প্রত্যেকের জন্য এক বিশেষ রাজ্য সংবাদ
১ এপ্রিল ২৪ থেকে, আমরা বিশেষ রাজ্য সংবাদ-টি সাধারণভাবে বিতরণ করা শুরু করেছিলাম যা সর্বত্র চিন্তাম্বিত লোকেদের আগ্রহকে উদ্দীপিত করেছে! এর বার্তা কেবলমাত্র সময়োপযোগীই নয়, কিন্তু জরুরিও বটে। প্রতিটি মণ্ডলীর প্রকাশকেরা হাজার লোকের হাতে এই বার্তটি তুলে দিয়ে পূর্ণহৃদয়ে সমর্থন জানিয়েছে। আপনি কি পূর্ণ মাত্রায় অংশ নেওয়ার পর্যায়ে পৌঁছেছেন?
২ যথাযথভাবে প্রতিটি প্রকাশকের জন্য ৫০টি ও অগ্রগামীর জন্য ২৫০ টি করে মণ্ডলীতে রাজ্য সংবাদ পাঠানো হয়েছিল। আপনি কতগুলি বিতরণ করতে সক্ষম হয়েছেন? আপনার আশানুযায়ী আপনি যদি বিতরণ করতে সমর্থ না হয়ে থাকেন, তাহলে ১৪ই মের মধ্যে বিতরণ পর্ব শেষ হবার পূর্বে আরও বেশি করে যাতে আপনি বিতরণ করতে পারেন সেই উপায়গুলির বিষয় কি আপনি ভেবে দেখেছেন? সহায়ক অগ্রগামী রূপে তালিকায় নাম লেখার সম্পর্কই বা কী? সপ্তাহের দিনে, যেমন সন্ধ্যায় সাক্ষ্যদানে যোগদান করে আপনি কি পরিচর্যার জন্য অতিরিক্ত সুযোগ গ্রহণ করতে পারেন?
৩ পরিকল্পনা অনুযায়ী এলাকায় কাজ করা হয়েছে কি না, মনোযোগ সহকারে প্রাচীনেরা তার পুনরালোচনা করবেন। যদি মণ্ডলীর পক্ষে হয়ত এলাকাটি শেষ করা সম্ভব না হয়ে থাকে, আর তাই যদি নিকটবর্তী কোন মণ্ডলী ট্রাক্ট দিয়ে তাদের এলাকাটি পুরোপুরি শেষ করে থাকে, (যা সম্ভবত কেবলমাত্র কয়েকটি ক্ষেত্রে ঘটে থাকে) তাহলে সেই মণ্ডলীর কাছে সাহায্যের জন্য প্রাচীনদের যোগাযোগ করা উচিত। আমাদের পূর্ণহৃদয়ে প্রচেষ্টা ও সেইসঙ্গে মণ্ডলীগুলির মধ্যে উত্তম সহযোগিতার কাজটি সম্পন্ন হওয়া উচিত।
৪ আপনি হয়ত এই কাজে অতিরিক্ত আনন্দ উপভোগ করেছেন, কারণ নতুন প্রকাশক ও অল্পবয়সীরাসহ অনেকেই এতে সমর্থ হয়েছে। আশাপ্রদভাবে, আনন্দের এই আত্মা শক্তি প্রদান করবে, যারা অনুকূলরূপে সাড়া দিয়েছিল, পুনর্সাক্ষাৎ করার দ্বারা তাদের কাছে ফিরে যেতে সকলকে উৎসাহ দেবে। আমাদের উপদেশ দেওয়া হয়েছিল গৃহ থেকে গৃহের কাজের সঠিক তালিকা রাখতে, যারা আগ্রহ প্রকাশ করেছিল তাদের নোট নিতে। মে মাসের পরবর্তী সময়ে নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্সাক্ষাতের উপর মনোযোগ দেওয়া এক উত্তম সময় হবে।
৫ যখন আমরা ফিরে যাই তখন আমরা কী বলতে পারি? এইরকম বলা হয়ত আপনার জন্য কার্যকারী হতে পারে: “আপনার হয়ত ছাপানো তথ্যটির কথা মনে আছে যা আমি সম্প্রতি আপনার কাছে ছেড়ে গিয়েছিলাম; আমি আশা করি আপনার সেটি পড়ার সুযোগ হয়েছে এবং সেটি পড়ে চিন্তার কিছু বিষয়বস্তু পেয়েছেন। সত্যই এর বার্তা আমাদের সমাজে বহু আলোচনার সূত্রপাত ঘটিয়েছে, কারণ এটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সকল মানবজাতি যার সম্মুখীন হয় তার উপর আলোকপাত করে।” দ্বিতীয় পৃষ্ঠায় চিন্তা-উদ্রেককারী কিছু বিষয়ের উল্লেখ করুন এবং তারপর জিজ্ঞাসা করুন: ভবিষ্যতে কী হবে সে বিষয়ে যে আমরা প্রস্তুত, তা নিশ্চিত করতে আমাদের কী করার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন?” উত্তরের অপেক্ষা করুন। যদি আগ্রহ দেখা যায়, তাহলে রাজ্য সংবাদ এর ২-৪ পৃষ্ঠায় অন্যান্য বিষয়গুলি আলোচনা করুন এবং একটি বাইবেল অধ্যয়ন অথবা যদি তা সম্ভব না হয়, সম্প্রতি পত্রিকাগুলি করুন।
৬ যদি আপনি অন্য কোন মণ্ডলীর এলাকায় এলাকার কাজ করার জন্য আমন্ত্রিত হন, তাহলে যে কোন আগ্রহী ব্যক্তি যাদের আপনি খুঁজে পেয়েছেন তাদের নামঠিকানা সেই মণ্ডলীকে দিতে ভুলবেন না, যাতে করে সেই মণ্ডলীর প্রকাশকরা পুনর্সাক্ষাতের ব্যবস্থা করতে পারে। একইভাবে, যদি আপনাকে কিছু পুনর্সাক্ষাৎ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই তা তাড়াতাড়ি করুন।
৭ রাজ্য সংবাদ এর এই বিশেষ বিতরণটি রাজ্য-প্রচার কাজে উত্তেজনার সৃষ্টি করেছে এবং আমাদের প্রচেষ্টাকে প্রগাঢ় করতে আমাদের সকলকে প্ররোচিত করেছে। আমরা নিশ্চিত হতে পারি যে সর্বত্র যিহোবার মহান নাম ও উদ্দেশ্য সম্বন্ধে লোকেদের সচেতনাকে বৃদ্ধি করে এটি এক বিরাট সাফল্য লাভ করবে। (যিশা. ১২:৪, ৫) আমরা যত বেশি করতে সক্ষম হব, আমাদের আনন্দ তত বৃদ্ধি পাবে।—গীত. ১২৬:৩.