অন্যদের থেকে আলাদা থাকার সময় আমরা কী করতে পারি?
অন্যদের থেকে আলাদা থাকার কারণে আপনি কি নিজেকে একা বলে মনে করছেন? যদি তা-ই হয়, তা হলে আপনি হয়তো গীতরচকের মতো অনুভব করছেন, যিনি বলেছিলেন: “আমি সেই পাখির মতো, যেটা ছাদে একা বসে থাকে।” (গীতসংহিতা ১০২:৭) একা থাকার কারণে বিভিন্ন সমস্যা আসে। এই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য বাইবেলের পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে।
ঈশ্বরের নিকটবর্তী হোন
যদিও আপনি অন্যদের থেকে আলাদা রয়েছেন, তারপরও আপনি আনন্দে থাকতে পারেন। কীভাবে? আপনি ঈশ্বরকে জানার এবং তাঁর নিকটবর্তী হওয়ার জন্য সময় বের করতে পারেন। (মথি ৫:৩, ৬) এই ক্ষেত্রে, নীচে দেওয়া বিষয়গুলো আপনাকে সাহায্য করতে পারে।
অনলাইন বাইবেল, যেটা একবারে সঠিক এবং সহজভাবে লেখা
ছোটো ছোটো ভিডিও, যেগুলোতে বাইবেলের মৌলিক শিক্ষা তুলে ধরা হয়েছে
“বাইবেলের প্রশ্নের উত্তর”—প্রায়ই জিজ্ঞেস করা হয় এমন প্রশ্নগুলোর উত্তর
“তাদের বিশ্বাস অনুকরণ করুন”—এই ধারাবাহিক প্রবন্ধগুলোতে বাইবেলে উল্লেখিত পুরুষ ও নারীদের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে
“এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?”—এই ধারাবাহিক প্রবন্ধ এবং ভিডিওগুলো প্রকৃতির জটিলতা ও সৌন্দর্যকে তুলে ধরে
বাইবেলের সেই পদগুলো পড়ুন, যেগুলো পড়ে সান্ত্বনা পাওয়া যায়
নীচে দেওয়া শাস্ত্রপদগুলো থেকে অনেকে সান্ত্বনা পেয়েছে। বাইবেলের এই অংশগুলো পুরোটা এক বারে পড়ার পরিবর্তে একটা করে পড়ুন। এরপর, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন এবং প্রার্থনা করুন। আপনি যখন অন্যদের থেকে আলাদা থাকেন, তখন সময়কে ভালোভাবে ব্যবহার করার জন্য এটা একটা ভালো উপায়।—মার্ক ১:৩৫.
জানুন, জগতের পরিস্থিতি কেন এত খারাপ
জগতের পরিস্থিতি কেন এত খারাপ এবং কীভাবে ঈশ্বর সেটা ঠিক করবেন, এটা জানা আপনাকে আপনার সমস্যাগুলোর সঙ্গে ভালোভাবে মোকাবিলা করতে সাহায্য করবে।—যিশাইয় ৬৫:১৭.
অযথা চিন্তা করবেন না
আপনি অন্যদের থেকে আলাদা থাকার সময় নীচে দেওয়া প্রবন্ধগুলো পড়ার মাধ্যমে নিজেকে একা বলে মনে করবেন না এবং “উদ্বিগ্ন” হয়ে পড়বেন না।—মথি ৬:২৫.
● যেভাবে চাপের সঙ্গে মোকাবিলা করা যায়
বন্ধুত্ব শক্তিশালী করুন
আপনার যখন বন্ধু থাকবে, তখন আপনি খুশি থাকবেন এবং মানসিকভাবেও ঠিক থাকবেন। আপনার বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা না হলেও তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যদি এমনটা হয়, আপনি ঘর থেকে বাইরে যেতে পারছেন না, তা হলে ভিডিও কল অথবা ফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলুন এবং নতুন বন্ধুও তৈরি করুন। নীচে দেওয়া প্রবন্ধগুলো পড়লে আপনি ভালো বন্ধু খুঁজে পেতে পারবেন আর নিজেও একজন “প্রকৃত বন্ধু” হয়ে উঠতে পারবেন।—হিতোপদেশ ১৭:১৭.
● তুমি কী করতে পার, যদি তোমার মনে হয় যে, তোমার কোনো বন্ধুবান্ধব নেই?
● কৃতজ্ঞতা দেখানোর মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলো
সুস্থসবল থাকুন
বাইবেল বলে, “শরীরচর্চা … উপকারজনক।” (১ তীমথিয় ৪:৮) অন্যদের থেকে আলাদা থাকার সময় আপনি যদি এক্সারসাইজ করেন, তা হলে আপনি মানসিকভাবে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। আপনি ঘরের বাইরে বের হতে না পারলেও সুস্থসবল থাকার জন্য কিছু-না-কিছু করতে পারেন।