ভিন্ন বর্ণের দু-জন ব্যক্তির মধ্যে বিয়ে করার বিষয়ে বাইবেল কী বলে?
বাইবেলের উত্তর
ঈশ্বর ভিন্ন বর্ণের পুরুষ ও নারীর মধ্যে বিয়ে করাকে অনুমোদন করেন, কারণ সমস্ত বর্ণের লোককে তিনি সমান চোখে দেখেন। বাইবেল বলে: “ঈশ্বর প্রত্যেকের সঙ্গে একইরকম আচরণ করেন . . . , তা তাদের বর্ণ যা-ই হোক না কেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫, গুড নিউজ ট্রান্সলেশন।
বর্ণ ও বিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বাইবেলের কিছু নীতি বিবেচনা করুন।
সমস্ত বর্ণের লোক একই উৎস থেকে এসেছে
সমস্ত মানুষ প্রথম পুরুষ আদম এবং তার স্ত্রী হবার বংশধর আর বাইবেলে হবাকে “জীবিত সকলের মাতা” বলা হয়েছে। (আদিপুস্তক ৩:২০) এই কারণে বাইবেল ঈশ্বর সম্বন্ধে বলে: “তিনি এক ব্যক্তি থেকে সমস্ত জাতির লোককে তৈরি করেছেন।” (প্রেরিত ১৭:২৬) তাদের বর্ণ যা-ই হোক না কেন, সমস্ত মানুষ একই পরিবারের অংশ। আপনি যেখানে বাস করেন, সেখানকার লোকেরা যদি বর্ণ ও শ্রেণি ভেদাভেদের ব্যাপারে গোঁড়া হয়ে থাকে, তা হলে?
বুদ্ধিমান লোকেরা “একসঙ্গে পরামর্শ করে”
যদিও ভিন্ন বর্ণের দু-জন ব্যক্তির মধ্যে বিয়ে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, তবে সবার দৃষ্টিভঙ্গি ঈশ্বরের মতো নয়। (যিশাইয় ৫৫:৮, ৯) আপনি যদি অন্য বর্ণের কাউকে বিয়ে করবেন বলে চিন্তা করেন, তা হলে তার সঙ্গে নীচে বলা বিষয়গুলো নিয়ে আলোচনা করুন:
আপনাদের এলাকার লোকদের অথবা পরিবারের কাছ থেকে যদি চাপ আসে, তা হলে আপনারা কীভাবে সেগুলোর সঙ্গে মোকাবিলা করবেন?
আপনাদের সন্তানদের কীভাবে ভেদাভেদের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবেন?
এভাবে ‘একসঙ্গে পরামর্শ করার’ মাধ্যমে আপনি আপনার বিয়েকে সফল করতে পারবেন।—হিতোপদেশ ১৩:১০, NW, পাদটীকা; ২১:৫.