ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৪ পৃষ্ঠা ৫
  • সীমা সম্মেলনের পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সীমা সম্মেলনের পুনরালোচনা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশেষ সম্মেলন দিন পুনরালোচনা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার নতুন ব্যবস্থা
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন সীমা সম্মেলন কার্যক্রম
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সীমা সম্মেলনের পুনরালোচনা
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৪ পৃষ্ঠা ৫

সীমা সম্মেলনের পুনরালোচনা

এই বিষয়বস্তু ২০০৫ সালের পরিচর্যা বছরের সীমা সম্মেলন কার্যক্রম সম্বন্ধে আগে থেকে ধারণা পেতে এবং পুনরালোচনা করার জন্য ব্যবহৃত হবে। এই ইনসার্টের ৪ পৃষ্ঠায় দেওয়া “সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার নতুন ব্যবস্থা” নামক প্রবন্ধটি ব্যাখ্যা করে যে, এই পুনরালোচনাটা কীভাবে করতে হবে। যখন পুনরালোচনা করা হবে তখন সময় ভাগ করে নিন, যাতে সব প্রশ্নই জিজ্ঞেস করা যায়। উপস্থাপিত তথ্য আমরা কীভাবে প্রয়োগ করতে পারি, সেই বিষয়ের ওপর পুনরালোচনা কেন্দ্রীভূত হওয়া উচিত।

প্রথম দিন সকালের [অথবা দুপুরের] অধিবেশন

১. কী আমাদের ঈশ্বরীয় প্রজ্ঞা অর্জন করতে সাহায্য করবে?

২. আরও বেশি লোকের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য এই সীমার ভাইবোনেরা কোন প্রচেষ্টা করেছে?

প্রথম দিন দুপুরের (অথবা বিকেলের) অধিবেশন

৩. কেন খ্রিস্টানদের মনের দিক দিয়ে নিষ্কলুষ থাকা অতি গুরুত্বপূর্ণ? এর জন্য আমাদের কী করা দরকার?

৪. কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা আমাদের ভাইবোনদের সঙ্গে শান্তি বজায় রাখতে চাই?

৫. যুক্তিবাদিতা কী এবং কীভাবে আমরা আমাদের সময় ব্যবহারের ক্ষেত্রে তা দেখাতে পারি?

৬. শৌল ও নোহের উদাহরণ থেকে আমরা কী শিখি? কোন কোন উপায়ে আমরা দেখাতে পারি যে, আমরা “সহজে অনুনীত” বা বাধ্য থাকার জন্য তৈরি? (যাকোব ৩:⁠১৭)

৭. কীভাবে খ্রিস্টানরা এক দ্বৈত জীবনযাপন করার বিরুদ্ধে সাবধান হতে পারে?

৮. ঈশ্বরের প্রজ্ঞা সম্বন্ধে বলার ব্যাপারে কীভাবে আমরা পৌলের উদাহরণ অনুকরণ করতে পারি?

দ্বিতীয় দিন সকালের অধিবেশন

৯. অনুধাবন করার জন্য যে-কাজগুলো আমরা বেছে নিই, সেই বিষয়ে কেন আমাদের অবশ্যই সাবধান হতে হবে এবং কী আমাদের তা করতে সাহায্য করবে?

১০. সীমার ভাইবোনেরা নিয়মিত সভাগুলোতে উপস্থিত থাকতে কোন প্রচেষ্টা করছে এবং তা করে তারা কীভাবে উপকৃত হয়েছে?

১১. পরিবারের মস্তকরা কীভাবে তাদের পরিবারকে গেঁথে তুলতে পারে?

১২. সীমার কোন প্রয়োজনগুলোর দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করানো হয়েছিল?

দ্বিতীয় দিন দুপুরের অধিবেশন

১৩. জনসাধারণের বক্তৃতায় যেমন উল্লেখ করা হয়েছে, যে-প্রজ্ঞা ওপর থেকে আসে তার দ্বারা কোন ধার্মিক কাজগুলো প্রদর্শিত হয়েছে?

১৪. নিজেদের ওপর অথবা যারা ঐশিক প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয় না তাদের ওপর নির্ভর করা কেন মূর্খতা? কোন কোন ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার আছে?

১৫. ঐশিক প্রজ্ঞা আমাদের কোন ফাঁদগুলো থেকে রক্ষা করে?

১৬. সীমা সম্মেলন কার্যক্রমে যে-পরামর্শগুলো দেওয়া হয়েছে, তা প্রয়োগ করা কেন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার