ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৩/১ পৃষ্ঠা ২৭-৩১
  • রাজ্য সংবাদ—নিয়ে এক সফল অভিযান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাজ্য সংবাদ—নিয়ে এক সফল অভিযান
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অভিযানের প্রতি উদ্যোগপূর্ণ সমর্থন
  • তাৎক্ষণিক প্রতিক্রিয়া
  • জনসাধারণ বিতরণে সাহায্য করে
  • কেউ বাদ যায়নি
  • ট্র্যাক্ট বিতরণের বিশেষ অভিযান নভেম্বর ১০–ডিসেম্বর ৭!
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • রাজ্য সংবাদ নং. ৩৫ ব্যাপকভাবে বিতরণ করুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘প্রভুর কাজে উপচিয়ে পড়ার আছে’
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে!
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৩/১ পৃষ্ঠা ২৭-৩১

রাজ্য সংবাদ—নিয়ে এক সফল অভিযান

“জীবন কেন এত সমস্যাপূর্ণ—সমস্যা-মুক্ত এক পরমদেশ কি সম্ভব?” এটি ছিল চার পৃষ্ঠার ট্র্যাক্ট, ৩৪ নম্বর রাজ্য সংবাদ এর শিরোনাম, যেটি গত বছর এপ্রিল ও মে মাসে পৃথিবীব্যাপী ১৩৯টি ভাষায় বিতরণ করা হয়েছিল। “বছরের একটি অন্যতম লক্ষণীয় বিষয়” জামাইকার সাক্ষীরা এই পরিচর্যা অভিযানকে এইভাবে বর্ণনা করেছিল। “ভাইয়েদের জন্য আনন্দের এক মহান উৎস” বেলজিয়ামের সাক্ষীরা উল্লেখ করেছিল। চেক সাধারণতন্ত্রে এটি ছিল প্রথমবার যখন যিহোবার সাক্ষীদের রাজ্য সংবাদ বিতরণে অংশ গ্রহণ করার সুযোগ হয়েছিল। শাখা থেকে রিপোর্ট করা হয়: “এই অভিযান উদ্যোগ ও আগ্রহের মনোভাব নিয়ে এসেছিল।” একই রকম অভিব্যক্তি আরও অন্যান্য দেশ থেকেও শোনা গিয়েছিল।

ধর্মের নামে যে ঘৃণার্হ কাজ সম্পাদিত হয়েছে তার কারণে যারা দীর্ঘনিঃশ্বাস ত্যাগ ও আর্তস্বর করছে তাদের জন্য ৩৪ নম্বর রাজ্য সংবাদ-এ এক বিশেষ সংবাদ ছিল। (যিহিষ্কেল ৯:৪) এটি তাদের জন্য সান্ত্বনাস্বরূপ ছিল যাদের জীবন “বিষম সময় যার সাথে মোকাবিলা করা কঠিন,” যার উপর তাদের কোন নিয়ন্ত্রণ নেই তার কারণে সমস্যাপূর্ণ। (২ তীমথিয় ৩:১, NW) বাইবেলের প্রতি নির্দেশ করে ট্র্যাক্টটি দেখিয়েছিল যে শীঘ্রই জীবনের সমস্যাগুলির সমাধান হবে। এক সমস্যা-মুক্ত পরমদেশ নিশ্চিত। (লূক ২৩:৪৩) অনেকে যারা রাজ্য সংবাদ পড়েছিল তারা এটির সংবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। টোগোর এক ব্যক্তি এক সাক্ষীকে বলেছিল: “আপনারা যা বর্ণনা করেছেন তা অভ্রান্ত।”

অনস্বীকার্যভাবে, রাজ্য সংবাদ এর বিতরণ অস্বাভাবিক মনোযোগ আকর্ষণ করেছিল। ডেনমার্কে এক গৃহকর্তা এক সাক্ষীকে যিনি ট্র্যাক্টটি অর্পণ করেন, বলেছিল: “আমি এইমাত্র যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি। আমি সেখান থেকে আসার কিছুক্ষণ আগেই এক ব্যক্তি আপনার এই ট্র্যাক্টটি আমাকে অর্পণ করেন। এখন আমি এখানে পৌঁছানোমাত্র সেই একই ট্র্যাক্ট ডেনিস ভাষায় আমার কাছে অর্পণ করা হচ্ছে!”

অভিযানের প্রতি উদ্যোগপূর্ণ সমর্থন

জগদ্ব্যাপী যিহোবার সাক্ষীরা উদ্যোগের সাথে এই ট্র্যাক্টটি বিতরণের কাজে অংশগ্রহণ করেছিল। অষ্ট্রিয়া, এল সালভেডর, হাইতি, হাঙ্গেরী, ইতালী, নিউ কলেডনিয়া প্রভৃতি হল সমস্ত দেশগুলির মধ্যে কিছু যারা রাজ্য সংবাদ বিতরণের মাসগুলিতে সর্বকালীন শীর্ষ সংখ্যক প্রকাশকের রিপোর্ট করে।

জাম্বিয়াতে এক সীমা অধ্যক্ষ তার তিন বছরের মেয়ে দেবরাকে ঘরে ঘরে প্রচারে সাহিত্য অর্পণ করতে শিখিয়েছেন। ৩৪ নম্বর রাজ্য সংবাদ অর্পণের অভিযান চলাকালীন সময়ে দেবরা ট্র্যাক্টটির ৪৫টিরও বেশি কপি অর্পণ করেছিল। দেবরার কাছ থেকে যারা রাজ্য সংবাদ গ্রহণ করে তাদের কিছুজনের সাথে তার মা বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন।

দক্ষিণ আফ্রিকায় এক কিশোরী তার সহপাঠী ক্যাশিয়াকে এই ট্র্যাক্টটি অর্পণ করেছিল। ক্যাশিয়া ট্র্যাক্টটি পড়েছিল ও বলেছিল: “পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকা—এটি খুবই চমৎকার! কেন এই সম্বন্ধে আমাকে আগে বলা হয়নি?” একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ক্যাশিয়া অন্য আর একটি ট্র্যাক্ট পেয়েছিল। দ্বিতীয়টি এসেছিল তার রোমান ক্যাথলিক পত্রবন্ধু যে সাইপ্রাসে থাকে, তার কাছ থেকে। সেই পত্রবন্ধুটি ক্যাশিয়ার কাছে ব্যাখ্যা করেছিল কেন রোমান ক্যাথলিক গির্জার শিক্ষা মিথ্যা আর সে তাকে এও বলেছিল যে সে যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করার পরিকল্পনা করেছে। অবশ্যই এটি তার অধ্যয়ন চালিয়ে যেতে ক্যাসিয়ার সঙ্কল্পকে দৃঢ়ভাবে শক্তিশালী করেছিল।

সুইজ্যারল্যাণ্ডে একটি দশ বছরের ছেলে ট্র্যাক্টটি বিতরণে তার মায়ের সাথে অংশ নিয়েছিল। সে একটি কপি এক যুবতী মহিলার হাতে তুলে দিয়েছিল ও যত্নসহকারে পড়বার জন্য উৎসাহিত করেছিল। সেই যুবতী মহিলা ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল যে, পৃথিবীতে অন্তহীন জীবন—যেমন এই ট্র্যাক্টটির প্রচ্ছদের ছবিটি বর্ণনা করে এই বিষয়টি সে কি সত্যিই বিশ্বাস করে। ছেলেটির উত্তর কী ছিল? “হ্যাঁ, আমি খুব নিশ্চিত।” তারপর মহিলাটি ব্যক্ত করেছিলেন যে তিনি প্রকৃত বিশ্বাসের অন্বেষণ করছিলেন কারণ তার নিজের ধর্মে অনেক পরস্পর বিরোধী মতবাদ রয়েছে। এক পুনর্সাক্ষাতে একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া

কখনও কখনও যারা এটি পড়েছে তাদের ক্ষেত্রে রাজ্য সংবাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণ হয়েছিল। ট্র্যাক্টটি পড়ার পর বেলজিয়ামের একটি ১১ বছরের মেয়ে এক যিহোবার সাক্ষীর কাছে স্বীকার করে যে সে দোকান থেকে জিনিস চুরি করত। মেয়েটির মা এই বিষয়ে নিরব থাকতে চেয়েছিলেন, কিন্তু সেই অল্পবয়স্ক মেয়েটির বিবেক সে যা পড়েছিল তার দ্বারা প্রভাবিত হয়েছিল ও সে দোকানের ম্যানেজারের কাছে যেতে পরিচালিত হয়েছিল। তার মা অবশেষে মেয়েকে সেই সাক্ষীর সাথে দোকানে ফিরে যেতে সম্মতি দিয়েছিলেন। ম্যানেজার এই স্বীকারোক্তিতে আশ্চর্য হয়েছিলেন। যখন তিনি জানতে পারেন যে রাজ্য সংবাদ তাকে এই কাজ করতে পরিচালিত করেছে তখন তিনি তার নিজের জন্য একটি কপি নিয়েছিলেন দেখতে যে কী এর অন্তর্ভুক্ত যা এত শক্তিশালী ছিল। মেয়েটি এখন একটি উন্নতিশীল বাইবেল অধ্যয়ন করছে।

ক্যামেরুনে এক সাক্ষী এক ব্যক্তির কাছে রাজ্য সংবাদ এর একটি সংখ্যা ছেড়ে আসেন ও বর্ণনা করেন: “যখন আমরা ফিরে এসেছিলাম, আমরা দেখেছিলাম যে তিনি ইতিমধ্যেই সেটির তলায় দাগ দিয়েছিলেন ও তার অনেক প্রশ্ন ছিল। সন্তোষজনক উত্তর পাওয়ার পর সেই ব্যক্তি বলেছিলেন: ‘এটি অত্যাবশ্যকীয়ভাবে সত্য যে, ধর্ম মানবজাতির জন্য দুঃখ নিয়ে এসেছে। আপনাদের ট্র্যাক্ট আমাকে অনেকটাই বুঝতে সাহায্য করেছে, কিন্তু আমি আরও জানতে চাই।’” এখন সে নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করছেন।

এক সাক্ষী যিনি উরুগুয়েতে গৃহ থেকে গৃহে সাক্ষাতের সময় এক ব্যক্তির কাছে একটি ট্র্যাক্ট অর্পণ করেন। সাক্ষীটি গৃহ থেকে গৃহে প্রচার কাজ করে চলেছিলেন ও সেই সম্পূর্ণ ব্লকটিতে কাজ করেছিলেন যতক্ষণ না তিনি সেই ব্যক্তির বাড়ির পিছনের দরজায় এসে পৌঁছান। সেই ব্যক্তিকে ট্র্যাক্ট হাতে অপেক্ষা করতে দেখে তিনি আশ্চর্য হয়ে যান। তিনি ইতিমধ্যেই এটি পড়েছিলেন ও আরও তথ্যের জন্য অপেক্ষা করছিলেন। সেখানেই একটি অধ্যয়ন শুরু হয়েছিল।

জনসাধারণ বিতরণে সাহায্য করে

জাপানে এক যুবক সাক্ষী তার ৫০তম ব্যক্তিটির সামনে উপস্থিত হন ও ট্র্যাক্টটি উপস্থাপন করেন। সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করেন: “যখন আপনারা এটি নিয়ে কোন অন্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন তখন আপনারা কী করেন?” সাক্ষীটি স্বীকার করেন যে তিনি জানেন না। ব্যক্তিটি তাকে কয়েক মুহূর্ত অপেক্ষা করতে বলে তার ঘরে ফিরে যান। তিনি রাজ্য সংবাদ এর একটি কপি নিয়ে ফিরে আসেন ও বলেন: “আমি ইতিমধ্যেই এটি পেয়েছি। আমি মনে করি এতে খুব আগ্রহজনক ও গুরুত্বপূর্ণ তথ্য আছে, সুতরাং আমি এটিকে ব্রেইলে পরিবর্তিত করেছি। দয়া করে অন্ধ ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করুন।” সেই ব্যক্তিটি রাজ্য সংবাদ-টিকে ব্রেইলে পরিবর্তিত করতে প্রচুর সময় ব্যয় করেছিলেন যেন অন্ধেরা এর অন্তর্গত বিষয়বস্তু থেকে বঞ্চিত না হয়।

স্লোভাকিয়ায় এক ব্যক্তির ট্র্যাক্টটি এতই ভাল লেগেছিল যে তিনি এটির ২০টি কপি তৈরি করেছিলেন ও এই সাদা কালো কপিগুলি তিনি নিজে বিতরণ করেছিলেন। সুইজারল্যাণ্ডে এক প্রকাশক এক পরিবারে রাজ্য সংবাদ ছেড়ে আসেন ও তারপর সেই বিল্ডিং যেখানে এই পরিবার বাস করত তার উপরের ঘরগুলিতে কাজ করতে থাকেন। এরপর নিচে নেমে এসে ওই পরিবারের এক অল্পবয়স্ক ছেলের সাথে তার সাক্ষাৎ হয় যে ট্র্যাক্টের আরও ১৯টি কপি চেয়েছিল। ছেলেটির বিদ্যালয়ে ছাত্রদের সমস্যা ও তার সমাধান খোঁজা সম্বন্ধে লিখতে দেওয়া হয়েছিল। সে তার প্রত্যেক সহপাঠীর জন্য একটি করে রাজ্য সংবাদ এর কপি চেয়েছিল।

কেউ বাদ যায়নি

যারা এই অভিযানে অংশ নিয়েছিল তারা এই বিষয়ে নিশ্চিত হতে কঠোর চেষ্টা করেছিল, যেন কেউ বাদ না পড়ে। নিউ কলেডনিয়ায় দুজন সাক্ষী দূরবর্তী এক উপজাতি এলাকায় রাজ্য সংবাদ বিতরণের জন্য ভ্রমণ করছিলেন। পথে যেতে তারা একটি রাস্তা লক্ষ্য করেন যেটি অব্যবহৃত বলে মনে হয়েছিল, কিন্তু তৎসত্ত্বেও তারা স্থির করেন যে এর শেষে কেউ বাস করে কি না তারা তা দেখবেন। গাড়ি থেকে নেমে তারা ছোট নদীর বাধা অতিক্রম করে সেই দীর্ঘ পথ ধরে চলতে শুরু করেন যতক্ষণ পর্যন্ত না তারা পরিশেষে একটি ঘর দেখতে পান। এক দম্পতি যারা কখনও যিহোবার সাক্ষীদের সম্বন্ধে শোনেনি তারা সেখানে বাস করত এবং তারা রাজ্য সংবাদ এর একটি কপি গ্রহণ করেছিল। পরে সেই প্রকাশকেরা পুনর্সাক্ষাৎ করেন এবং তারা দেখে আশ্চর্য হন যে সেই দম্পতি রাস্তা ও বিভিন্ন ছোট সেতুগুলি মেরামত করেছিল যেন সাক্ষীরা তাদের ঘর পর্যন্ত সম্পূর্ণ রাস্তা গাড়ি করে আসতে পারে। একটি নিয়মিত বাইবেল অধ্যয়ন শুরু হয়।

পোল্যাণ্ডে এক সাক্ষী এক গৃহকর্তাকে রাজ্য সংবাদ এর একটি কপি অর্পণ করার জন্য একটি নির্মাণ প্রকল্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। নির্মীয়মাণ কর্মচারীরা লক্ষ্য করেছিল যে তিনি সেই বিল্ডিং এর জায়গা ছেড়ে চলে যাচ্ছিলেন। পরিশেষে, এক কর্মচারী তাকে ডেকে তাদের ভুলে না যাওয়ার জন্য বলে। যখন তিনি তাদের সামনে উপস্থিত হন তারা কাজ বন্ধ করে ও যত্নসহকারে ট্র্যাক্টটির উপস্থাপনা শোনে। তারা রাজ্য সংবাদ ও সেইসাথে পত্রিকাগুলি এবং পরবর্তী সময়ে পুনর্সাক্ষাতে বইগুলি গ্রহণ করে।

কোটি কোটি ৩৪ নম্বর রাজ্য সংবাদ বিভিন্ন ভাষায় বিতরণ করা হয়েছিল। এর সংবাদ ইতিমধ্যেই এক শক্তিশালী প্রভাব বিস্তার করেছিল। অনেকে জেনেছে যে এক সমস্যা-মুক্ত পরমদেশ সম্ভব। আমরা প্রার্থনা করি যে সহৃদয় ব্যক্তিরা ক্রমাগতভাবে সাড়া দিক ও পরিশেষে “মৃদুশীলেরা” যারা “দেশের [“পৃথিবীর,” NW] অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে” তাদের অন্তর্ভুক্ত হোক।—গীতসংহিতা ৩৭:১১

[৩১ পৃষ্ঠার বাক্স]

পত্রিকাগুলি বিতরণ করতে থাকুন!

১৯৯৫ সালের এপ্রিল ও মে মাসে ৩৪ নম্বর রাজ্য সংবাদ বিতরণের অভিযানে এক অভূতপূর্ব সাফল্য দেখা গিয়েছিল। ওই দুই মাস ব্যাপী প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকাও উল্লেখযোগ্যভাবে বিতরণ করা হয়েছিল। উদাহরণস্বরূপ, চেক সাধারণতন্ত্রের এক ভাই জানান যে তিনি এপ্রিল মাসে ২৫০ কপি রাজ্য সংবাদ ও ৭৫০টি পত্রিকা অর্পণ করেছিলেন। গুয়াডেলোপেতে, ১৫ই এপ্রিল, শনিবার দিনটিকে এক বিশেষ পত্রিকা দিবস হিসাবে নির্বাচিত করা হয়েছিল। দেশের প্রায় সমস্ত প্রকাশকেরা ওই দিন পরিচর্যায় অংশগ্রহণ করেছিল! স্লোভাকিয়ায় এপ্রিলে পত্রিকা বিতরণের এক নতুন শীর্ষ হয়েছিল। অন্যান্য দেশগুলি থেকেও একই প্রকার রির্পোট এসেছিল।

তাই, ১৯৯৬ সালের এপ্রিল ও মে মাসকেও পত্রিকা বিতরণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাস করে তুলুন না কেন? মণ্ডলীগুলি বিশেষ পত্রিকা দিবসের ব্যবস্থা করতে পারে। ব্যক্তিগতভাবে প্রত্যেকে সহায়ক অগ্রগামীর কাজে অংশ নিতে পারে। এইভাবে ও অন্যান্য উপায়ে, পত্রিকা বিতরণকে উৎসাহিত করা যেতে পারে এবং ৩৪ নম্বর রাজ্য সংবাদ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখা যেতে পারে। তাহলে, যেমন গত বছর ঘটেছিল, যিহোবা নিশ্চয়ই আমাদের প্রদর্শিত উদ্যোগী মনোভাবকে আশীর্বাদ করবেন।—২ তীমথিয় ৪:⁠২২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার