ঐশিক পরিচর্য্যা বিদ্যালয় পুনরালোচনা
জানুয়ারি ২ থেকে এপ্রিল ১৭, ১৯৯৫ সপ্তাহগুলির মধ্যে ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ে যে বিষয় বিবেচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটি আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলির প্রত্যেকটিতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিম্নলিখিত উক্তিগুলি সঠিক বা ভুল উত্তর দিন:
১. বৎশেবার সাথে দায়ূদের পাপের অনুতাপ যখন ঈশ্বর গ্রাহ্য করেছিলেন, তখন দায়ূদ ও তার পরিবার তার ভুল আচরণের খারাপ পরিণাম থেকে মুক্তি পেয়েছিল। [uw পৃ. ১২৭ অনু. ৫]
২. হিতোপদেশ ১১:১ পদের অন্তর্নিহিত নীতি হল, যদি আমরা যিহোবার অনুমোদন পেতে চাই তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যেন ন্যায়বান্ ও সৎ হতে হবে। [w৮৬ ১১/১৫ পৃ. ১৯ দেখুন।]
৩. উপদেশ গ্রহণ করা হল দুর্বলতার এক লক্ষণ। [uw পৃ. ১২৭ অনু. ৪]
৪. হিতোপদেশ ১৪:১৭ পদ প্রথমে আবেগের প্রতি দৃষ্টি দেয় কারণ তা সাধারণত কার্যের পূর্ববর্তী হয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৩ ৮/১ পৃ. ২৮-২৯.]
৫. সকলে যারা যীশুকে প্রভু বলে ডাকে তারা উদ্ধার পাবে। [uw পৃ. ১০৫ অনু. ৫]
৬. সা. শ. ৩৩ খ্রীষ্টাব্দে যখন যীশু পুনরুত্থিত হন ও ঈশ্বরের ডান দিকে তাঁর স্থান গ্রহণ করেন, তখন থেকে তাঁর অভিষিক্ত শিষ্যদের উপর শাসন করছেন। (কল. ১:১৩) [gt. অধ্যায় ১৩২]
৭. বিজ্ঞানীরা জেনেটিক্ কোড আবিষ্কার করার প্রায় ৩,০০০ বছর পূর্বে, গীতসংহিতা ১৩৯:১৩-১৬ পদ সেই জ্ঞান সম্বন্ধে ইঙ্গিত করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ৫/১৫ পৃ. ৪ দেখুন।]
৮. হিতোপদেশ ৮:২২-৩১ পদ সম্পূর্ণরূপে প্রজ্ঞার বর্ণনা দেয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ৫/১৫ পৃ. ২৮ দেখুন।]
৯. সত্য খ্রীষ্টানদের কোন কিছু ঘৃণা করা উচিত নয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ১/১ পৃ. ২১ দেখুন।]
১০. হিতোপদেশ ১১:২৫ পদ হল সমান্তরাল চিন্তা কিংবা ধারণার উদাহরণ যা ইব্রীয় পদ্য অনুযায়ী লেখা আর হিতোপদেশ ১০:৭ পদ হল বৈষম্যমূলক সমান্তরাল। [si পৃ. ১০৭ অনু. ৭]
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন:
১১. কেন গীতসংহিতা সর্বোৎকৃষ্ট সাহিত্যের থেকে আরও বড় কিছু? [si পৃ. ১০৪ অনু. ২৩]
১২. তাঁর গীতসংহিতা সম্বন্ধে জ্ঞান যীশুকে কিভাবে উপকৃত করেছিল? [৬, si পৃ. ১০৫ অনু. ৩০]
১৩. শলোমনকে কে প্রজ্ঞা দিয়েছিলেন এবং হিতোপদেশ পড়বার সময়ে তা আমাদের কী উপলব্ধি করতে সাহায্য করবে? [si পৃ. ১০৬ অনু. ১]
১৪. যখন যীশু বাগানে মগ্দলীনী মরিয়মের সাথে কথা বলেন তখন পুনরুত্থিত যীশুকে তিনি কী মনে করেছিলেন এবং তাকে সঠিকভাবে শনাক্ত করতে কী সাহায্য করে? [gt অধ্যায় ১২৮]
১৫. মহাসভার কোন্ দুই সদস্য যারা যীশুর সঙ্গে শনাক্তিকৃত হওয়াতে ভীত হয়েছিল কিন্তু তাঁর মৃতদেহকে কবর দিতে প্রস্তুত করতে সাহায্য করেছিল? [gt অধ্যায় ১২৭]
১৬. দৈনন্দিন কাজকর্মের মধ্যে কিভাবে আমরা আমাদের ভাইদের প্রতি আত্ম-ত্যাগমূলক প্রেম দেখাতে পারি? [uw পৃ. ১৩২-৩ অনু. ৩, ৪)
১৭. গীতসংহিতা ১৩৬:১০-১৫ পদ কোন্ ঐতিহাসিক ঘটনার বর্ণনা দেয় এবং ফরৌণের কী হয়? [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৩ ৭/১ পৃ. ৫ দেখুন।]
১৮. যীশু খ্রীষ্টের পাতিত রক্ত কোন্ দুই উদ্দেশ্য সাধন করে? [uw পৃ. ১১৫ অনু. ১৩]
১৯. কেন বিশ্বস্ত প্রেরিতেরা, যীশুর অর্ধভ্রাতা যাকোব এবং ৫০০ জনের বেশি শিষ্যরা দৃঢ় নিশ্চিত ছিল যে যীশু পুনরুত্থিত হয়েছেন? [gt অধ্যায় ১৩১]
২০. কী যীশুকে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন হিসাবে প্রমাণিত করেছিল? [gt ভুমিকার প্রাথমিক মন্তব্যগুলি]
প্রয়োজনীয় শব্দ বা শব্দসমষ্টির দ্বারা নিম্নোক্ত বাক্যগুলি সম্পূর্ণ করুন:
২১. সা. শ. ৩৩ সালে পঞ্চাশত্তমীতে তার বিখ্যাত বক্তৃতায় পিতর বারংবার ____________________ থেকে উদ্ধৃতি করেন; সেই সময়ে প্রায় ____________________ জন বাপ্তিস্ম গ্রহণ করে ও মণ্ডলীতে যোগদান করে। [si পৃ. ১০৫ অনু. ২৫, ২৬]
২২. গীতসংহিতা ভবিষ্যদ্বাণী করেছিল যে যীশুকে পান করার জন্য ____________________ দেওয়া হবে, তাঁর ___________________ বিভাগ করা হবে এবং তিনি ___________________ দ্বারা পরিত্যক্ত হয়েছেন বলে মনে হবে। [si পৃ. ১০৫ অনু. ৩০]
২৩. যিহোবার সংগঠন হল ঈশতান্ত্রিক, যার অর্থ হল ___________________; যিহোবা নির্দেশনা যুগিয়ে থাকেন মণ্ডলীর মস্তক ___________________ তাঁর বাক্য ___________________ এর মাধ্যমে; ও যীশু “___________________” কে বিশেষ দায়িত্ব ভার দান করেছেন। (মথি ২৪:৪৫) [uw পৃ. ১১৮-১১৯ অনু. ৪-৬]
২৪. যারা স্বর্গে যায়, ১,৪৪,০০০ জনের তুলনায়, “___________________” যা কোন ব্যক্তি গুণতে পারে না, তারা ___________________ পার হবে এই ___________________। (প্রকা. ৭:৯, ১৪) [uw পৃ. ১০৪ অনু. ৩, ৪]
২৫. ঈশ্বর-অনুমোদিত সিদ্ধান্তে আসার জন্য প্রথম শতাব্দীর পরিচালক গোষ্ঠী পুঙ্খানুপুঙ্খরূপে অনুপ্রাণিত ___________________ সেই বিষয়ে কী বলে তা বিরেচনা করত আর সঙ্গে সঙ্গে ___________________ কার্যকারিতারও প্রমাণ দেখত। (প্রেরিত ১৫: ৬-২৯) [uw পৃ. ১২০ অনু. ৮]
নিম্নলিখিত উক্তিগুলি থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. তাঁকে বিদ্ধ করার সময়ে, যীশুকে পিত্ত মিশ্রিত দ্রাক্ষারস দেওয়া হয় কিন্তু তিনি তা পান করতে রাজি হন না কারণ (মোশির নিয়মে তা মানা ছিল; তিনি নাসরিয় ছিলেন; তিনি তাঁর চিন্তা ও যুক্তি শক্তির উপর নিয়ন্ত্রণ করতে চাইছিলেন)। [gt অধ্যায় ১২৫]
২৭. মেষশাবকের রক্তে বস্ত্র ধৌত আর শুক্লবর্ণ করার অর্থ হল যে আমরা (পাপ কাজ করা থেকে বিরত থাকি; যীশুর বলিদানের দ্বারা পাপ মোচনের যে মূল্য তার প্রয়োজনীয়তা স্বীকার করি; নিজেদের জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ ও বাপ্তিস্ম গ্রহণ করি)। [uw পৃ. ১০৬ অনু. ৭]
২৮. যীশু অন্তত পাঁচবার (হেরোদ; পীলাত; ফিলিক্স) দ্বারা নির্দোষ ঘোষিত হন, পরে যিনি যিহূদীদের তীব্র চাপের সম্মুখে নতিস্বীকার করেন ও যীশুকে হত্যা করার জন্য তাদের হাতে তুলে দেন। [gt অধ্যায় ১২৪]
২৯. ঈশ্বরের বিশ্বস্ত সকল দাসেরা যারা সা. শ. (৩৬; ৩৫; ৩৩) সালে পঞ্চাশত্তমীর আগে মারা যায় কিংবা মৃত অবস্থায় ছিল তারা কেউ স্বর্গীয় জীবনের জন্য পবিত্র আত্মা দ্বারা অভিষিক্ত হয়নি। [uw পৃ. ১১১ অনু. ৫]
৩০. শয়তান দাবি করে যে সকল মানুষ (প্রেম; ঘৃণা; ব্যক্তিগত লাভের প্রত্যাশার) দ্বারা প্ররোচিত এবং তারা বিশেষ করে (ঈশ্বরের নামের; অন্যদের; নিজেদের) বিষয়ে চিন্তিত। [uw পৃ. ১২৪ অনু. ১৪]
নিম্নলিখিত শাস্ত্রতালিকার সঙ্গে বাক্যগুলি মেলান:
হিতো. ৩:২৭, ২৮; যোহন ১৯:৪-৬; ১৯:২৫-২৭; রোমীয় ১৫:২, ৩; প্রকা. ৭:১৬, ১৭
৩১. খ্রীষ্টানদের তাদের বয়স্ক পিতামাতাদের যত্ন নেওয়ার দায়িত্ব রয়েছে। [gt অধ্যায় ১২৬]
৩২. আমরা আমাদের ব্যক্তিগত রূপ, কিভাবে অন্যদের উপর প্রভাবিত করতে পারে সেই বিষয়ে আন্তরিকভাবে চিন্তিত, তাই আমরা স্বেচ্ছায় নিজেকে খুশি করা বর্জন করি। [uw পৃ. ১৩০ অনু. ১০, ১১]
৩৩. যখনই আমাদের সুযোগ আসুক না কেন লোকেদের ভাল করার তা আধ্যাত্মিক অথবা বস্তুগত দিক দিয়ে হোক না কেন, আমাদের সেই সুযোগকে সদ্ব্যবহার সহমানবকে, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক ভাইদের সাহায্য করা উচিত। [সাপ্তাহিক বাইবেল পাঠ; wBE৯৩ ১২/১ পৃ. ৬]
৩৪. বিরোধিতার সম্মুখে সশ্রদ্ধ ও প্রশান্ত ভাব যিহেবার প্রতি সম্মান আনতে ও মানুষের শ্রদ্ধা লাভ করা যেতে পারে। [gt অধ্যায় ১২৩]
৩৫. আমরা ইতিমধ্যেই প্রতিজ্ঞাত পরিস্থিতি উপভোগ করছি যাকে উপযুক্তভাবে “আত্মিক পরমদেশ” বলা হয়। [uw পৃ. ১০৭-৮ অনু. ৯-১১]