ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০২ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৩ই মে থেকে যে-সপ্তা শুরু
  • ২০শে মে থেকে যে-সপ্তা শুরু
  • ২৭শে মে থেকে যে-সপ্তা শুরু
  • ৩রা জুন থেকে যে-সপ্তা শুরু
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০২ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৩ই মে থেকে যে-সপ্তা শুরু

গান ৩৭

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা প্রবন্ধের প্রথমটা।) এবং ১৫ই মে প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সে বিষয়ে আলাদা করে নমুনা দেখান। “আমি ব্যস্ত আছি” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৯-২০ পৃষ্ঠা দেখুন।

১০ মি: “আপনি কি আমাদের সাহিত্যগুলোকে মূল্য দেন?” একজন প্রাচীন উৎসাহজনক একটা বক্তৃতা দেবেন।

২০ মি: “যিহোবার সাক্ষিদের ২০০২ সালের ‘উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা’ জেলা সম্মেলন।”a সচিব বক্তৃতা দেবেন। বাইবেলের সময় থেকে আমাদের দিন পর্যন্ত বড় সমাবেশগুলো ঈশ্বরের লোকেদেরকে শক্তিশালী করতে এক প্রধান ভূমিকা পালন করেছে। (ঘোষণাকারী, ইংরেজি, বইয়ের ২৫৪ পৃষ্ঠার ১-৩ অনুচ্ছেদ এবং অন্তর্দৃষ্টি, ইংরেজি, খণ্ড ১ বইয়ের ৮২১ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদ দেখুন।) এই বছরের জেলা সম্মেলনের তিন দিনই উপস্থিত থাকার জন্য প্রত্যেককে এখন থেকে প্রস্তুতি শুরু করার জন্য উৎসাহ দিন।

গান ১১৫ এবং শেষ প্রার্থনা।

২০শে মে থেকে যে-সপ্তা শুরু

গান ১৩

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রশ্ন বাক্স পুনরালোচনা করুন।

১০ মি: আমাদের খ্রীষ্টীয় নিরপেক্ষতা বজায় রাখা। একজন যোগ্য প্রাচীন বক্তৃতা দেবেন। স্কুলে, কর্মস্থলে এবং পাড়া-প্রতিবেশীদের মধ্যে দেশভক্তি দেখানো খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। অনেকে দেশের দুঃখজনক ঘটনাগুলোর জন্য তাদের চিন্তা ও শোককে কাটিয়ে ওঠার জন্য দেশপ্রেম দেখাতে উৎসাহ দেয়। জগতে যা কিছু ঘটছে তা দেখে এমনকি আমরাও দুঃখ পাই কিন্তু সর্বজনীন সার্বভৌমত্বের সেই মহান বিচার্য বিষয়টা আমরা বুঝতে পারি এবং রাজ্যের বার্তার দ্বারা সান্ত্বনা পাই। জাতীয় কাজকর্মগুলোতে কেন আমরা যোগ দিই না সে বিষয়ে অন্যদের কাছে কৌশলে ব্যাখ্যা করার সময়, আমরা ঈশ্বরের বাক্যে যে-সান্ত্বনা ও আশা খুঁজে পেয়েছি, সেটাও আমাদের জানানো উচিত। আমরা কেন দেশাত্মবোধক অনুষ্ঠানগুলোতে অংশ নিই না তার কারণ যিহোবার সাক্ষীরা এবং শিক্ষা ব্রোশারের ২০-৪ পৃষ্ঠায়, “পতাকা অভিবাদন” উপশিরোনামের নিচে ব্যাখ্যা করা হয়েছে। মুখ্য বিষয়গুলো আলোচনা করুন এবং এই তথ্যটা আরেকবার ছেলেমেয়েদের সঙ্গে মন দিয়ে আলোচনা করতে বাবামাদের উৎসাহ দিন। এই ব্রোশারের ২০ পৃষ্ঠায় এবং ১৯৯৬ সালের ৮ই জানুয়ারি সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৩১ পৃষ্ঠায় যে-অভিজ্ঞতাগুলো পাওয়া যায় সেগুলো বলুন। সরকারি কর্তৃপক্ষকে সম্মান করার সঙ্গে সঙ্গে, যিহোবাকে একাগ্র ভক্তি দেখানোর প্রয়োজনের ওপর জোর দিন।

৮ মি: স্থানীয় প্রয়োজন।

১৫ মি: “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈশ্বরের সম্মান নিয়ে আসে।” প্রাচীন শ্রোতাদের সঙ্গে প্রবন্ধটা নিয়ে আলোচনা করবেন। ২০০২ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ৬-৭ পৃষ্ঠায় দেওয়া তথ্যটা সংক্ষেপে পুনরালোচনা করে শেষ করুন।

গান ১৬৯ এবং শেষ প্রার্থনা।

২৭শে মে থেকে যে-সপ্তা শুরু

গান ২০৮

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মে মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা প্রবন্ধের তৃতীয়টা) অর্পণ করতে হয় সেটা একজন অল্পবয়স্ক প্রকাশককে এবং কীভাবে ১লা জুন প্রহরীদুর্গ অর্পণ করতে হয় সেটা একজন বয়স্ক প্রকাশককে দেখাতে বলুন। প্রতিটা নমুনার পর, উপস্থাপনায় কীভাবে সহজেই একটা শাস্ত্রপদ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে মন্তব্য করুন।

১৫ মি: “আপনার মণ্ডলীর কি এক বড় এলাকা রয়েছে?” পরিচর্যা অধ্যক্ষ বক্তৃতা দেবেন এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। মণ্ডলীর হাতে কতটা এলাকা রয়েছে এবং গত বছর কতটা এলাকায় কাজ করা হয়েছে সেটা বলুন। যে-পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো কীভাবে স্থানীয়ভাবে প্রয়োগ করা যেতে পারে তা ব্যাখ্যা করুন। কদাচিৎ কাজ করা হয়েছে এমন এলাকায় নিকট ভবিষ্যতে কাজ করার জন্য যে-পরিকল্পনা করা হয়েছে, তা পুনরালোচনা করুন।

১৮ মি: “অধ্যয়ন শুরু করার জন্য আপনি কি চান ব্রোশার ব্যবহার করছেন?” (এটা আলোচনার সময় সকলের কাছে ২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা ইনসার্টটা থাকা উচিত।) ৩ পৃষ্ঠার উদাহরণ ব্যবহার করে, কীভাবে একটা অধ্যয়ন শুরু করা যায় সেটা ভালভাবে প্রস্তুত একজন প্রকাশকের দ্বারা দেখানো নমুনা দিয়ে শুরু করুন। এরপর, ব্রোশারের মুখ্য বিষয়গুলো বলুন এবং অধ্যয়ন শুরু করার জন্য এটাকে কত ভালভাবে তৈরি করা হয়েছে তা ব্যাখ্যা করুন। ২০০২ সালের জানুয়ারি মাসের ইনসার্টে যে-পরামর্শগুলো দেওয়া হয়েছে, সেগুলোকে পুনরালোচনা করার মূল্য দেখান। কোন্‌ পরামর্শগুলো শ্রোতারা সফল বলে মনে করেছেন, তা তাদের জিজ্ঞেস করুন। ওপরের নমুনাটাকে আবার উল্লেখ করে আলোচনা শেষ করুন।

গান ৯৩ এবং শেষ প্রার্থনা।

৩রা জুন থেকে যে-সপ্তা শুরু

গান ১৭৮

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। মার্চ, এপ্রিল অথবা মে মাসে সহায়ক অগ্রগামী অথবা নিয়মিত অগ্রগামীর কাজে অংশ নেওয়ার ফলে, প্রকাশকরা যে-আশীর্বাদগুলো উপভোগ করেছেন তা তাদের বলতে বলুন।

১৫ মি: যুক্তি (ইংরেজি) বই কীভাবে অন্য বাইবেল অনুবাদগুলোকে ব্যবহার করে। সংক্ষেপে বক্তৃতা দেওয়ার পর শ্রোতাদের সঙ্গে আলোচনা করুন। যুক্তি বইয়ের ৮ পৃষ্ঠার ২ অনুচ্ছেদটা পড়ুন এবং ব্যাখ্যা করুন যে, কেন এবং কীভাবে আমাদের পরিচর্যায় বাইবেল প্রায়ই ব্যবহার করা উচিত। ৬ পৃষ্ঠায় বাইবেলের নামের সংক্ষিপ্ত তালিকার কথা বলুন এবং ব্যাখ্যা করুন যে, কেন আমরা অন্যান্য অনুবাদগুলো থেকে উদ্ধৃতিগুলো ব্যবহার করি। ১৯৯৭ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ এর ১৬ পৃষ্ঠার ২ অনুচ্ছেদে এবং ২০ পৃষ্ঠার ১৫ অনুচ্ছেদে যে-সাবধানতাগুলোর বিষয়ে উল্লেখ করা হয়েছে তা আলোচনা করুন। যুক্তি বইয়ের “প্রেরিতদের উত্তরাধিকারীগণ,” “প্রতিমা” এবং “ত্রিত্ব” এই বিষয়গুলো ব্যবহার করে সত্য শিক্ষা দিতে বিভিন্ন অনুবাদকে তুলনা করা কীভাবে সাহায্যকারী হতে পারে, শ্রোতাদের সেটা বলতে বলুন।

১৫ মি: “আমাদের বিশ্বাস আমাদেরকে ভাল কাজ করতে পরিচালিত করে।”b ২ অনুচ্ছেদ আলোচনার সময়, ছোট্ট করে একজন উদ্যোগী সাক্ষির সাক্ষাৎকার নিন। কীভাবে অন্যদের কাছে সাক্ষ্য দেওয়া নিজের বিশ্বাসকে দেখায় ও শক্তিশালী করে সে কথা প্রকাশককে বলতে বলুন।

গান ৫৬ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার