হত। অন্যেরা সব কিছু চুরি করে—ফুলদানি, ছাইদান, এমনকি শৌচাগারে ব্যবহৃত কাগজ এবং চিনি পর্যন্ত! আপনাদের ক্ষেত্রে কখনও এমন হয়নি। যখন সন্ধ্যাবেলা আপনাদের সন্তানেরা রেফ্রিজারেটর থেকে আইসক্রীম নেয়, তারা কী নিল তা পরীক্ষা করে দেখার প্রয়োজন আমি মনে করি না। তারা আমার কাছ থেকে কী নিল তা তারা হিসাব করে এবং তৎক্ষণাৎ পরিশোধ করার জন্য আসে। তাদের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। যদি অন্যেরাও এইরকম হত, তাহলে কতই না চমৎকার হত! আমি আশা করি আমার সব অতিথিরাই যদি যিহোবার সাক্ষী হতেন।”

পৃথিবীর আরও অনেক অন্যান্য জায়গার মত ইতালীতে যিহোবার সাক্ষীরা সুপরিচিত। তারা ‘পরজাতীয়দের মধ্যে তাহাদের আচার ব্যবহার উত্তম করিয়া রাখে,’ এবং এইভাবে সত্য ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে যাঁর নাম তারা বহন করে।—১ পিতর ২:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার