ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ১৪
  • যোহন বাপ্তাইজক কি সত্যিই ছিলেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যোহন বাপ্তাইজক কি সত্যিই ছিলেন?
  • অন্যান্য বিষয়
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যোহন বাপ্তাইজক কে ছিলেন?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • জন্মদিনের আসরে হত্যা
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • ‘তাদের মধ্যে কেউই মহান নয়’
    সাহসী হোন এবং ঈশ্বরের সঙ্গে চলুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ১৪
যোহন বাপ্তাইজক লোকদের জলে বাপ্তিস্ম দিচ্ছেন।

যোহন বাপ্তাইজক কি সত্যিই ছিলেন?

সুসমাচারের বইগুলোতে যোহন বাপ্তাইজক নামে একজন ব্যক্তি সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। তিনি যিহূদিয়ায় ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন। কিন্তু, এই নামে কোনো ব্যক্তি কি সত্যিই ছিলেন? আর তার বিষয়ে বাইবেলে যা বলা হয়েছে, সেটা কি ঐতিহাসিক দিক দিয়ে সঠিক? এই বিষয়ে কিছু প্রমাণ লক্ষ করুন:

  • বাইবেল বলে: “যোহন বাপ্তাইজক যিহূদিয়ার প্রান্তরে এসে প্রচার করতে লাগলেন এবং বলতে লাগলেন: ‘অনুতপ্ত হও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে।’” (মথি ৩:১, ২) বাইবেলে লেখা এই কথা কি ঐতিহাসিক দিক দিয়ে সত্য বলে প্রমাণিত হয়েছে? হ্যাঁ।

    প্রথম শতাব্দীর একজন ইতিহাসবেত্তা ফ্লেভিয়াস জোসিফাস “যোহন” নামে একজন ব্যক্তির বিষয় বলেছিলেন, ‘যিনি বাপ্তাইজক হিসেবে সুপরিচিত ছিলেন আর যিনি যিহুদিদের উৎসাহিত করতেন, যেন তারা ধার্মিক মান অনুযায়ী জীবনযাপন করে, ঈশ্বরের প্রতি ভক্তি দেখায় এবং বাপ্তিস্ম নেয়।’—জুইশ অ্যান্টিকুইটিস, বই ১৮.

  • বাইবেল বলে, যোহন হেরোদ আন্তিপাকে সংশোধন করেছিলেন, যিনি গালীল ও পিরিয়ার জেলাশাসক ছিলেন। হেরোদ দাবি করতেন যে, তিনি একজন যিহুদি এবং মোশির ব্যবস্থা পালন করেন। তিনি তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন আর এই কারণে যোহন তাকে বলেছিলেন যে, তিনি পাপ করেছেন। (মার্ক ৬:১৮) এই ঘটনাটা ইতিহাসেও লেখা আছে।

    ইতিহাসবেত্তা জোসিফাস লিখেছিলেন, হেরোদ আন্তিপা “হেরোদিয়ার প্রেমে পড়ে গিয়েছিলেন। তিনি নির্দ্বিধায় ও খোলাখুলিভাবে হেরোদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।” হেরোদিয়া এতে রাজি হয়ে গিয়েছিলেন এবং নিজের স্বামীকে ছেড়ে হেরোদ আন্তিপাকে বিয়ে করেছিলেন।

  • বাইবেল বলে: ‘জেরুসালেম, সমস্ত যিহূদিয়া ও জর্ডনের আশেপাশের সমস্ত অঞ্চল থেকে লোকেরা [যোহনের] কাছে যেতে শুরু করল এবং তার কাছে জর্ডন নদীতে বাপ্তিস্ম নিতে লাগল।’—মথি ৩:৫, ৬.

    ইতিহাসবেত্তা জোসিফাসও লিখেছিলেন যে, যোহনের কাছে “লোকের-পর-লোকের” আসত আর “তারা তার কাছ থেকে যা শিখত, সেগুলো তাদের উপর গভীর ছাপ ফেলত।”

এই প্রমাণগুলো দেখায়, প্রথম শতাব্দীর ইতিহাসবেত্তা ফ্লেভিয়াস জোসিফাস পুরোপুরি নিশ্চিত ছিলেন যে, যোহন বাপ্তাইজক সত্যিই ছিলেন। আর তার মতো আমরাও এই বিষয়ে নিশ্চিত হতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার