Anton Petrus/Moment via Getty Images
জেগে থাকুন!
বিশ্বযুদ্ধ কি খুব শীঘ্রই শুরু হতে চলেছে?—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
বিগত ৩০ বছর ধরে অনেকে মনে করেছে যে, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। কিন্তু, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায়, তারা যা মনে করছিল, তা ভুল।
“লেবাননের বর্ডারে যখন ইজরায়েল ও হিজবুল্লাহ দলের লোকেরা যুদ্ধ করতে শুরু করে, তখন সাধারণ লোকেরা এই ভেবে ভয় পেয়ে যায় যে, গাজায় হওয়া যুদ্ধ আশেপাশের দেশেও ছড়িয়ে পড়বে।”—রয়টার্স, জানুয়ারি ৬, ২০২৪.
“ইরানের অনেক দল বিভিন্ন এলাকার উপর আক্রমণ করছে। শুধু তা-ই নয়, ইরান আবারও পরমাণু বোমা তৈরি করছে আর রাশিয়া ও চিন ইরানের সঙ্গে হাত মিলিয়েছে। তাই, ইরান পশ্চিম দেশগুলোর জন্য বিপদজনক হয়ে উঠেছে।”—দ্যা নিউ ইয়র্ক টাইমস্, জানুয়ারি ৭, ২০২৪.
“বর্তমানে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের উপর আক্রমণ করে অনেক কিছু তছনছ করছে।”—ইউএন নিউজ, জানুয়ারি ১১, ২০২৪.
“চিন দেশের আর্থিক অবস্থা এবং সৈন্যসামন্ত বৃদ্ধি পাচ্ছে। তাইওয়ান দেশের জাতিগত গর্ব বৃদ্ধি পাচ্ছে। চিন ও আমেরিকার মধ্যে সম্পর্ক ঝুঁকির মুখে রয়েছে। এই সমস্ত কারণে যেকোনো সময়ে যুদ্ধ বেধে যেতে পারে।”—দ্যা জাপান টাইমস্, জানুয়ারি ৯, ২০২৪.
বর্তমানে যেভাবে জগতের পরিস্থিতি হঠাৎ পরিবর্তিত হচ্ছে, সেই বিষয়ে বাইবেলে কি কিছু লেখা আছে? এর কারণে কি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে?
বর্তমানে যে-ঘটনাগুলো ঘটছে, সেই সম্বন্ধে বাইবেলে আগে থেকেই লেখা আছে
বাইবেলে এটা লেখা নেই যে, বর্তমানে কোন কোন যুদ্ধ হবে। তবে, এটিতে লেখা আছে, আমাদের সময়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে আর তাই, “পৃথিবী থেকে শান্তি” চলে যাবে।—প্রকাশিত বাক্য ৬:৪.
বাইবেলের দানিয়েল বইয়ে ভবিষ্যদ্বাণী করা আছে, “শেষকালে” দুটো বিশ্বশক্তি “নিজেদের মধ্যে ঠেলাঠেলি করবে” অর্থাৎ সারা পৃথিবীর উপর শাসন করার জন্য তারা একে অন্যের সঙ্গে লড়াই করবে। এই কারণে তারা তাদের বিশাল সৈন্যসামন্তের শক্তি ব্যবহার করবে এবং তাদের ‘গুপ্তধন’ বা প্রচুর অর্থ ব্যয় করবে।—দানিয়েল ১১:৪০, ৪২, ৪৩.
সবচেয়ে বড়ো যুদ্ধ হতে বাকি আছে
বাইবেল বলে, জগতের পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হবে। যিশু বলেছিলেন: “এমন মহাক্লেশ হবে, যা এই জগতের শুরু থেকে এই পর্যন্ত কখনো হয়নি এবং আর কখনো হবেও না।” (মথি ২৪:২১) এই “মহাক্লেশ” আরমাগিদোন নামক এক যুদ্ধের দ্বারা শেষ হবে। এই যুদ্ধকে ‘সর্বশক্তিমান ঈশ্বরের মহাদিনের যুদ্ধ’ বলা হয়।—প্রকাশিত বাক্য ১৬:১৪, ১৬.
কিন্তু, আরমাগিদোন যুদ্ধে মানবজাতি ধ্বংস হবে না বরং রক্ষা পাবে। এই যুদ্ধের মাধ্যমে ঈশ্বর মানুষের সমস্ত সরকারকে ধ্বংস করে দেবেন, যেগুলোর কারণে এত যুদ্ধ হচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আরমাগিদোনের পর সারা পৃথিবীতে চিরকালের জন্য শান্তি থাকবে। কীভাবে তা হবে, সেই বিষয়ে জানার জন্য এই প্রবন্ধগুলো পড়ুন: