ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৪ পৃষ্ঠা ৪
  • সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার নতুন ব্যবস্থা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার নতুন ব্যবস্থা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশেষ সম্মেলন দিন পুনরালোচনা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০১০ সালের বিশেষ সম্মেলন দিন কার্যক্রম
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সীমা সম্মেলনের পুনরালোচনা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “উপযুক্ত সময়ে খাদ্য”
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৪ পৃষ্ঠা ৪

সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার নতুন ব্যবস্থা

শয়তানের জগৎ দিন দিন যতই মন্দ থেকে মন্দতর হচ্ছে, ‘ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্ম্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন যাপন করিতে’ যিহোবা আমাদের শক্তিশালী করেন। (তীত ২:১২) বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ মাধ্যমে তিনি যে-ব্যবস্থাগুলো করেন সেগুলোর মধ্যে বার্ষিক সীমা সম্মেলন ও বিশেষ সম্মেলন দিন কার্যক্রম রয়েছে। (মথি ২৪:৪৫) এই আধ্যাত্মিক সমাবেশগুলো আমাদের কতই না শক্তি প্রদান করে!

যে-নির্দেশনা আমরা পাই তা মনে রাখার ও প্রয়োগ করার জন্য আমাদের সাহায্য করতে, ২০০৫ সালের পরিচর্যা বছরে এই সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার এক নতুন ব্যবস্থা কাজে লাগানো হবে। এই ইনসার্টের ৫-৬ পৃষ্ঠায় সেই প্রবন্ধগুলো রয়েছে, যেগুলো প্রত্যেকটা সম্মেলন কার্যক্রমে যা উপস্থাপন করা হবে সেই সম্বন্ধে ও সেইসঙ্গে পুনরালোচনার জন্য প্রশ্নগুলো সম্বন্ধে আগে থেকেই এক ধারণা প্রদান করে। মণ্ডলীগুলো তাদের সম্মেলনে যোগ দেওয়ার অল্প কিছুদিন আগে ও পরে এই তথ্য পরিচর্যা সভায় আলোচনা করবে। কীভাবে এটা ব্যবস্থা করা হবে?

সীমা সম্মেলনে যোগ দেওয়ার এক বা দুই সপ্তাহ আগে, কার্যক্রমের প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য মণ্ডলীর পরিচর্যা সভায় “নতুন সীমা সম্মেলন কার্যক্রম” নামের প্রবন্ধের ওপর ভিত্তি করে দশ মিনিটের একটা বক্তৃতা দেওয়া হবে। এ ছাড়া, বক্তা পুনরালোচনার প্রশ্নগুলোর প্রতিও মনোযোগ আকর্ষণ করাবেন এবং সম্মেলনের অল্প কয়েক সপ্তাহ পরেই যে-পুনরালোচনা হবে, সেটার প্রস্তুতি হিসেবে সকলকে নোট নিতে উৎসাহিত করবেন।

সম্মেলনের পর কয়েক সপ্তাহের মধ্যে, পরিচর্যা সভায় সম্মেলন কার্যক্রমের প্রথম দিনের ওপর ১৫ মিনিটের পুনরালোচনা তুলে ধরা হবে। পরের সপ্তাহে, কার্যক্রমের দ্বিতীয় দিনের ওপর ১৫ মিনিট পুনরালোচনা করা হবে। এই ইনসার্টে দেওয়া পুনরালোচনার প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে আলোচনা হবে। পুনরালোচনা তথ্যের ব্যবহারিক মূল্যের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করবে। এই পুনরালোচনাগুলো করার জন্য সময় করে নিতে প্রাচীনরা হয়তো পরিচর্যা সভার অন্যান্য অংশগুলোকে সংক্ষিপ্ত করা, বাদ দেওয়া অথবা অন্য কোনো দিনে তা করার ব্যবস্থা করতে পারে।

বিশেষ সম্মেলন দিন কার্যক্রমের ব্যাপারেও একই ব্যবস্থা অনুসরণ করা হবে, ব্যতিক্রম শুধু এই যে, সম্পূর্ণ কার্যক্রম পুনরালোচনা করতে ১৫ মিনিটের কেবল একটা অংশ থাকবে। আমরা সকলে এই ইনসার্টটা যত্ন করে রাখতে এবং যিহোবা যে-উত্তম নির্দেশনা জোগান, তা থেকে পুরোপুরি উপকৃত হওয়ার জন্য এটাকে ব্যবহার করতে চাইব।​—⁠যিশা. ৪৮:​১৭, ১৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার