ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ৪১
  • চিকিৎসার সময়ে আমরা কি রক্ত নিতে পারি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • চিকিৎসার সময়ে আমরা কি রক্ত নিতে পারি?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের উত্তর
  • রক্তের মাধ্যমে জীবন রক্ষা করা–কি করে?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • জীবন সম্বন্ধে এক ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • উপহার হিসেবে আপনার জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ৪১

চিকিৎসার সময়ে আমরা কি রক্ত নিতে পারি?

বাইবেলের উত্তর

বাইবেল স্পষ্টভাবে জানায়, আমরা যেন রক্ত গ্রহণ না করি। তাই, আমাদের কোনোভাবেই রক্ত বা এর মূল চারটে উপাদান গ্রহণ করা উচিত নয়, তা সেটা চিকিৎসার সময়ে অথবা খাবারের সঙ্গে মেশানো হোক না কেন। নীচে দেওয়া শাস্ত্রপদগুলো লক্ষ্য করুন:

  • আদিপুস্তক ৯:৪. ঈশ্বর জলপ্লাবনের পরে নোহ এবং তার পরিবারকে খাবার হিসেবে প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন, তবে আদেশ দিয়েছিলেন যাতে তারা রক্ত না খায়। ঈশ্বর নোহকে বলেছিলেন, “তোমরা প্রাণের সঙ্গে মাংস, অর্থাৎ রক্তসমেত মাংস খাবে না।” আর এই আদেশটি সেই সময় থেকে আজ পর্যন্ত আমাদের সবার প্রতি প্রযোজ্য কারণ আমরা সবাই নোহের বংশ থেকেই এসেছি।

  • লেবীয় পুস্তক ১৭:১৪. “তোমরা কোন প্রাণীর রক্ত খাবে না, কেননা প্রতিটি প্রাণীর রক্তই তার প্রাণ; যে কেউ তা খাবে, তাকে উচ্ছেদ করা হবে।” এই আইন ইজরায়েলীয়দের জন্য দেওয়া হয়েছিল, তবে এটা থেকে আমরা বুঝতে পারি, রক্ত খাওয়ার বিষয়টা ঈশ্বরের দৃষ্টিতে কতটা গুরুতর ছিল। তাঁর দৃষ্টিতে রক্তের মধ্যেই প্রাণ বা জীবন রয়েছে। তাই, রক্ত ঈশ্বরের কাছে খুবই মূল্যবান।

  • প্রেরিত ১৫:২০. ‘রক্ত থেকে পৃথক থাকো।’ ঈশ্বর নোহকে যে-আজ্ঞা দিয়েছিলেন, সেই একই আজ্ঞা তিনি খ্রিস্টানদেরও দিয়েছেন। ইতিহাস দেখায় যে, প্রাথমিক খ্রিস্টানেরা রক্ত গ্রহণ করা থেকে দূরে থাকত আর এমনকী চিকিৎসাতেও তারা তা ব্যবহার করত না।

কেন ঈশ্বর আমাদের রক্ত থেকে পৃথক থাকার আদেশ দিয়েছেন?

চিকিৎসার ক্ষেত্রে এ-রকম অনেক প্রমাণ পাওয়া গিয়েছে যে, রক্ত গ্রহণ করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবে, আমরা যে-কারণে রক্ত থেকে পৃথক থাকি তা হল, ঈশ্বরের চোখে রক্তের মধ্যে জীবন বা প্রাণ রয়েছে আর সেটা তাঁর কাছে খুবই মূল্যবান।—লেবীয় পুস্তক ১৭:১১; কলসীয় ১:২০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার