রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি
পূর্বতন শত্রুরা যিহোবার সেবায় একত্রিত হয়েছে
“যখন বসনিয়ায় সশস্ত্র পাহারাদার হিসাবে কাজ করতাম, সেই সময় প্রথমবার আমি যিহোবা সাক্ষীদের সম্বন্ধে কিছু শুনেছিলাম,” ব্রাঙ্কো বর্ণনা করেন।a
ব্রাঙ্কো একটি হাসপাতালে পাহারা দেওয়ার কাজে যুক্ত ছিলেন যেখানে আহতদের চিকিৎসা করা হত। একজন চিকিৎসক সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করছিলেন আর একদিন রাতে কাজ করার সময় তিনি বাইবেল সম্পর্কে যা কিছু শিখেছিলেন তা ব্রাঙ্কোর কাছে ব্যাখ্যা করেন।
সেই রাতে ব্রাঙ্কো যা শুনেছিলেন তা তাকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি তৎক্ষণাৎ তার অস্ত্র পরিত্যাগ করেন। তিনি আরও জানতে চাওয়ার জন্য সাক্ষীদের সংস্পর্শে আসেন। কিছু দিন পরে ইউরোপের অন্য একটি দেশে যাওয়ার পর ব্রাঙ্কো একটি কিংডম হল খুঁজে পান ও যুগোস্লাভিয়ান যিহোবার সাক্ষীদের মণ্ডলীর সভায় যোগদান করেন। সেখানেই ব্রাঙ্কোর স্লোবোডান এর সাথে সাক্ষাৎ হয়।
স্লোবোডানও বসনিয়া থেকে এসেছিলেন ও ব্রাঙ্কোর সাথে একই যুদ্ধে এক স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেন—কিন্তু বিপরীত শিবিরে। স্লোবোডন ক্রোয়াটসের বিরুদ্ধে সার্বদের পক্ষে যুদ্ধ করেছিলেন। যখন তাদের দুজনের সাক্ষাৎ হয় তখন স্লোবোডান একজন বাপ্তিস্মিত যিহোবার সাক্ষী ছিলেন। তিনি তার পূর্বতন শত্রু ব্রাঙ্কোকে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিয়েছিলেন। যতই অধ্যয়ন অগ্রসর হতে থাকে ব্রাঙ্কো যিহোবা সম্বন্ধে আরও বেশি শেখেন ও ঈশ্বরের প্রতি তার প্রেম বেড়ে ওঠে। এটি ব্রাঙ্কোকে সৃষ্টিকর্তার কাছে নিজের জীবনকে উৎসর্গ করতে পরিচালিত করেছিল। ১৯৯৩ সালের অক্টোবর মাসে তিনি জলে বাপ্তিস্ম গ্রহণের দ্বারা তার উৎসর্গীকরণ চিত্রিত করেন।
কিভাবে স্লোবোডান একজন যিহোবার সাক্ষী হন? তিনি কিছু দিন আগে বসনিয়ার যুদ্ধের এলাকা পরিত্যাগ করেছিলেন। তিনি সাক্ষীদের কিছু প্রকাশনা পড়েছিলেন, কিন্তু যতক্ষণ না দুজন সাক্ষী ১৯৯২ সালের প্রথমদিকে তার বাড়ি যায় ততদিন পর্যন্ত এটি ঘটেনি যা ঈশ্বরের বাক্যের প্রতি তার আগ্রহকে বৃদ্ধি করেছিল। কে স্লোবোডনকে তার সাথে বাইবেল অধ্যয়নের জন্য আমন্ত্রণ জানায়? তিনি ছিলেন মুয়ো যিনিও বসনিয়া থেকে এসেছিলেন কিন্তু যিনি একজন মুসলিম হিসাবে পালিত হয়েছিলেন। যখন বাইবেল অধ্যয়ন অগ্রসর হতে থাকে একসময়ের শত্রু মুয়ো ও স্লোবোডন একে অপরের বিশ্বাসকে শক্তিশালী করার জন্য প্রত্যেক দিন কিছু সময় একসাথে অতিবাহিত করেন।
প্রাচীন যুগোস্লাভিয়ার যুদ্ধ শত সহস্র লোকেদের জীবন নিয়েছে। কিন্তু ব্রাঙ্কো, স্লোবোডান ও মুয়ো এখন যিহোবার সাক্ষীদের একই মণ্ডলীতে পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারক হিসাবে সেবা করছেন। তারা জাতিগত শত্রুতাকে অতিক্রম করেছেন এবং সৃষ্টিকর্তা যিহোবার অধীনে বশীভূত হওয়ায় এখন তারা শান্তির অনুধাবন করেন।
কিন্তু কোন্ বিষয়টি এই পরিবর্তন সম্ভব করেছিল? এটি ছিল যিহোবার প্রতি তাদের প্রেম, বাইবেলের প্রতি তাদের শ্রদ্ধা ও তাদের জীবনে বাইবেলের সত্যকে প্রয়োগ করার একান্ত আগ্রহ। যেমন পবিত্র শাস্ত্র বলে, “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক, . . . এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ণ বিচারক।”—ইব্রীয় ৪:১২.
[পাদটীকাগুলো]
a ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।