ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০১ পৃষ্ঠা ৩-৪
  • অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে!
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রতিটা সুযোগে এটিকে ব্যবহার করুন
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কথা শুরু করার জন্য ট্র্যাক্ট দিন
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকুন
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০১ পৃষ্ঠা ৩-৪

অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে!

১ রাজেন্দ্র একটা ছোট অঞ্চলের এক মন্দিরের স্থানীয় পূজারি ছিলেন। হিন্দুদের অনুষ্ঠানগুলোতে তিনি নিয়মিত পূজাপাঠ করতেন। প্রতি সপ্তায় তিনি লক্ষ্য করতেন যে একজন যুবক ভাই বাইবেল অধ্যয়ন করানোর জন্য তার বস্তির ঘরগুলোতে আসেন। ভাইয়ের এই নিয়মিত আসা তার কৌতুহলকে জাগিয়ে তুলেছিল। পরে এক সামাজিক সমাবেশে ভাইয়েরা রাজেন্দ্রর সঙ্গেই সাক্ষাৎ করেন। তারা তাকে বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেন। তিনি বাইবেল সম্বন্ধে জানার জন্য উৎসুক ছিলেন আর তাই কৃতজ্ঞতার সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করেন। এই অভিজ্ঞতাটা আমাদেরকে কী শেখায়? এটা শেখায় যে, আমরা জানি না সম্ভবত কে কখন বিনা পয়সায় বাইবেল অধ্যয়ন করতে রাজি হবে।​—⁠উপ. ১১:⁠৬.

২ আপনি কি লোকেদেরকে কখনও এই কথা বলতে ইতস্তত করেছেন যে আমরা যে কোন আগ্রহী ব্যক্তির সঙ্গেই বাইবেল অধ্যয়ন করতে ইচ্ছুক? আপনার এলাকার সবাই কি জানে যে আমরা বিনা পয়সায় এই অধ্যয়ন করাই? কী করে আমরা জানতে পারি যে তারা তা জানে? একটা নতুন হাতিয়ার ব্যবহার করে! এটা হল ছয় পৃষ্ঠার এক আকর্ষণীয় ট্র্যাক্ট, যার শিরোনাম হল আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? আসুন একটার পর একটা উপশিরোনাম দেখে এই ট্র্যাক্টটার সঙ্গে পরিচিত হই।

৩ “কেন বাইবেল পড়বেন?” ট্র্যাক্টটা এর যে কারণগুলো জানায়, তা খুবই চমৎকার। এটা জানায় যে বাইবেলে “ঈশ্বরের কাছ থেকে পাওয়া প্রেমময় নির্দেশনা রয়েছে” ও সেইসঙ্গে দেখায় যে সাহায্যের জন্য কীভাবে প্রার্থনার মাধ্যমে তাঁর কাছে আসা যায় ও তাঁর দেওয়া উপহার অনন্ত জীবন পাওয়া যায়। (১ থিষল. ২:১৩) ট্র্যাক্টটা বাইবেলের “সত্যগুলো” সম্বন্ধে জানায়, “যা জ্ঞান বৃদ্ধি করে” যেমন মারা গেলে আমাদের কী হয় এবং কেন পৃথিবীতে এত দুঃখকষ্ট রয়েছে। এটা জানায়, “বাইবেলের মধ্যে ঈশ্বরের যে নীতিগুলো রয়েছে,” সেগুলো কাজে লাগালে তা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার নিয়ে আসে এবং সুখ, আশা ও অন্যান্য আকাঙ্ক্ষিত গুণগুলো গড়ে তোলে। এই ট্র্যাক্টটা বাইবেল পড়ার বিষয়ে আরেকটা যে কারণ জানায় সেটা হল, ভবিষ্যৎ সম্বন্ধীয় ভবিষ্যদ্বাণীগুলো যেগুলো দেখায় খুব শীঘ্রিই আমাদের সামনে কী ঘটতে চলেছে।​—⁠প্রকা. ২১:​৩, ৪.

৪ “বাইবেল বোঝার জন্য সাহায্য”: ট্র্যাক্টটা জানায়: “আমাদের সকলেরই ঈশ্বরের বাক্য বোঝার জন্য সাহায্য দরকার।” তারপর এটা আমাদের বাইবেল অধ্যয়ন করার পদ্ধতি সম্বন্ধে বলে: “সাধারণত বাইবেলের মৌলিক শিক্ষাগুলো দিয়ে শুরু করে ধীরে ধীরে বাইবেল অধ্যয়ন করা সবচেয়ে ভাল।” “বাইবেলেই সমস্ত কিছুর শেষ উত্তর রয়েছে” এই কথা পরিষ্কারভাবে জানানোর পর, ট্র্যাক্টটা বিশেষ করে চান ব্রোশারের বিষয় এইভাবে উল্লেখ করে যে, এটা এমন এক ব্রোশার যা ছাত্রকে “বিভিন্ন বিষয়ের ওপর শাস্ত্র কী বলে” তা বুঝতে সাহায্য করবে। পরের উপশিরোনামটা এক জোরালো প্রশ্ন তোলে।

৫ “আপনি কি বাইবেল বোঝার জন্য প্রতি সপ্তায় একটু সময় দিতে চান?” ট্র্যাক্টটা ব্যাখ্যা করে যে ছাত্রের সুবিধামতো সময়ে ও জায়গায় বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করা যেতে পারে। হতে পারে তার নিজের ঘরে নিরিবিলি পরিবেশে বা এমনকি টেলিফোনের মাধ্যমে। এই আলোচনায় কে কে বসতে পারে? ট্র্যাক্টটা জানায়: “আপনার পরিবারের সবাই। এছাড়া আপনার কোন বন্ধুকেও আপনি আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। কিংবা আপনি চাইলে শুধু আপনার সঙ্গেই আলোচনা করা যেতে পারে।” একজন ব্যক্তি কত সময় অধ্যয়ন করবেন? এটা জানায়: “বাইবেল অধ্যয়ন করার জন্য অনেকে সপ্তায় এক ঘন্টা আলাদা করে রাখেন। আপনি যদি সপ্তায় এক ঘন্টারও বেশি বা এর চেয়েও কম সময় দিতে পারেন, তাহলে আপনাকে সাহায্য করার জন্য সাক্ষিরা আসবেন।” এটাই হল গুরুত্বপূর্ণ বিষয়! আমরা প্রত্যেক ছাত্রের পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে রাজি আছি।

৬ “শেখার জন্য এক আমন্ত্রণ”: ট্র্যাক্টের সঙ্গে একটা কুপন দেওয়া হয়েছে যার মাধ্যমে এর প্রাপক চান ব্রোশার সম্বন্ধে আরও জানার অথবা বিনা পয়সায় গৃহ বাইবেল অধ্যয়ন কার্যক্রম সম্বন্ধে এসে ব্যাখ্যা করার জন্য অনুরোধ জানাতে পারেন। চান ব্রোশারের প্রচ্ছদটা রঙিন দেখানো হয়েছে। আপনি কি দেখতে পারছেন না যে, কেন এই ট্র্যাক্টটা আরও বেশি সৎহৃদয়ের ব্যক্তিদেরকে আমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য উৎসাহিত করবে? কিন্তু, এই নতুন হাতিয়ারটাকে আমরা কীভাবে এখন ভাল করে কাজে লাগাতে পারি?

৭ কাদের কাছে আপনি এই ট্র্যাক্টটা অর্পণ করতে পারেন? ট্র্যাক্টটা লোকেদের হাতে দেওয়া যেতে পারে অথবা যারা বাড়িতে নেই সেখানে রেখে আসা যেতে পারে। ঘরে-ঘরে, রাস্তায় এবং ব্যবসায়ী এলাকায় এটা বিতরণ করা যেতে পারে। লোকেরা আমাদের সাহিত্য গ্রহণ করুক বা না করুক, তাদেরকে ট্র্যাক্ট দিন। যে পত্রিকা অথবা প্রকাশনাগুলো দেওয়া হয় সেগুলোর ভিতরে এটা রাখুন। চিঠি লেখার সময় চিঠির সঙ্গে এটাকে আটকে দিন। যাদের সঙ্গে আপনি টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করেন, তাদেরকে ডাকযোগে এটা অর্পণ করুন। কেনাকাটা করার সময়, জনসাধারণের যানবাহনে চলাচল করার সময় এবং রীতিবহির্ভূত সাক্ষ্য দেওয়ার সময় বিতরণ করার জন্য এই ট্র্যাক্টের কিছু কপি সবসময় আপনার সঙ্গে রাখুন। আপনার বাড়িতে যে কেউ আসে, তাকে ট্র্যাক্টটা দিন। আপনার আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী, সহকর্মী, সহপাঠী এবং অন্যান্য পরিচিত ব্যক্তিদেরকে এটা দিন। যাদের সঙ্গেই আপনার দেখা হয় তাদের প্রত্যেককে এই ট্র্যাক্ট দেওয়ার চেষ্টা করুন! তারপর কী?

৮ সঙ্গে সঙ্গে যদি সাড়া পাওয়া যায়: কেউ কেউ সঙ্গে সঙ্গে এই বলে সাড়া দিতে পারেন যে তারা বাইবেল অধ্যয়ন করতে চান। তাই, যখনই ক্ষেত্রের পরিচর্যায় বের হন, চান ব্রোশারের দুটো করে কপি সবসময় সঙ্গে রাখুন​—⁠একটা ছাত্রের জন্য আর অন্যটা নিজের জন্য। ব্যক্তি যদি রাজি হন, তাহলে সঙ্গে সঙ্গে অধ্যয়ন শুরু করে দিন। ভিতরের প্রচ্ছদটা খুলুন আর “কিভাবে এই ব্রোশার ব্যবহার করবেন” সেই অংশটা পড়ুন। তারপর সরাসরি ১ম পাঠটা খুলুন এবং কেমন করে অধ্যয়ন করা হয়, তা দেখান। এর চেয়ে সহজ উপস্থাপনা আর কী হতে পারে?

৯ যদি আপনার শ্রোতার এই সম্বন্ধে চিন্তা করার জন্য সময়ের দরকার হয়: বেশি দেরি না করে তার সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করুন। আর তা করার সময় আপনার সঙ্গে চান ব্রোশারটা রাখুন। ভিতরের প্রচ্ছদে সূচিপত্রটা তাকে দেখান। যে বিষয়টা তার কাছে আগ্রহজনক বলে মনে হয় তাকে সেটা বেছে নিতে দিন। সেই বিষয়টা খুলুন এবং তিনি যে পাঠটা বেছে নিয়েছেন সেটা নিয়ে আলোচনা শুরু করুন।

১০ যারা পত্রিকা নিয়েছেন তাদের কাছে ফিরে যান: আপনি যদি কয়েকটা পত্রিকার সঙ্গে ট্র্যাক্টটা ছেড়ে আসেন, তাহলে ফিরে গিয়ে আপনি এরকম বলতে পারেন: “গতবার এসে আমি আপনাকে একটা প্রহরীদুর্গ পত্রিকা দিতে পেরে খুশি হয়েছিলাম। সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে পত্রিকার সম্পূর্ণ শিরোনাম হল প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে। আজকে আমি জানাতে চাই যে এই রাজ্য আসলে কী এবং আপনার ও আপনার পরিবারের জন্য এটা কী অর্থ রাখে।” এরপর চান ব্রোশারের পাঠ ৬ খুলুন। প্রথম অনুচ্ছেদ পড়ে শুরু করুন ও গৃহকর্তা যতটা সময় দিতে পারেন ততটা সময় আলোচনা করুন। এরপর অন্য কোন দিন ফিরে এসে পাঠটা শেষ করার ব্যবস্থা করুন।

১১ ট্র্যাক্টগুলো যেন ফুরিয়ে না যায়: পরিচর্যা অধ্যক্ষ এবং যে ভাইয়েরা সাহিত্য বিভাগ দেখাশোনা করেন তারা লক্ষ্য রাখবেন যে মণ্ডলীতে সবসময় বাইবেল সম্বন্ধে জানুন ট্র্যাক্টটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে কি না। আপনার পকেটে অথবা পয়সার ব্যাগে, গাড়িতে, কাজের জায়গায়, স্কুলে, ঘরের প্রবেশদ্বারে অর্থাৎ আপনার হাতের কাছে কিছু ট্র্যাক্ট রাখুন। আপনার প্রচারের ব্যাগে অবশ্যই কিছু ট্র্যাক্ট রাখুন, যাতে বাইবেল সম্বন্ধে আলোচনা করতে পারেন এমন কারও দেখা পেলে তাকে আপনি দিতে পারেন।

১২ যিহোবা যেন আমাদের প্রচেষ্টাকে আশীর্বাদ করেন: সমস্ত খ্রীষ্টানের জন্য এক আকাঙ্ক্ষিত লক্ষ্য হল, সত্য সম্বন্ধে অন্য আরেকজনকে শিক্ষা দেওয়া। (মথি ২৮:১৯, ২০) বর্তমানে আপনি কি কোন বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন? যদি করে থাকেন, তাহলে আরেকটা অধ্যয়নের জন্য আপনি কি আপনার সাপ্তাহিক তালিকা থেকে সময় বের করে নিতে পারেন? আপনি যদি এখন কোন বাইবেল অধ্যয়ন পরিচালনা না করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি তা করতে চাইবেন। অধ্যয়ন করতে পারেন এমন কাউকে খুঁজে বের করতে আপনার প্রচেষ্টাকে আশীর্বাদ করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন। এরপর প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করুন।​—⁠১ যোহন ৫:​১৪, ১৫.

১৩ অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে! ভাল করে এটার সঙ্গে পরিচিত হোন। বিনামূল্যে এটা বিতরণ করুন। ঈশ্বরের বাক্য সম্বন্ধে আপনি যা কিছু শিখেছেন সেই অনুসারে ‘পরের উপকার করিতে, সৎক্রিয়ারূপ ধনে ধনবান্‌ হইতে, দানশীল হইতে, সহভাগীকরণে তৎপর হইতে’ আপনার যথাসাধ্য করুন।​—⁠১ তীম. ৬:⁠১৮.

[৪ পৃষ্ঠার বাক্স]

ট্র্যাক্টটা বিতরণ করার সুযোগগুলো

▪ রোজকার বিষয় নিয়ে কথাবার্তা বলা

▪ কেউ যখন আমাদের পত্রিকা নেন

▪ যখন কেউ বাড়িতে থাকেন না

▪ পুনর্সাক্ষাতের সময়

▪ রাস্তায় সাক্ষ্যদানের সময় যখন কারও সঙ্গে আমাদের দেখা হয়

▪ ব্যবসায়ী এলাকায় সাক্ষ্য দেওয়ার সময়

▪ রীতিবহির্ভূত সাক্ষ্যদানের সময়

▪ চিঠি লেখার সময়

▪ জনসাধারণের যানবাহনে চলাচল করার সময়

▪ কেউ যখন আমাদের বাড়িতে আসেন

▪ আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী, সহকর্মী, সহপাঠী এবং অন্যান্য পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার