ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৪ পৃষ্ঠা ৪
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৪ পৃষ্ঠা ৪

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নিচের প্রশ্নগুলো ২০০৪ সালের ২৭শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৪ সালের ১লা নভেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. কোনো একটা বিষয়ে শ্রোতাদের আগ্রহ জাগিয়ে তোলার সবচেয়ে ভাল একটা উপায় কী? [be পৃষ্ঠা ২১৮ অনু. ৩]

২. একটা কার্যকারী উপসংহারের পাঁচটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করুন। [be পৃষ্ঠা ২২০ অনু. ৪-পৃষ্ঠা ২২১ অনু. ৪]

৩. কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, আমাদের মন্তব্যগুলো সঠিক? [be পৃষ্ঠা ২২৪ বাক্স]

৪. কীভাবে আমরা নিশ্চিত করতে পারি যে, সভাগুলোতে আমাদের উপস্থাপনাগুলো “সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি” হিসেবে মণ্ডলীর ভূমিকার প্রতি গভীর সম্মান প্রদর্শন করে? (১ তীম. ৩:১৫) [be পৃষ্ঠা ২২৪ অনু. ১-৪]

৫. যখন সাম্প্রতিক ঘটনাবলি, বিভিন্ন উদ্ধৃতি এবং অভিজ্ঞতার বিষয় আসে, তখন কীভাবে আমরা হিতোপদেশ ১৪:১৫ পদটি প্রয়োগ করতে পারি? [be পৃষ্ঠা ২২৫ অনু. ১]

১নং. বক্তৃতা

৬. জলপ্লাবন থেকে পিছিয়ে আদমের সৃষ্টি পর্যন্ত সময়কে কীভাবে গণনা করা যেতে পারে? [si পৃষ্ঠা ২৮৬ অনু. ১২]

৭. যিশুর পরিচর্যা শুরুর তারিখটি কীভাবে নির্ধারণ করা যেতে পারে এবং এটা যে মাত্র সাড়ে তিন বছর স্থায়ী ছিল, সেটা বিশ্বাস করার কী ভিত্তি রয়েছে? [si পৃষ্ঠা ২৯১ অনু. ১৬]

৮. (ক) কখন “যিরূশালেমকে পুনঃস্থাপন ও নির্ম্মাণ করিবার আজ্ঞা” বের হয়েছিল? (খ) সেই সময় থেকে মশীহ হিসেবে যিশুর আবির্ভূত হওয়া পর্যন্ত কত বছর অতিবাহিত হওয়ার কথা ছিল? (দানি. ৯:​২৪-২৭) [si পৃষ্ঠা ২৯১ অনু. ১৮-১৯]

৯. আন্তরিক অপরাধ স্বীকারের অন্তর্ভুক্ত কী, যার ফলে ‘ভ্রাতার সহিত সম্মিলিত হওয়া’ যায়? (মথি ৫:​২৩, ২৪) [w-BE০২ ১১/১ পৃষ্ঠা ৬ অনু. ১, ৫]

১০. ঈশ্বর নিযুক্ত কাজগুলো সম্পাদন করা সম্বন্ধে ২ রাজাবলি ১৩:​১৮, ১৯ পদ আমাদের কী শিক্ষা দেয়? [w-BE০২ ১২/১ পৃষ্ঠা ৩১ অনু. ১-২]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. কেন ইস্রায়েলীয়রা রক্ত ঝরানো হয়নি এমন কোনো মৃত পশু, যেটা তারা নিজেরা খেত না, সেটা একজন বিদেশিকে দিয়ে দিতে অথবা একজন বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পারত? (দ্বিতী. ১৪:⁠২১)

১২. দ্বিতীয় বিবরণ ২০:​৫-৭ পদে আমাদের জন্য কোন শিক্ষা প্রদান করা হয়েছে?

১৩. ‘যাঁতা কিম্বা তাহার উপরের পাট বন্ধক রাখাকে’ কেন “প্রাণ” বন্ধক রাখার সমতুল্য করা হয়েছে? (দ্বিতী. ২৪:⁠৬)

১৪. ইস্রায়েলীয়দের যেহেতু কোনো মেদ খাওয়া নিষেধ ছিল, তা হলে তারা যে “মেষশাবকের মেদ” খেত, সেটার অর্থ কী ছিল? (দ্বিতী. ৩২:​১৩, ১৪)

১৫. আখনের পাপপূর্ণ আচরণকে আধুনিক দিনের কীসের সঙ্গে তুলনা করা যায়? (যিহো. ৭:​১-২৬) [w-BE৮৭ ১/১ পৃষ্ঠা ১৯ অনু. ২০]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার