ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৫ পৃষ্ঠা ১
  • প্রচার করা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রচার করা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “ধৈর্য্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • ধৈর্য—খ্রীষ্টানদের জন্য অত্যাবশ্যক
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রচার কাজে ধৈর্যের প্রয়োজন
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার করা আমাদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে দৃঢ় রাখে
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৫ পৃষ্ঠা ১

প্রচার করা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে

১ ঈশ্বরের বাক্য আমাদেরকে ‘ধৈর্য্যপূর্ব্বক আমাদের সম্মুখস্থ ধাবনক্ষেত্রে দৌড়িতে’ পরামর্শ দেয়। (ইব্রীয় ১২:⁠১) ঠিক যেমন একজন দৌড়বিদের প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন, তেমনই অনন্তজীবনের পুরস্কার লাভ করার জন্য আমাদের ধৈর্যের প্রয়োজন। (ইব্রীয় ১০:৩৬) কীভাবে খ্রিস্টীয় পরিচর্যা আমাদের শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে স্থির থাকতে বা ধৈর্য ধরতে সাহায্য করতে পারে?​—⁠মথি ২৪:১৩.

২ আধ্যাত্মিকভাবে শক্তিশালী: এক ধার্মিক নতুন জগৎ সম্বন্ধে বাইবেলের অপূর্ব প্রতিজ্ঞা ঘোষণা করা আমাদের নিজেদের আশাকে উজ্জ্বল রাখতে সাহায্য করে। (১ থিষল. ৫:⁠৮) আমরা যখন নিয়মিতভাবে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিই, তখন বাইবেল থেকে আমরা যে-সত্যগুলো শিখেছি, সেগুলো জানানোর সুযোগ আমাদের থাকে। আমাদের বিশ্বাসের পক্ষ সমর্থন করার সুযোগ থাকে, যা ফলস্বরূপ আমাদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে।

৩ অন্যদেরকে কার্যকারীভাবে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের নিজেদেরকে বাইবেলের সত্যগুলো অবশ্যই স্পষ্টভাবে বুঝতে হবে। বিষয়বস্তু নিয়ে আমাদের গবেষণা ও ধ্যান করতে হবে। যে-আন্তরিক প্রচেষ্টা আমরা করে থাকি, তা আমাদের জ্ঞানকে গভীর করে, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদেরকে আধ্যাত্মিকভাবে সতেজ করে। (হিতো. ২:​৩-৫) এভাবে, আমরা যখন অন্যদের সাহায্য করার চেষ্টা করি, তখন আমরা নিজেরাও শক্তিশালী হই।​—⁠১ তীম. ৪:​১৫, ১৬.

৪ পরিচর্যায় উদ্যোগের সঙ্গে অংশ নেওয়া হল ‘ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জার’ এক অত্যাবশ্যকীয় অংশ, যা দিয়াবল ও মন্দ দূতেদের বিরুদ্ধে অটল থাকার জন্য আমাদের প্রয়োজন। (ইফি. ৬:​১০-১৩, ১৫) পবিত্র পরিচর্যায় ব্যস্ত থাকা আমাদেরকে গঠনমূলক বিষয়গুলোর ওপর মনকে কেন্দ্রীভূত রাখতে এবং শয়তানের জগতের দ্বারা কলুষিত হওয়া এড়িয়ে চলতে সাহায্য করে। (কল. ৩:⁠২) আমরা যখন অন্যদেরকে যিহোবার পথ সম্বন্ধে শিক্ষা দিই, তখন আমরা ক্রমাগতভাবে নিজেদের পবিত্র আচারব্যবহার বজায় রাখার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিই।​—⁠১ পিতর ২:১২.

৫ ঈশ্বরের দ্বারা শক্তিপ্রাপ্ত: সবশেষে, সুসমাচার প্রচার কাজে আমাদের অংশগ্রহণ আমাদেরকে যিহোবার ওপর নির্ভর করতে শিক্ষা দেয়। (২ করি. ৪:​১, ৭) সেটা কতই না আশীর্বাদজনক! এইরকম নির্ভরতা গড়ে তোলা আমাদেরকে কেবল আমাদের পরিচর্যা সম্পন্ন করতেই সুসজ্জিত করে না কিন্তু সেইসঙ্গে জীবনে আমরা হয়তো যে-পরিস্থিতিরই মুখোমুখি হয়ে থাকি না কেন, সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেও সুসজ্জিত করে। (ফিলি. ৪:​১১-১৩) বাস্তবিকপক্ষে, যিহোবার ওপর পুরোপুরিভাবে নির্ভর করতে শেখা হল ধৈর্য ধরার চাবিকাঠি। (গীত. ৫৫:২২) অনেক উপায়ে, প্রচার করা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার