ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০০ পৃষ্ঠা ৮
  • “নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “নতুন সহস্রাব্দ—আপনার জন্য কী আনবে?”
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যাপকভাবে বিতরণ করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বিশেষ অভিযান ১৬ই অক্টোবর—১২ই নভেম্বর!
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে’
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এপ্রিল মাসে “সৎক্রিয়াতে উদ্যোগী” হোন!
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০০ পৃষ্ঠা ৮

“নতুন সহস্রাব্দ​—আপনার জন্য কী আনবে?”

 ১ আজ সারা পৃথিবীতে লোকেদের মনে এই প্রশ্নটা ঘুরে-ফিরে আসছে। যদিও গত শতকগুলোতে মানুষ অনেককিছু করেছে কিন্তু তবুও মানুষের ন্যূনতম চাহিদা মানুষ মেটাতে পারেনি। শত শত বছর ধরে মানুষের সাধারণ সমস্যাগুলোর সমাধান হয়নি। (ইয়োব ১৪:১; গীত. ৯০:১০) লোকেরা আজ আর কিছুর ওপরই আস্থা রাখতে পারে না। তাহলে স্বস্তি পাওয়ার জন্য মানুষেরা কোথায় যাবে?

 ২ নভেম্বর মাসে আমরা আমাদের প্রতিবেশীদের এই প্রশ্নের উত্তর দেওয়ার এক ভাল সুযোগ পাব। কী করে? নভেম্বর মাসে বাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্টটা বিলি করে। এর নাম হল “নতুন সহস্রাব্দ​—⁠আপনার জন্য কী আনবে?” ১লা নভেম্বর, বুধবার থেকে আমরা সব জায়গায় ও যতটা বেশি পারা যায় প্রচারে বেরিয়ে এই ট্র্যাক্টটা লোকেদের দেব। সপ্তার দিনগুলোতে আমরা শুধু ট্র্যাক্টটাই দেব। আর শনি রবিবারে ট্র্যাক্টের সঙ্গে পত্রিকাও দেব।

 ৩ আপনি কি এই সময় বেশি করে প্রচার করবেন? প্রাচীন, পরিচারক দাস ও অগ্রগামীরা নিজেরা বেশি করে প্রচার করার চেষ্টা করবেন ও অন্য প্রকাশকদের তা করতে সাহায্য করবেন। অনেক প্রকাশকেরা নভেম্বর মাসে অগ্রগামীর কাজ করার জন্য তাদের অন্য কাজকর্মগুলোকে একটু অদলবদল করেছেন। অন্যেরা অন্য মাসগুলোতে যতখানি প্রচার করেন এই মাসে তারচেয়ে একটু বেশি প্রচার করবেন বলে ভেবেছেন।

 ৪ বুকস্টাডি পরিচালকেরা তাদের দলের সবাইকে বেশি করে প্রচারে গিয়ে রাজ্য সংবাদ নং. ৩৬ লোকেদেরকে দেওয়ার জন্য উৎসাহ দেবেন। মণ্ডলীতে হয়তো এমন প্রকাশকেরা আছেন যারা বেশ কিছু মাস ধরে প্রচারে বেরোচ্ছেন না। প্রাচীনেরা তাদের কাছে যেতে পারেন ও এইসময় তাদের আবার প্রচারে বের হওয়ার কথা বলতে পারেন। তারা হয়তো এই মাসে কোন অভিজ্ঞ প্রকাশকের সঙ্গে এই ব্যক্তির প্রচার করার ব্যবস্থা করতে পারেন। রাজ্য সংবাদ নং. ৩৬ নিয়ে প্রচার করাই হয়তো এই প্রকাশকদের আবার প্রচারে বের হওয়ার জন্য সবচেয়ে ভাল সময় হতে পারে।

 ৫ আমাদের স্টাডির যারা জ্ঞান বইটার প্রায় শেষাশেষি এসে গেছে ও এখন অবাপ্তাইজিত প্রকাশক হতে পারে তাদের জন্যও এটা প্রচারে বেরোনোর একটা ভাল সুযোগ। আর অল্পবয়স্ক ভাইবোনেরাও উৎসাহ নিয়ে এই ট্র্যাক্টটা বিলি করতে পারে।

 ৬ একেবারে সহজ কথায় বলুন। আপনি বলতে পারেন:

▪ “আমি আপনাদের এই এলাকায় [গ্রাম বা শহরের নাম] সব বাড়িতে গিয়ে খুবই জরুরি এক খবর দেওয়ার জন্য সময় করে এসেছি। আমি এই ট্র্যাক্টটা আপনাকে দিতে চাই। আপনি এটা অবশ্যই পড়বেন।” রাজ্য সংবাদ নং. ৩৬ লোকেদের কাছে দেওয়ার সময় প্রচারের বড় ব্যাগ সঙ্গে না নেওয়াই ভাল।

 ৭ প্রচারে বেরোনোর আগের মিটিংয়ে ভাল করে আলোচনা করুন: প্রাচীনেরা দেখবেন প্রচারের ব্যবস্থা ঠিকমতো করা হয়েছে কিনা আর সবার জন্য তা সুবিধাজনক কিনা। বিশেষ করে পরিচর্যা অধ্যক্ষ দেখবেন যে ঘরে ঘরে যাওয়ার জন্য ও ব্যবসায়িক এলাকাগুলোতে প্রচার করার জন্য যথেষ্ট জায়গা আছে কিনা, যাতে সবাই বেশি করে প্রচারে বেরোতে পারেন। যদি পারা যায়, তাহলে সপ্তার প্রত্যেক দিন, শনি-রবিবার ও প্রত্যেক সন্ধ্যেবেলাতেও প্রচারে বেরোনোর আগে মিটিং করা দরকার। স্কুলে যায় এমন ছেলেমেয়েদের, যাদের শিফট ডিউটি আছে ও অন্যদের জন্য বিকেলেও প্রচারের ব্যবস্থা করা যেতে পারে।

 ৮ যারা ঘরে নেই তাদের জন্য কী করা যায়: আমরা যত বেশি লোকেদের সঙ্গে পারা যায় কথা বলতে চাই। আপনি যখন যাচ্ছেন সেই সময় যদি ঘরে কেউ না থাকেন, তাহলে ঠিকানা লিখে নিন ও দিনের অন্য কোন সময়ে আবার সেখানে যান। যদি রাজ্য সংবাদ নং. ৩৬ বিলি করার শেষাশেষিও আপনি এই ঘরগুলোতে লোকেদের না পান, তাহলে সেই ঘরগুলোতে আপনি একটা ট্র্যাক্ট দিয়ে আসতে পারেন কিন্তু এমন জায়গায় আর এমনভাবে রাখবেন যাতে রাস্তাঘাটের লোকেরা তা দেখতে না পায়। যদি এমন কোন গ্রামে বা খুব বড় এলাকায় প্রচার করা হয় যেখানে লোকেদের কাছে শুধু একবার যেতেই রাজ্য সংবাদ নং. ৩৬ বিলি করার সময় শেষ হয়ে যাবে, সেসব জায়গার জন্য প্রাচীনেরা হয়তো বলতে পারেন যে প্রথম বারেই যারা ঘরে নেই তাদের ঘরে একটা করে রাজ্য সংবাদ নং. ৩৬ দিয়ে আসা যেতে পারে।

 ৯ আসুন আমরা মহা উৎসাহে কাজে লেগে পড়ি! এই ট্র্যাক্ট বিলি করার সময় শেষ হওয়ার আগেই মণ্ডলীগুলোর তাদের এলাকা শেষ করে ফেলা উচিত। আপনাদের এলাকা যদি খুব বড় হয়, তাহলে প্রকাশকেরা একা একাও কাজ করতে পারেন অবশ্য যদি তা করা ঠিক ও নিরাপদ হয়। এটা করলে তাড়াতাড়িই অনেক লোকেদের কাছ যাওয়া যাবে। যারাই আগ্রহ দেখাবেন তাদের সবার নাম ঠিকানা লিখে নিন।

 ১০ প্রাচীনেরা হিসেব করে দেখতে পারেন যে কত বেশি পত্রিকার দরকার ও সেই মতো অর্ডার দিতে পারেন। রাজ্য সংবাদ নং. ৩৬ এর অর্ডার দেওয়ার দরকার নেই কারণ সোসাইটি সব মণ্ডলীগুলোতে তাদের যতখানি দরকার তা পাঠাবে। বিশেষ, নিয়মিত ও সহায়ক অগ্রগামীদের এক একজনকে ৩০০টা করে দেওয়া হবে। প্রকাশকদের ১০০টা করে ট্র্যাক্ট দেওয়া হবে। তাহলে এখন আপনি কি এই ট্র্যাক্ট বিলি করার জন্য মহা উৎসাহে কাজে লেগে পড়তে একেবারে তৈরি? এটা করে আমরা প্রতিবেশীদের জানাব যে ঈশ্বর ভবিষ্যতে আমাদের কোন্‌ আশীর্বাদ দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। আর এটা তাদের জানানো আমাদের জন্য কত বড় সুযোগ!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার