ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
স্বাগতম।
এটা যিহোবার সাক্ষিদের দ্বারা বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রকাশনাদি গবেষণা করার একটা হাতিয়ার।
প্রকাশনা ডাউনলোড করার জন্য দয়া করে jw.org ওয়েবসাইটে যান।
  • আজ

শুক্রবার, ১৬ অক্টোবর

তোমার মন যেন তোমাকে সেই মহিলার পিছন পিছন যাওয়ার জন্য প্রলুব্ধ না করে, তুমি যেন ঘুরতে ঘুরতে তার পথে গিয়ে না পড়।—হিতো. ৭:২৫, NW.

সেই যুবকের সঙ্গে যা ঘটেছিল, সেটা যিহোবার যেকোনো উপাসকের সঙ্গে ঘটতে পারে। একজন খ্রিস্টান হয়তো কোনো গুরুতর পাপ করে ফেলতে পারেন এবং মনে করতে পারেন, সমস্ত কিছু হঠাৎ করে হয়ে গিয়েছে। অথবা তিনি চিন্তা করতে পারেন, “সমস্ত কিছু যে কীভাবে হয়ে গেল, তা আমি বুঝতেই পারিনি।” তিনি যদি মন দিয়ে চিন্তা করেন, তা হলে তিনি বুঝতে পারবেন যে, তিনি বোকার মতো কাজ করেছেন এবং কিছু ভুল পদক্ষেপ নিয়েছেন। তিনি হয়তো এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, যারা যিহোবাকে ভালোবাসে না। অথবা তিনি এমন আমোদপ্রমোদ করতে শুরু করেছিলেন, যেগুলো একজন খ্রিস্টানের জন্য উপযুক্ত নয়। অথবা তিনি হয়তো এমন ওয়েবসাইটে গিয়েছিলেন কিংবা এমন জায়গাগুলোতে গিয়েছিলেন, যেখানে একজন খ্রিস্টানের কখনোই যাওয়া উচিত নয়। আবার এটাও হতে পারে, তিনি হয়তো বাইবেল পড়া, প্রার্থনা করা, সভায় যাওয়া এবং প্রচারে অংশ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। হিতোপদেশ বইয়ে বলা সেই যুবকের মতো এই খ্রিস্টান হঠাৎই পাপ করে ফেলেননি। তিনি কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলেন, যেগুলোর কারণে তিনি পাপ করে ফেলেছিলেন। আমরা কী শিখি? আমাদের শুধু পাপ করা থেকেই দূরে থাকতে হবে এমন নয়, সেইসঙ্গে আমাদের এমন কাজগুলো থেকেও দূরে থাকতে হবে, যেগুলো আমাদের পাপের দিকে নিয়ে যায়। সেই যুবক ও পরকীয়া স্ত্রীর ঘটনাটা বলার পর রাজা শলোমন এই বিষয়টা বুঝিয়েছিলেন।—মথি ৫:২৯, ৩০. প্রহরীদুর্গ ২৪.০৭ ১৬ অনু. ১০-১১

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৬

শনিবার, ১৭ অক্টোবর

আমাদের সেই ধন মাটির পাত্রে রয়েছে।—২ করি. ৪:৭.

এই ধন কী? ঈশ্বরের রাজ্যের সুসমাচার। আমরা যখন লোকদের এই সুসমাচার জানাই, তখন তারা জীবন লাভ করতে পারে। (২ করি. ৪:১) আর সেই মাটির পাত্র কী? ঈশ্বরের সেবকেরা, যারা লোকদের সুসমাচার জানায়। প্রথম শতাব্দীতে ব্যবসায়ীরা মাটির পাত্র করে খাবারদাবার, দ্রাক্ষারস, টাকাপয়সা এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যেত। একইভাবে, আমরা হলাম মাটির পাত্র আর যিহোবা আমাদের লোকদের কাছে সুসমাচারের মূল্যবান বার্তা জানানোর দায়িত্ব দিয়েছেন। তাই, এইসমস্ত কাজ ভালোভাবে করার জন্য যিহোবা আমাদের সাহায্য করবেন। কখনো কখনো আমাদের হয়তো এটা চিন্তা করে ভয় লাগে যে, লোকেরা যদি আমাদের উপর রেগে যায় অথবা আমাদের বিরোধিতা করে, তা হলে আমরা কী করব। আপনার মনেও কি এই একই ভয় কাজ করে? লক্ষ করুন, প্রেরিতদের যখন প্রচার কাজ বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল, তখন তারা কী করেছিল। তারা যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেছিল যেন তিনি তাদের সাহসের সঙ্গে কথা বলার ক্ষমতা দেন। যিহোবা তাদের প্রার্থনা শুনেছিলেন এবং সঙ্গেসঙ্গে তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন। (প্রেরিত ৪:১৮, ২৯, ৩১) আপনার যদি লোকদের সঙ্গে কথা বলতে ভয় লাগে, তা হলে যিহোবাকে বলুন, তিনি যেন আপনার মনে লোকদের প্রতি ভালোবাসা এতটাই বাড়িয়ে দেন যে, আপনার মন থেকে লোকভয় একেবারে দূর হয়ে যায়। প্রহরীদুর্গ ২৪.০৪ ১৬ অনু. ৮-৯

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৬

রবিবার, ১৮ অক্টোবর

হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক।—মথি ৬:৯.

আমরা যিহোবাকে ভালোবাসি, তাই আমরা তাঁর নামকে পবিত্র করতে চাই। শয়তান যিহোবার বিষয়ে মিথ্যা কথা বলেছিল এবং তাঁর নামের উপর নিন্দা নিয়ে এসেছিল। আর আমরা সেই নিন্দা দূর করতে চাই। (আদি. ৩:১-৫; ইয়োব ২:৪; যোহন ৮:৪৪) প্রচার করার মাধ্যমে আমরা লোকদের জানাতে চাই যে, আমাদের ঈশ্বর কেমন। আমরা চাই যেন সমস্ত লোক জানতে পারে, ঈশ্বরের প্রধান গুণ হল প্রেম আর তাঁর শাসন করার পদ্ধতি সবচেয়ে ভালো এবং সঠিক। আমরা সবাইকে এটাও বলতে চাই, যিহোবা খুব শীঘ্রই তাঁর রাজ্যের মাধ্যমে সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন আর মানুষকে এমন একটা জগৎ দেবেন, যেখানে চারিদিকে শান্তি এবং আনন্দ থাকবে। (গীত. ৩৭:১০, ১১, ২৯; ১ যোহন ৪:৮) আমরা যখন লোকদের এই বিষয়গুলো বলি, তখন আমরা যিহোবার পক্ষ নিই আর তাঁর নামকে পবিত্র করি। আমরা এই বিষয়েও খুশি যে, আমরা আমাদের নাম অনুযায়ী কাজ করি। প্রহরীদুর্গ ২৪.০৫ ১৮ অনু. ১২

প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০২৬
স্বাগতম।
এটা যিহোবার সাক্ষিদের দ্বারা বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রকাশনাদি গবেষণা করার একটা হাতিয়ার।
প্রকাশনা ডাউনলোড করার জন্য দয়া করে jw.org ওয়েবসাইটে যান।
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার