ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১৩ পৃষ্ঠা ২
  • ভালো ফল নিয়ে আসে এমন এক অভিযান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভালো ফল নিয়ে আসে এমন এক অভিযান
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক সাদর আমন্ত্রণ
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এক বিশেষ আমন্ত্রণ
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার জন্য বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ সভা সম্বন্ধে ঘোষণা করার অভিযান ১৭ মার্চ থেকে শুরু হবে
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১৩ পৃষ্ঠা ২

ভালো ফল নিয়ে আসে এমন এক অভিযান

সম্মেলন শুরু হওয়ার তিন সপ্তাহ আগে, মণ্ডলীগুলো আবারও এলাকার আগ্রহী ব্যক্তিদের যোগদান করার জন্য আমন্ত্রণ জানানোর এক অভিযানে অংশগ্রহণ করবে। এই বার্ষিক অভিযানের যুক্তিযুক্ত কারণ রয়েছে। যারা এই আমন্ত্রণপত্রটি গ্রহণ করে ও সম্মেলনে আসে, তারা প্রায়ই শাস্ত্রীয় বক্তৃতাগুলোর, পুরোপুরি স্বেচ্ছাসেবকের দ্বারা সুসংগঠিত ডিপার্টমেন্টগুলোর এবং আমরা যে-উত্তম আচার-ব্যবহার ও একতা প্রদর্শন করি, সেগুলোর দ্বারা প্রভাবিত হয়। (গীত. ১১০:৩; ১৩৩:১; যিশা. ৬৫:১৩, ১৪) তারপরও, আমাদের অভিযান কি ভালো ফল নিয়ে আসে, বিশেষ করে সেই এলাকাগুলোতে, যেখানে আগ্রহী ব্যক্তিদের সম্মেলনে যোগদান করার জন্য বেশ কিছুটা পথ যাত্রা করতে হয়?

২০১১ সালের জেলা সম্মেলনের পর, এক শাখা অফিস একজন ভদ্রমহিলার কাছ থেকে একটা চিঠি পেয়েছিল, যিনি তার দরজায় একটা আমন্ত্রণপত্র পেয়েছিলেন। যিহোবার সাক্ষিরা যখনই দরজায় কড়া নাড়ত, তখন তিনি সাধারণত লুকিয়ে থাকতেন। তিনি লিখেছিলেন: “আমার একটা সুন্দর বাড়ি, ভালো স্বামী ছিল আর আমি মনে করতাম যে, সুখী হওয়ার জন্য আমার সবকিছুই রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হল, আমি তখনও সুখী ছিলাম না আর সত্যিই আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। তাই আমি স্থির করেছিলাম যে, দ্বিতীয় দিনের কার্যক্রমে যোগদান করার জন্য ৩২০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যাব।” সম্মেলনের কার্যক্রম তিনি এতটাই উপভোগ করেছিলেন যে, তিনি তার স্বামীকে ফোন করে জানিয়েছিলেন, তিনি পরের দিনও যোগদান করার জন্য রাত্রে থেকে যাচ্ছেন। “আমি প্রত্যেকটা বক্তৃতা শুনেছিলাম, অনেক যিহোবা সাক্ষির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল আর তাই আমি স্থির করেছিলাম যে, আমি কখনোই আসা বন্ধ করব না।” বাড়ি ফিরে এসে তিনি অধ্যয়ন শুরু করেছিলেন এবং চার মাস পরে তিনি একজন অবাপ্তাইজিত প্রকাশক হয়েছিলেন। “আমি খুবই আনন্দিত যে, দরজায় আমি আমন্ত্রণপত্রটি পেয়েছিলাম কারণ এখন আমার জীবনে সত্যিই এক উদ্দেশ্য রয়েছে!”

যারা আমন্ত্রণপত্র পেয়েছে তাদের কেউ কেউ যোগদান করবে। তাই এই গুরুত্বপূর্ণ অভিযানে উদ্যোগের সঙ্গে অংশ নিন। অবশিষ্ট আমন্ত্রণপত্রগুলো আপনার সঙ্গে সম্মেলন শহরে নিয়ে আসুন আর রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার জন্য সেগুলোকে ব্যবহার করুন।

[২ পৃষ্ঠার ক্যাপশন]

কীভাবে আমরা আমন্ত্রণপত্রটি দেব?

আমাদের এলাকা শেষ করার জন্য আমাদের সংক্ষেপে কথা বলা উচিত। আমরা হয়তো এইরকম কিছু বলতে পারি: “নমস্কার। আমরা এই আমন্ত্রণপত্রটি বিতরণ করার বিশ্বব্যাপী এক কাজে অংশ নিচ্ছি। এই কপিটি আপনার জন্য। এই আমন্ত্রণপত্রে আপনি বিস্তারিত আরও কিছু তথ্য পাবেন।” উদ্যমী হোন। সপ্তাহান্তগুলোতে অভিযানে অংশগ্রহণ করার সময়, উপযুক্ত হলে পত্রিকাগুলোও অর্পণ করা উচিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার