অকৃত্রিমভাবে অন্যদের প্রতি চিন্তা করার দ্বারা যিহোবাকে অনুকরণ করুন
১ যিহোবা হলেন সর্বমহান উদাহরণ যিনি অন্যদের প্রতি অকৃত্রিম চিন্তা দেখান। সার্বিক সার্বভৌম হিসাবে, তিনি তাঁর মনুষ্য সৃষ্টির চাহিদা সম্বন্ধে খুবই অনুভূতিপ্রবণ। (১ পিতর ৫:৭) তাঁর পিতার বৈশিষ্ট্যগুলি, যিনি ধার্মিক ও অধার্মিকদের উপরে সূর্য উদিত করেন এবং বৃষ্টি বর্ষান প্রদর্শন করতে যীশু তাঁর অনুগামীদের উৎসাহিত করেছিলেন। (মথি ৫:৪৫) অন্যদের প্রতি অকৃত্রিম চিন্তা দেখানোর দ্বারা আপনি যিহোবাকে অনুকরণ করতে পারেন—যাদের সাথে আপনি সাক্ষাৎ করেন তাদের প্রত্যেকের সাথে রাজ্যের বার্তা বন্টন করার জন্য প্রস্তুত হয়ে। জুলাই মাসে যে ব্রোশারগুলি ব্যবহৃত হবে তার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচিত হওয়ার দ্বারা আপনি অন্যদের আধ্যাত্মিক সহযোগিতা প্রদানের জন্য একটি উত্তম পরিস্থিতিতে থাকবেন। কিভাবে আপনি হয়ত প্রথম সাক্ষাতের জন্য প্রস্তুত হতে পারেন এবং তারপর উপযুক্ত সময়ে পুনর্সাক্ষাৎ করে আগ্রহ জাগাতে পারেন তার জন্য নিম্নোক্ত প্রস্তাবগুলি কিছু ধারণা প্রদান করে।
২ যখন “ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?” ব্রোশারটি অর্পণ করছেন, আপনি বলতে পারেন:
◼“আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে যদি তিনি সত্যই মানুষের সম্বন্ধে চিন্তা করে থাকেন, তাহলে কেন ঈশ্বর তাদের কষ্টভোগ করতে অনুমতি দেন? [উত্তরের জন্য সময় দিন।] এই ব্রোশারটি কেবলমাত্র এই প্রশ্নটির সন্তুষ্টিজনক উত্তরই প্রদান করে না, কিন্তু এও দেখায় যে স্বয়ং তাঁর এবং তাঁর পার্থিব গৃহের উপর মানুষ যে ক্ষতি এনেছে তাদের সকলকে অপসৃত করবেন বলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন।” ২৭ পৃষ্ঠায় ২৩ অনুচ্ছেদটি পড়ুন। এর নিচে চিত্রটি দেখান এবং অনুচ্ছেদ ২২ থেকে গীতসংহিতা ১৪৫:১৬ পদটি পড়ুন। এরপর ব্রোশারটি অর্পণ করুন। যদি এটি গৃহীত হয়, একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন পরবর্তী সাক্ষাতে যার উত্তর দেওয়া যেতে পারে, যেমন: “আপনি কি জানতে চান কিভাবে ঈশ্বর মানবজাতির জন্য আশার্বাদগুলি নিয়ে আসা সম্বন্ধীয় তাঁর উদ্দেশ্যকে সম্পাদন করবেন এবং পৃথিবীকে একটি পরমদেশে রূপান্তরিত করবেন?”
৩ যাদেরকে আপনি “ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?” ব্রোশারটি অর্পণ করছেন, তাদের কাছে যখন ফিরে যাচ্ছেন, আপনি হয়ত এইভাবে আর একটি আলোচনা শুরু করতে পারেন:
◼“গতবারে যখন আমি সাক্ষাৎ করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম ঈশ্বর বাস্তবিকই আমাদের জন্য চিন্তা করেন আর তাঁর উদ্দেশ্য হল স্বয়ং তাঁর এবং তাঁর পার্থিব গৃহের উপর যে ক্ষতি মানুষ এনেছে তাদের সকলকে অপসৃত করা।” ২-৩ পৃষ্ঠায় চিত্রটি দেখাতে ব্রোশারটি খুলুন এবং বলুন: “আমরা এই প্রশ্নটি দিয়ে আলোচনা শেষ করেছিলাম, কিভাবে ঈশ্বর মানবজাতির জন্য আশীর্বাদগুলি নিয়ে আসা সম্বন্ধীয় তাঁর উদ্দেশ্যকে সম্পাদন করবেন এবং পৃথিবীকে একটি পরমদেশে রূপান্তরিত করবেন? আপনি কী মনে করেন?” উত্তরের জন্য অপেক্ষা করুন। ১৭ পৃষ্ঠা খুলুন এবং অনুচ্ছেদ ২ ও দানিয়েল ২:৪৪ পদ পড়ুন। এরপর, ১৮ পৃষ্ঠায় ১২ অনুচ্ছেদটি পড়ুন। গৃহকর্তাকে জিজ্ঞাসা করুন তিনি ব্রোশারটির ৯ম অংশটি আপনার সাথে আলোচনা করতে চান কি না। যদি তিনি চান, তাহলে তার সাথে অধ্যয়ন করুন।
৪ এখানে একটি উপস্থাপনা রয়েছে যা হয়ত “আপনার প্রিয়জন যখন মারা যায়” (ইংরাজি) ব্রোশারটি অর্পণের সময়ে ব্যবহার করা যেতে পারে। এর প্রচ্ছদটি দেখান এবং বলুন:
◼“আজকে আমরা এই ব্রোশারটি বন্টন করছি যা লক্ষ লক্ষ লোকের জন্য, যারা মৃত্যুতে প্রিয়জনদের হারিয়েছে সান্ত্বনা এবং আশা এনেছে। আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে মৃতদের জন্য কী আশা রয়েছে? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] পুনরুত্থান সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে বাইবেল স্পষ্টভাবে জানায়।” যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন। ব্রোশারটি খুলুন এবং ২৮ পৃষ্ঠায় শেষ অনুচ্ছেদে এবং ৩১ পৃষ্ঠায় প্রথম অনুদুচ্ছদে প্রস্তুত করা বিষয়গুলির উপর মন্তব্য করুন। সম্বন্ধযুক্ত চিত্রগুলি দেখান। ব্রোশারটি অর্পণ করুন। “কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে পরিশেষে মৃত্যু সম্পূর্ণভাবে দূরীভূত হবে?” এই প্রশ্নটি জিজ্ঞাসা করে আপনি একটি পুনর্সাক্ষাতের জন্য পথ প্রস্তুত করতে পারেন।
৫ যেখানে আপনি “আপনার প্রিয়জন যখন মারা যায়” ব্রোশারটি অর্পণ করেছেন, আপনি হয়ত পুনর্সাক্ষাতে এই উপস্থাপনাটি ব্যবহার করতে চাইবেন:
◼“গতবারে যখন আমরা কথা বলেছিলাম, আমরা পুনরুত্থানের এক অপূর্ব আশা সম্বন্ধে আলোচনা করেছিলাম। যে ব্রোশারটি আমি আপনার কাছে ছেড়ে গিয়েছিলাম, ব্যাখ্যা করে, কেন আমরা নিশ্চিত হতে পারি যে পরিশেষে মৃত্যু সম্পূর্ণভাবে দূরীভূত হবে। আপনি কি ঈশ্বরের প্রতিজ্ঞাগুলিকে সান্ত্বনাদায়ক এবং আশ্বাসজনক বলে মনে করেন না?” উত্তরের জন্য অপেক্ষা করুন। এরপর ব্রোশারটির ৩১ পৃষ্ঠা খুলুন এবং দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদ ও সেইসাথে প্রকাশিত বাক্য ২১:১-৪ পদ পড়ুন। কখনও মৃত্যুহীন এক জীবন উপভোগ করার আশা যে আমাদের রয়েছে তা তুলে ধরুন। যে আগ্রহ দেখা গিয়েছে তা এবং সেই মুহূর্তের পরিস্থিতিটির উপর নির্ভর করে আপনি হয়ত জ্ঞান বইটি থেকে একটি বাইবেল অধ্যয়নের প্রস্তাব করতে পারেন অথবা পরবর্তী একটি পুনর্সাক্ষাতের জন্য পথ খুলে দিতে অন্য একটি প্রশ্ন করতে পারেন।
৬ “জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?” ব্রোশারটি উপস্থাপন করার সময় আপনি হয়ত নিম্নোক্ত কথাগুলি বলতে পারেন:
◼“জীবনের উদ্দেশ্য কী সেই সম্বন্ধে অনেকেই চিন্তা করেছে। তারা নিজেদের জিজ্ঞাসা করেছে: ‘আমি কেন এখানে আছি? আমি কোথায় চলেছি? আমার জন্য কোন্ ভবিষ্যৎ অপেক্ষা করছে?’ কোথায় আমরা উত্তরগুলি খুঁজে পেতে পারি বলে আপনি মনে করেন? [উত্তরের অপেক্ষা করুন।] বাইবেল কী বলে তা লক্ষ্য করুন। [গীতসংহিতা ৩৬:৯ পদ পড়ুন।] এই উপসংহারে আসা কি যুক্তিযুক্ত নয় যে আমরা কেন এখানে আছি তা ব্যাখ্যা করতে মানুষের সৃষ্টিকর্তা হলেন সবচেয়ে বেশি যোগ্য? [উত্তরের অপেক্ষা করুন।] আমাদের জন্য ঈশ্বর যে মহান উদ্দেশ্য সঞ্চয় করে রেখেছেন এই ব্রোশারটি তা দেখায়।” ২০-১ পৃষ্ঠা খুলে চিত্রশিরোনামটি পড়ুন আর চিত্রটির উপর মন্তব্য করুন; আর তারপর ব্রোশারটি অর্পণ করুন। যদি গৃহীত হয়, জিজ্ঞাসা করুন: “কিভাবে আমরা নিশ্চিত হতে পারি এখনও মানুষের জন্য ঈশ্বরের উদ্দেশ্য হল পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা?” ফিরে যাওয়ার জন্য সময় নির্ধারণ করুন।
৭ “জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?” ব্রোশারটি যদি অর্পণ করা হয়ে থাকে, তাহলে যখন আপনি ফিরে গেছেন তখন আপনি এইরকম কিছু বলতে পারেন:
◼“আমার পূর্বের সাক্ষাতে, মনুষ্য জীবনের প্রকৃতই একটি উদ্দেশ্যে রয়েছে এই সমন্ধে আপনার সাথে বাইবেলের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করা আমি সত্যই উপভোগ করেছিলাম।” ৩১ পৃষ্ঠার চিত্রটি দেখিয়ে জিজ্ঞাসা করুন, “কিভাবে আমরা নিশ্চিত হতে পারি, এখনও ঈশ্বরের ইচ্ছা যে মানুষ পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে?” ২০ পৃষ্ঠায় ৩ অনুচ্ছেদটি পড়ুন। ২১ পৃষ্ঠায় “এখনও ঈশ্বরের উদ্দেশ্য” নামক উপশিরোনামটির নিচের বিষয়গুলি আলোচনা করুন। ব্রোশারটির পিছনের প্রচ্ছদটি খুলুন এবং বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন বিষয়ক প্রস্তাবটি পড়ুন। জ্ঞান বইটির সাথে পরিচয় করিয়ে দিন এবং কিভাবে আমরা বাইবেল অধ্যয়নের এক সহায়ক হিসাবে এটিকে ব্যবহার করে থাকি তা প্রদর্শন করতে বইটি অর্পণ করুন।
৮ সহৃদয় ব্যক্তিদের “সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পহুঁছিতে” সাহায্য করার জন্য আমাদের আন্তরিক আগ্রহটি আমাদের পরিচর্যায় প্রতিফলিত হওয়া উচিত। (১ তীম. ২:৪) সেইজন্য, পরিচর্যায় অংশগ্রহণের সময়ে সম্ভবত যে ভাষাগুলির সম্মুখীন আপনি হবেন সেই সমস্ত ভাষায় ব্রোশারগুলিকে সঙ্গে রাখুন। যাদের কাছে একটি করে ব্রোশার আপনি অর্পণ করেছেন সেই প্রত্যেক ব্যক্তির কাছে পুনর্সাক্ষাৎ করার জন্য আপনার পরিচর্যা তালিকায় সময় নির্ধারণ করুন। তাদের জন্য আপনার প্রকৃত চিন্তা প্রকাশ করার ফল হয়ত হতে পারে যারা রক্ষার জন্য শনাক্তিকৃত হতে মিথ্যা ধর্মে যে সকল ঘৃণার্হ কার্য অভ্যাস করা হয় তার জন্য কোঁকাচ্ছে ও দীর্ঘনিঃশ্বাস ফেলছে তাদের সাহায্য করা। (যিহি. ৯:৪, ৬) এছাড়াও আপনি সেই আনন্দ ও পরিতৃপ্তি উপভোগ করবেন যা আসে অন্যদের প্রতি অকৃত্রিম চিন্তা দেখানোর দ্বারা আপনি যে যিহোবাকে অনুকরণ করছেন তা জানা থেকে।—তুলনা করুন ফিলিপীয় ২:২০.