Francesco Carta fotografo/Moment via Getty Images
একাকিত্ব এক বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
সম্প্রতি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সার্ভেa করা হয়েছে, যা দেখায় যে, প্রতি চার জনের মধ্যে এক জন একাকিত্বে ভোগে।
“যে-কাউকে একাকিত্বের অনুভূতি ঘিরে ধরতে পারে, তা সে যেকোনো বয়সেরই হোক না কেন অথবা যেখানেই থাকুক না কেন।”—চিডো মেম্পেবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক সম্পর্ক কমিশনের সহায়ক অধ্যক্ষ।
অনেকে মনে করে, শুধুমাত্র সেই ব্যক্তিদের একাকিত্বের অনুভূতির সঙ্গে লড়াই করতে হয়, যাদের বয়স হয়ে গিয়েছে কিংবা যারা একা থাকে। কিন্তু, এটা সঠিক নয়। যে-কেউ একাকিত্বের অনুভূতির শিকার হতে পারে, তা সে অল্পবয়সি, স্বাস্থ্যবান, সফল অথবা বিবাহিত হোক না কেন। লোকদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিলে অথবা একা একা থাকলে একজন ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমেরিকার একজন সার্জন জেনারেল, ডাক্তার বিবেক মুর্তি বলেন, “একাকিত্ব শুধুমাত্র কোনো খারাপ অনুভূতি নয়। একাকিত্বের কারণে একজন ব্যক্তির জীবন ততটাই ঝুঁকির মুখে থাকে, যতটা দিনে ১৫টা সিগারেট খেলে হয়।”
বাইবেল কী বলে?
আমাদের সৃষ্টিকর্তা চান না, আমরা যেন একা থাকি। ঈশ্বর সবসময় চান, আমরা যেন অন্যদের সঙ্গে বন্ধুত্ব করে খুশি হই।
বাইবেলের নীতি: “সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভাল নয়।”—আদিপুস্তক ২:১৮.
ঈশ্বর চান, আমরা যেন তাঁর সঙ্গে বন্ধুত্ব করি। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমরা যখন তাঁর নিকটবর্তী হওয়ার জন্য পদক্ষেপ নেব, তখন তিনিও আমাদের নিকটবর্তী হবেন।—যাকোব ৪:৮.
বাইবেলের নীতি: “সুখী সেই ব্যক্তিরা, যারা ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী, কারণ স্বর্গরাজ্য তাদেরই।”—মথি ৫:৩.
ঈশ্বর চান, আমরা যেন অন্যদের সঙ্গে মিলে তাঁর উপাসনা করি। আমরা যখন এমনটা করব, তখন আমরা নিজেদের একা বলে মনে করব না।
বাইবেলের নীতি: “এসো, আমরা একে অন্যের প্রতি মনোযোগ দিই, যাতে প্রেম দেখানোর এবং উত্তম কাজ করার ব্যাপারে পরস্পরকে উদ্দীপিত করতে পারি আর সেইসঙ্গে সভায় একত্রে মিলিত হওয়া বাদ না দিই, … বরং একে অন্যকে উৎসাহিত করি।”—ইব্রীয় ১০:২৪, ২৫.
কেন একাকিত্বের অনুভূতির সঙ্গে লড়াই করা গুরুত্বপূর্ণ, তা জানার জন্য “একাকিত্ব পৃথিবীব্যাপী এক সমস্যা—আপনি কীভাবে মোকাবিলা করতে পারেন?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
a The Global State of Social Connections, by Meta and Gallup, 2023.