জ্যোতিবাহক হিসাবে আমাদের আদর্শ ব্যক্তিকে অনুকরণ করা
যীশু নিজের সম্পর্কে ঘোষণা করেছিলেন: “আমি জগতের জ্যোতি।” তাঁর আদর্শকে অনুসরণ করে যীশুর শিষ্যেরাও “জগতের জ্যোতি” হয়েছিল। (মথি ৫:১৪) “জগতের জ্যোতি” হিসাবে যীশু বলতে পেরেছিলেন যে সকল যারা তাঁকে অনুসরণ করে তারা “জগতের দীপ্তি” পাবে। (যোহন ৮:১২) এটাই আমাদের আধ্যাত্মিক জ্যোতিকবাহক করে, তারা যেন কখনও সেই জ্যোতিকে আড়াল করতে অথবা অস্পষ্ট করতে কোন কিছুকে প্রশয় না দেয়।
২ কিভাবে কার্যকারী জ্যোতিবাহক হওয়া যায় তা দেখাতে যিহোবার সংগঠন আমাদের প্রশিক্ষণ যোগায়। আমরা যে উপদেশ ও নির্দেশনা পাই, তা যদি আমরা সুক্ষ্মভাবে অনুসরণ করি, তাহলে রাজ্য সম্বন্ধীয় সত্যের বিষয়ে সকল পটভূমিকার ব্যক্তিদের আমরা জ্ঞানালোক দিতে সমর্থ হব। (১ তীম. ৪:৬) জ্যোতিবাহক রূপে পরিচর্যা করার অর্থ কেবলমাত্র প্রতিটি সুযোগে সত্য সম্বন্ধে কথা বলাই নয়, কিন্তু খ্রীষ্টান হিসাবে উত্তম আচরণ বজায় রাখাও এর মধ্যে জড়িত আছে। আমাদের আদর্শ ব্যক্তির আচরণ অনিন্দীয় ছিল। তাঁর অনুগামী হিসাবে, আমাদের অবশ্যই প্রদর্শণ করতে হবে যে খ্রীষ্টতত্ত্ব হল আমাদের প্রাত্যহিক জীবনের পথ। (ইফি. ৫:৯: তীত ২:৭, ৮, ১০) আমাদের অবশ্যই উত্তম কাজ করে দেখাতে হবে যা অন্যেরা দেখতে পায় ও যা তাদের ঈশ্বরের গৌরব করতে পরিচালিত করবে।—মথি ৫:১৬.
৩ গৃহ থেকে গৃহে পরিচর্যার সময় একজন সাক্ষী এক অস্বাভাবিক অনুরোধের সম্মুখীন হয়। গৃহের কর্তা ও তার স্ত্রী খুব অসুস্থ ছিল, কিন্তু তাদের ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখার প্রয়োজন ছিল। সাক্ষীটি তা করে দেবে কি না তারা জিজ্ঞাসা করে। সে সম্মত হয় আর তাকে ২,০০০ ডলারের নগদ টাকা ব্যাঙ্কে জমা রাখার জন্য দেওয়া হয়! ফিরে এসে সে জিজ্ঞাসা করে: “একেবারেই না জেনে কেমন করে আপনারা আমাকে বিশ্বাস করতে পারলেন?” তারা উত্তরে বলে: “আমরা জানি, আর প্রত্যেকে তা জানে যে, যিহোবার সাক্ষীরাই হল একমাত্র লোক যাদের বিশ্বাস করা যায়।” আমরা কতই না কৃতজ্ঞ হতে পারি যে বাইবেলের নৈতিক নীতিগুলির প্রতি আমাদের গভীরভাবে লেগে থাকা, ঈশ্বরকে যে আমরা সম্মান করি এবিষয়ে সুখ্যাতি নিয়ে আসে।
৪ প্রথম শ্রেণীর একজন শিক্ষিকা বর্ণনা করেন তার ক্লাসে ছয় বছর বয়সী এক সাক্ষী ছাত্রী কেন হ্যালোইন ছবিগুলিকে রং করবেনা। শিক্ষিকাটি বলেছিলেন তিনি তার জন্য গর্বিত, কারণ সে যা বিশ্বাস করতে সে ব্যাপারে নিজেকে অন্যদের থেকে তফাৎ রাখার সাহস দেখিয়েছিল। শিক্ষিকাটি মন্তব্য করেছিলেন, আমরি যদি কোন কিছু দৃঢ়রূপে বিশ্বাস করি, তাহলে তার পক্ষে দাঁড়াতে আমাদের সাহস থাকা উচিত। সেই দিন রাত্রে শিক্ষিকাটি তার নিজস্ব বিশ্বাস সম্বন্ধে বিশ্লেষণ করেন এবং এটা স্বীকার করতে বাধ্য হন যে তার বিশ্বাসের পক্ষে দাঁড়াতে তার ওই ধরনের সাহস নেই। পরের দিন তিনি ঘোষণা করেন যে তার ক্লাসকে তিনি ভবিষ্যতে কোন ছুটির দিন উদ্যাপন অনুষ্ঠানে জড়িত হতে দেবেন না, যার করগুলি তিনি নিজেই বিশ্বাস করেন না!
৫ যেখানেই থাকুক না কেন, যিহেবার লোকেরা লোকেরা তাদের জ্যোতিকে প্রজ্বলিত করতে উদগ্রীব। বিদ্যালয়ে অল্পবয়স্কদের আদর্শমূলক আচরণ সহপাঠি এ শিক্ষকের উপর অনুকূল প্রভাব ফেলেছে। প্রাপ্তবয়স্ক সাক্ষীদের প্রতিবাসীদের প্রতি উত্তম আচরণ অন্যদের রাজ্যের বার্তার অনুকূলে কথা বলতে প্রভাবিত করে। অনেক পরিস্থিতিতে রীতিবহির্ভূত সাক্ষ্যদান সহৃদয় ব্যক্তিদের আকৃষ্ট করে যারা আরও জানতে চায়। এমনকি জাগতিক কর্মক্ষেত্রে আমাদের অধ্যাবসায় ও সততা এক সাক্ষ্যদানের কাজ করে। হ্যাঁ, আমরা যেখানেই থেকি না কেন অথবা যাই করি না কেন, সত্যের প্রতি আগ্রহকে আমরা জাগিয়ে তুলতে পারি।
৬ আমাদের মহান আদর্শ ব্যক্তির ত্রুটিহীন জীবন-ধারার উপর দৃষ্টি রাখার দ্বারা, তাঁর শিষ্য হিসাবে আমরা ক্রমাগত আমাদের দক্ষতাকে নিখুঁত করতে পারি। তাঁর উদাহরণকে অনুকরণ করা নিশ্চিত করবে যে আমাদের জ্যোতি “সকল লোককে আলো দেয়।”—মথি ৫:১৫; ১ পিতার ২:২১.