একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
২০০৫ সালের ২৭শে জুন থেকে ২০০৬ সালের ১০ই এপ্রিল পর্যন্ত সপ্তাহগুলোর জন্য অধ্যয়নের তালিকা।
সপ্তাহ অধ্যায় অনুচ্ছেদ
জুন ২৭ ১ ১-৯
জুলাই ৪ ১ ১০-১৪*
১১ ২ ১-৯
১৮ ২ ১০-১৬*
২৫ ৩ ১-১০
আগস্ট ১ ৩ ১১-১৩*
৮ ৪ ১-৯
১৫ ৪ ১০-১৫*
২২ ৫ ১-৯
২৯ ৫ ১০-১৪*
সেপ্টে. ৫ ৬ ১-১০
১২ ৬ ১১-১৮*
১৯ ৭ ১-১০
২৬ ৭ ১১-১৮*
অক্টো. ৩ ৮ ১-১০
১০ ৮ ১১-১৫*
১৭ ৯ ১-১০
২৪ ৯ ১১-১৮*
৩১ ১০ ১-১০
নভে. ৭ ১০ ১১-১৭*
১৪ ১১ ১-৯
২১ ১১ ১০-১৫*
২৮ ১২ ১-৯
ডিসে. ৫ ১২ ১০-১৬*
১২ ১৩ ১-৯
১৯ ১৩ ১০-১৭*
২৬ ১৪ ১-৯
জানু. ২ ১৪ ১০-১৫*
৯ ১৫ ১-৯
১৬ ১৫ ১০-১৬*
২৩ ১৬ ১-৭
৩০ ১৬ ৮-১৪*
ফেব্রু. ৬ ১৭ ১-৭
১৩ ১৭ ৮-১৩*
২০ ১৮ ১-৯
২৭ ১৮ ১০-১৫*
মার্চ ৬ ১৯ ১-৬
১৩ ১৯ ৭-১২*
২০ ২০ ১-৭
২৭ ২০ ৮-১৫*
এপ্রিল ৩ ২১ ১-৯
১০ ২১ ১০-১৫*
ঈশ্বরের উপাসনা করুন বই অধ্যয়ন করা
একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি, নতুন ব্যক্তিদের সঙ্গে জ্ঞান বইটির অধ্যয়ন শেষ করার পর এটি দিয়ে অধ্যয়ন করানোর জন্য প্রস্তুত করা হয়েছে। মণ্ডলীর বই অধ্যয়নে এই প্রকাশনাটি বিবেচনা করা, এই হাতিয়ারটি পরিচর্যায় ব্যবহারের জন্য আমাদের প্রস্তুত করবে এবং যিহোবা ও তাঁর সংগঠনের জন্য আমাদের প্রেম ও উপলব্ধিকে গভীর করতে সাহায্য করবে। ঈশ্বরের উপাসনা করুন বইটি অধ্যয়ন করে কীভাবে আমরা পুরোপুরি উপকৃত হতে পারি?
অধ্যয়ন পরিচালনা করা: প্রতি সপ্তাহে অধ্যয়নের জন্য তুলনামূলকভাবে অল্প সংখ্যক অনুচ্ছেদ তালিকাবদ্ধ করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য দুসপ্তাহ দেওয়া হবে। এটা বিষয়বস্তুর ওপর আপনার অধ্যয়ন এবং ধ্যানের ওপর ভিত্তি করে আপনার আন্তরিক মন্তব্যগুলো করার জন্য যথেষ্ট সময় করে দেবে। এ ছাড়া, সেই সপ্তাহগুলোতে অল্প সংখ্যক অনুচ্ছেদ আলোচনা করা হবে যেখানে একটা অধ্যায়ের উপসংহারমূলক অংশটির পুনরালোচনা রয়েছে, যাতে বইটির পুনরালোচনার বাক্সটি আলোচনা করার জন্য সময় পাওয়া যায়।
ধ্যান ও আলোচনা করার জন্য ঈশ্বরের উপাসনা করুন বইয়ের অধ্যায়গুলোর প্রায় অর্ধেকটাতে মূল মার্জিনের একটু ভিতর থেকে কিছু প্রশ্ন রয়েছে। এর একটা উদাহরণ ৪৮-৯ পৃষ্ঠায় পাওয়া যেতে পারে। এই ধরনের প্রশ্নগুলো অনুচ্ছেদগুলোর সঙ্গে পড়ার দরকার নেই। দলের সঙ্গে সেগুলো আলোচনা করার সময়ে অধ্যক্ষের সময়ের দিকে লক্ষ রেখে উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়া ও আলোচনা করা উচিত।
পূর্ব প্রস্তুতি: অধ্যয়নের জন্য ভালভাবে প্রস্তুতি নেওয়ার সঙ্গে শুধুমাত্র উত্তরগুলো দাগ দেওয়ার চাইতে আরও বেশি কিছু জড়িত রয়েছে। উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর প্রার্থনাপূর্ণ ধ্যান আমাদের শুধুমাত্র মন্তব্যগুলো প্রস্তুত করতেই নয় বরং আরও গুরুত্বপূর্ণ, আমাদের হৃদয়কে প্রস্তুত করতে সক্ষম করবে। (ইষ্রা ৭:১০, NW) আমাদের মন্তব্যগুলো স্বাচ্ছন্দ্যে করার মাধ্যমে আমরা সকলে পরস্পরকে আশ্বাস বা উৎসাহ দেওয়ায় অবদান রাখতে পারি।—রোমীয় ১:১১, ১২.
ঈশ্বরের উপাসনা করুন বইটির অধ্যয়ন আমাদেরকে যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করবে এবং আমাদের সঙ্গে তাঁকে উপাসনা করার জন্য সৎহৃদয়ের ব্যক্তিদের সাহায্য করতে আমাদের সজ্জিত করবে। (গীত. ৯৫:৬; যাকোব ৪:৮) আমরা সকলে যেন এই উত্তম আধ্যাত্মিক আয়োজন থেকে পুরোপুরি উপকৃত হই।
* “পুনরালোচনা” অন্তর্ভুক্ত করুন।