ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১৩ পৃষ্ঠা ২-৩
  • যে-আচরণ ঈশ্বরের গৌরব নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যে-আচরণ ঈশ্বরের গৌরব নিয়ে আসে
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ”
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সম্মেলন সম্বন্ধে মনে রাখার মতো কিছু বিষয়
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের জেলা সম্মেলনগুলো—সত্যের পক্ষে এক জোরালো প্রমাণ
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১৩ পৃষ্ঠা ২-৩

যে-আচরণ ঈশ্বরের গৌরব নিয়ে আসে

১. কেন যিহোবার সাক্ষিরা জেলা সম্মেলনগুলোতে যোগদান করার সময় লোকেদের দৃষ্টি-আকর্ষণ করায়?

১ জেলা সম্মেলনগুলোতে যোগদান করার সময় আমরা লোকেদের দৃষ্টি-আকর্ষণ করাই। অনেক সম্মেলন শহরে স্থানীয় সংবাদমাধ্যমগুলো আমাদের উপস্থিতি সম্বন্ধে জনসাধারণকে জানায়। হোটেল এবং রেস্টুরেন্টগুলো প্রায়ই অতিথিদের দ্বারা পূর্ণ থাকে আর সেই এলাকায় বসবাসকারী লোকেরা লক্ষ্য করে যে, অনেক অতিথিই সম্মেলনের ব্যাজ কার্ড পরে আছে। নীচে মনে রাখার মতো কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, যেগুলো আমাদেরকে সম্মেলন শহরে থাকার সময় আমাদের উত্তম আচরণের দ্বারা ঈশ্বরের গৌরব নিয়ে আসতে সাহায্য করবে।—১ পিতর ২:১২.

২. সম্মেলন শহরে থাকার সময়, কীভাবে আমরা আমাদের মার্জিত পোশাক-আশাকের দ্বারা ঈশ্বরের গৌরব নিয়ে আসতে পারি?

২ মার্জিত পোশাক-আশাক: কার্যক্রমে যোগদান করার সময় আমাদের মার্জিত পোশাক-আশাক প্রায়ই প্রত্যক্ষদর্শীদের ওপর ছাপ ফেলে। কিন্তু, অন্যান্য সময়ে—হোটেলে ঢোকার সময়, রেস্টুরেন্টগুলোতে খাওয়ার সময়, কেনাকাটার সময় এবং এরকম অন্যান্য সময়—আমাদের পোশাক-আশাকের ধরন প্রত্যক্ষদর্শীদের ওপর অনেক ছাপ ফেলে। যদিও এই উপলক্ষ্যগুলোতে আমাদের সভায় যাওয়ার মতো কাপড় পরার দরকার নেই কিন্তু আমরা যা পরি, তা মার্জিত, মর্যাদাপূর্ণ হওয়া উচিত আর সেটা অতিরিক্ত ক্যাজুয়াল হওয়া উচিত নয়। প্রত্যক্ষদর্শীরা যেন আমাদের ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য দেখতে পায়। (রোমীয় ১২:২) এ ছাড়া, আমাদের সম্মেলনের ব্যাজ কার্ডগুলোও পরে থাকা উচিত কারণ তা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করবে, সাক্ষ্যদানের সুযোগগুলো করে দেবে এবং অন্যান্য অতিথিকে আমাদের শনাক্ত করতে সাহায্য করবে।

৩. কীভাবে আমরা হয়তো ধৈর্য ও সৌজন্য দেখাতে পারি?

৩ ধৈর্য ও সৌজন্য: জগতে অনেকে কখনো কখনো যখন আত্মকেন্দ্রিক ও অকৃতজ্ঞের মনোভাব দেখায়, তখন প্রত্যক্ষদর্শীদের যেমন, হোটেল ও রেস্টুরেন্টের কর্মীদের কাছে আমাদের ধৈর্য ও সৌজন্য দেখানো কতই না সতেজতাদায়ক! (২ তীম. ৩:১-৫) আসন সংরক্ষণ করা অথবা লাইনে দাঁড়িয়ে সম্মেলনে প্রকাশিত প্রকাশনাদি নেওয়ার সময় আমাদের নিজেদের স্বার্থ নয় বরং অন্যদের স্বার্থের বিষয় চেষ্টা করা উচিত। (১ করি. ১০:২৩, ২৪) একজন আগ্রহী ব্যক্তি প্রথমবার সম্মেলনে যোগদান করার পর বলেছিলেন, “সেই দিনে যে-সমস্ত বক্তৃতা দেওয়া হয়েছিল, সেগুলোর কোনোটাই আমার মনে নেই, তবে সাক্ষিদের আচরণ আমার ওপর গভীর ছাপ ফেলেছিল।”

৪. আমাদের পরিস্থিতি যদি সুযোগ দেয়, তাহলে সম্মেলনে কেন আমাদের স্বেচ্ছাসবকের কাজ করার বিষয়টা বিবেচনা করা উচিত?

৪ ইচ্ছুক স্বেচ্ছাসেবক: স্বেচ্ছাসেবকের মনোভাব হল, সত্য খ্রিস্টানদের এক চিহ্ন। (গীত. ১১০:৩) আপনি কি সম্মেলনে সাহায্য করার জন্য স্বেচ্ছায় এগিয়ে যেতে পারেন? একটা সম্মেলনস্থলে, ৬০০ ভাই ও বোন সম্মেলন শুরুর আগে, পরিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকের কাজ করেছিল। সম্মেলন হলের একজন কর্মী মন্তব্য করেছিলেন: “এটা খুব অদ্ভূত বিষয়, যা আমরা এর আগে কখনো দেখিনি! এটা কল্পনা করা কঠিন যে, এই লোকেদের সকলেই স্বেচ্ছাসেবকের কাজ করে।” ২০১৩ সালের জেলা সম্মেলনগুলোর জন্য আর সেখানে কেবলমাত্র ঈশ্বরের কাছ থেকে শোনা ও শেখাই নয় কিন্তু সেইসঙ্গে তাঁর গৌরবও নিয়ে আসার যে-সুযোগ আমাদের থাকবে, সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।

[২ পৃষ্ঠার ক্যাপশন]

২০১৩ সালের জেলা সম্মেলন সম্বন্ধে মনে রাখার মতো বিষয়গুলো

◼ কার্যক্রমের সময়সূচি: হলের দরজা সকাল ৮:০০-টায় খুলে দেওয়া হবে। তিন দিনই সকাল ৯:২০ মিনিটে ভূমিকামূলক যন্ত্রসংগীত শুরু হবে। সেই সময়ে আমাদের সকলেরই নিজ নিজ আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। প্রথম ও দ্বিতীয় দিন বিকেল ৪:৫০ মিনিটে এবং তৃতীয় দিন বিকেল ৩:৩৫ মিনিটে শেষ গান ও প্রার্থনার কথা বলা হবে।

◼ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিংয়ের অনুমতি পেয়েছি, সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। যেহেতু পার্কিংয়ের জায়গা সীমিত, তাই যতটা সম্ভব বেশ কয়েক জন মিলে একটা গাড়ি ব্যবহার করা উচিত। কেবলমাত্র লাইসেন্স প্লেট অথবা প্ল্যাকার্ড থাকা অক্ষম ব্যক্তিদের গাড়িগুলোকে, তাদের জন্য সংরক্ষিত জায়গায় পার্ক করার অনুমতি দেওয়া হবে।

◼ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে বাস করে অথবা আপনার গাড়িতে যাতায়াত করে কিংবা বর্তমানে যাদের সঙ্গে আপনি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে। যেহেতু বয়স্ক এবং অক্ষম ব্যক্তিদের জন্য সীমিত সংখ্যক আসন রয়েছে, তাই তাদের পরিবারের সকলের হয়তো তাদের সঙ্গে বসা সম্ভবপর হবে না। দয়া করে বয়স্ক এবং অক্ষম ব্যক্তিদের ও তাদেরকে যারা সাহায্য করে, তাদের জন্য সংরক্ষিত আসনগুলো ছেড়ে দিন।—১ করি. ১৩:৫.

◼ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং হালকা খাবার সঙ্গে করে নিয়ে আসুন।

◼ দান: সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে আমরা সম্মেলনের ব্যবস্থাদির প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। যেকোনো চেক “ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া”-র নামে হওয়া উচিত।

◼ ওষুধ: আপনার যদি ডাক্তারের লেখা কোন ওষুধের প্রয়োজন হয়, তাহলে দয়া করে আপনার সঙ্গে যথেষ্ট পরিমাণে তা নিয়ে আসার বিষয়ে খেয়াল রাখুন, কারণ সম্মেলন হলে সেগুলোর কোনোটাই পাওয়া যাবে না। ডায়াবেটিস রোগীদের দ্বারা ব্যবহৃত সিরিঞ্জ এবং সুচগুলো সম্মেলনস্থলের অথবা হোটেলের সাধারণ আবর্জনা ফেলার জায়গায় নয় বরং নির্দিষ্টভাবে ক্ষতিকর আবর্জনা ফেলার জায়গায় সেগুলো ফেলা উচিত।

◼ জুতো: প্রতি বছর জুতো সম্পর্কিত, বিশেষ করে হিল-তোলা জুতোর কারণে বেশ কয়েকজন আঘাত পেয়ে থাকে। মার্জিত, সঠিক মাপের জুতো বাছাই করা সর্বোত্তম, যা একজনকে ঢালু পথে, সিঁড়িতে বা এইরকম রাস্তায় নিরাপদে হাঁটাচলা করতে সাহায্য করবে।

◼ যারা কানে কম শোনে: বাছাইকৃত সম্মেলন স্থানগুলোতে কার্যক্রম সাংকেতিক ভাষায় অনুবাদিত হবে।

◼ সুগন্ধি দ্রব্য: অধিকাংশ সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে যন্ত্রের সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা থাকে। তাই, কড়া সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য প্রেমের কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা সম্পর্কযুক্ত অন্যান্য সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.

◼ দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্ম: সম্মেলনের সময়ে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। পূরণ করা ফর্মগুলো বুক রুম-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।

◼ রেস্টুরেন্ট: রেস্টুরেন্টগুলোতে আপনাদের উত্তম আচরণের মাধ্যমে যিহোবার নামকে সম্মান করুন। এমনভাবে পোশাক-আশাক পরুন, যা একজন খ্রিস্টান পরিচারকের জন্য উপযুক্ত। যদি বকশিশ দেওয়ার রীতি থাকে, তাহলে কিছু বকশিশ ছেড়ে যান।

◼ হোটেল:

(১) আপনি যতগুলো ব্যবহার করবেন, দয়া করে তার চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না।

(২) জরুরি অবস্থা দেখা না দিলে, আপনার বুক করা রুম বাতিল করবেন না আর বাতিল করার প্রয়োজন হলে, সঙ্গেসঙ্গে হোটেলকে তা জানিয়ে দিন, যাতে যাদের প্রয়োজন রয়েছে, তারা সেই রুম ব্যবহার করতে পারে। (মথি ৫:৩৭) আপনাকে যদি বাতিল করতেই হয়, তাহলে বাতিলকরণের নম্বর নেওয়ার বিষয়টা নিশ্চিত করুন। আপনি যদি নির্ধারিত দিনের ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে রুম বাতিল করেন, তাহলে আপনাকে জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে না।

(৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন এবং সঙ্গেসঙ্গে সেটা ফিরিয়ে দিন, যাতে অন্যেরা ব্যবহার করতে পারে।

(৪) হোটেলের কর্মীরা যখন আপনার জিনিসপত্র বয়ে নিয়ে যায়, তখন তাদেরকে কিছু বকশিশ দিন আর যে-ব্যক্তি প্রতিদিন রুম পরিষ্কার করেন, তাকে কিছু বকশিশ দিন।

(৫) যেখানে রান্না করার অনুমতি রয়েছে, সেই রুমগুলোতেই রান্না করবেন।

(৬) হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করবেন না।

(৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে সবসময়ই আত্মার ফল প্রদর্শন করুন। তারা অনেক অতিথির দেখাশোনা করে থাকে এবং আমাদের সদয়ভাব, ধৈর্য এবং যুক্তিবাদিতাকে উপলব্ধি করে থাকে।

(৮) হোটেল এবং এর চারপাশের এলাকা যেমন লিফ্ট, সুইমিং পুল, লবি, ব্যায়ামাগার-সহ এইরকম অন্যান্য জায়গায় থাকাকালীন, বাবা-মায়েদের সবসময় ছেলে-মেয়েদের প্রতি নজর রাখা উচিত।

(৯) সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেখানো রুমের ভাড়াটা হচ্ছে কর বাদ দিয়ে প্রতিদিনের রুমের পুরো ভাড়া। আপনার কাছে যদি অতিরিক্ত টাকা চাওয়া হয়, তাহলে সেই টাকা দিতে অস্বীকার করুন, এবং যত শীঘ্র পারেন সম্মেলনে রুমিং ডিপার্টমেন্ট-কে জানান।

(১০) আপনার হোটেল রুম নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সম্মেলনে থাকাকালীনই রুমিং ডিপার্টমেন্ট-কে তা জানান, যাতে তারা আপনাকে সাহায্য করতে পারে।

◼ স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে যিনি স্বেচ্ছাসেবকের কাজ করতে চান তার তা স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগে জানানো উচিত। ১৬ বছরের কমবয়সি ছেলে-মেয়েরাও তাদের বাবা অথবা মা কিংবা অভিভাবক অথবা বাবা বা মায়ের দ্বারা অনুমোদিত অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির অধীনে কাজ করে অনেক সাহায্য করতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার