অধ্যয়ন শুরু করার জন্য আপনি কি চান ব্রোশার ব্যবহার করছেন?
১ আপনি কি জানতেন যে, কোন আগ্রহী ব্যক্তির সঙ্গে যদি আপনি যে-প্রকাশনাগুলো দিয়ে অধ্যয়ন করতে পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর কোন একটা থেকে নিয়মিত ও নিয়মমাফিক বাইবেল আলোচনা করেন যদিও তা সংক্ষিপ্ত, তা হলে আপনি একটা বাইবেল অধ্যয়ন করাচ্ছেন? হ্যাঁ, এমনকি দরজায় দাঁড়িয়ে বা টেলিফোনে করা হলেও এটাকে একটা বাইবেল অধ্যয়ন বলে ধরা হয়। চান ব্রোশার ব্যবহার করে এরকম একটা অধ্যয়ন শুরু করার জন্য মে এবং জুন মাসে বিশেষ চেষ্টা করুন না কেন?
২ সফল হওয়ার জন্য প্রস্তুত হোন: চান ব্রোশার অর্পণ করার সময়, স্পষ্টভাবে মনে রাখুন যে, আপনি কী আলোচনা করতে চান। আপনি যদি এক পুনর্সাক্ষাৎ করে থাকেন, তা হলে প্রথম সাক্ষাতে যা আলোচনা করেছিলেন সেটার বিষয়ে চিন্তা করুন। নিজেকে জিজ্ঞেস করুন: ‘সেই আলোচনা আরও চালিয়ে যেতে এবং সেটাকে এক বাইবেল অধ্যয়নে পরিচালিত করতে, ব্রোশারের কোন্ অনুচ্ছেদগুলোতে আমি বিশেষ মনোযোগ দিতে পারি?’ আপনি যদি ঘরে-ঘরে প্রচারে যান, তা হলে একজন কিশোর অথবা কিশোরী, একজন বয়স্ক ব্যক্তি, একজন পুরুষ অথবা একজন মহিলাকে কোন্ বিষয়গুলো আকৃষ্ট করবে সেগুলোর কথা চিন্তা করুন। ব্রোশারের মুখ্য আলোচ্য বিষয়গুলোকে আরেকবার পরীক্ষা করুন এবং সেখান থেকে আগ্রহজনক একটা বিষয় বেছে নিন। একটা উপস্থাপনা বাছাই করার পর, বেশ কয়েকবার সেটা অভ্যাস করুন। এটা হল সফলতার একটা চাবি।
৩ দুই হাজার দুই সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় “চান ব্রোশার অর্পণ করার জন্য বিভিন্ন পরামর্শ” নামক ইনসার্টে আটটা পরামর্শ রয়েছে। “সরাসরি আমন্ত্রণ” বাক্সটা দেখায় অধ্যয়ন শুরু করার জন্য কীভাবে ব্রোশারটা ব্যবহার করতে হয়। আপনি হয়তো প্রথম পরামর্শটা ব্যবহার করতে পারেন, যেটা নিচে দেওয়া হল:
▪ “আপনি কি জানেন যে মাত্র কয়েক মিনিট সময় দিলে, আপনি বাইবেলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে পারেন? উদাহরণ হিসেবে, জগতে কেন এত ধর্ম রয়েছে যেগুলো খ্রীষ্টান বলে দাবি করে? আপনি কি এ বিষয়ে কখনও চিন্তা করেছেন?” ব্যক্তির উত্তরের পর, পাঠ ১৩ খুলুন এবং প্রথম দুটো অনুচ্ছেদ আলোচনা করুন। সময় থাকলে, একটা অথবা দুটো শাস্ত্রপদ পড়ুন ও আলোচনা করুন। এরপর পৃষ্ঠার ওপরে দেওয়া শেষ প্রশ্নটা পড়ুন এবং বলুন: “এই পাঠের বাকি অংশ সত্য ধর্ম শনাক্তকরণের পাঁচটা চিহ্ন নিয়ে আলোচনা করে। ফিরে এসে আপনার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করতে পারলে আমি খুশি হব।”
৪ লেগে থাকুন: চান ব্রোশার দিয়ে একটা বাইবেল অধ্যয়ন করার নমুনা দেখাতে প্রতিটা সুযোগকে কাজে লাগান। যিহোবার আশীর্বাদ চান। (মথি ২১:২২) আপনার প্রচেষ্টায় লেগে থেকে আপনি হয়তো সুসমাচারের প্রতি সাড়া দেওয়ার জন্য কাউকে সাহায্য করার আনন্দ উপভোগ করতে পারেন!