Mary_Ukraine/stock.adobe.com
জেগে থাকুন!
রাজনৈতিক নেতাদের উপর থেকে লোকদের আস্থা উঠে যাচ্ছে—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
২০২৪ সালে প্রথম বারের মতো একই বছরে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে নির্বাচন হবে। কিন্তু লক্ষ করা গিয়েছে, রাজনৈতিক নেতাদের উপর থেকে অনেকের আস্থা উঠে যাচ্ছে।
আমেরিকায় যখন একটা সার্ভে করা হয়েছিল, তখন অনেক লোক বলেছিল যে, বেশিরভাগ রাজনৈতিক নেতা জনগণের মঙ্গলের জন্য কিছুই করে না, “তারা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করে।”a—পিউ রিসার্চ সেন্টার, সেপ্টেম্বর ১৯, ২০২৩.
অনেক যুবক-যুবতীও রাজনৈতিক নেতাদের উপর আস্থা রাখা না।
“বর্তমানে যুবক-যুবতীরাও সমস্যা নিয়ে চিন্তা করে এবং তা সমাধান করতে চায়। কিন্তু, যখন বিভিন্ন সার্ভে করা হয়েছে, তখন তারা বলেছে যে, রাজনৈতিক নেতাদের সমস্যার সমাধান করার কোনো ইচ্ছাই নেই।”—দ্যা নিউ ইয়র্ক টাইমস্, জানুয়ারি ২৯, ২০২৪.
“একটা সমীক্ষা দেখায়, যুবক-যুবতীরা রাজনৈতিক নেতাদের চেয়ে ইউটিউবারদের উপর বেশি আস্থা রাখে।”—দ্যা কোরিয়া টাইমস্, জানুয়ারি ২২, ২০২৪.
আমরা কি রাজনৈতিক নেতাদের উপর আস্থা রাখতে পারি যে, তারা আমাদের ভবিষ্যৎকে আরও ভালো করে তুলবে? এমন কেউ কি আছে, যার উপর আমরা আস্থা রাখতে পারি?
কার উপর আস্থা রাখবেন, সেই বিষয়ে সতর্ক থাকুন
লোকেরা এই বিষয়ে সতর্ক থাকে যে, তারা কার উপর আস্থা রাখছে আর এটা ভুল নয়। বাইবেলও এই বিষয়ে বলে, “যে বোকা, সে প্রতিটা কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক ব্যক্তি প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করে।”—হিতোপদেশ ১৪:১৫.
কীভাবে আপনি নির্ণয় করবেন, কোন তথ্য সঠিক এবং কোন তথ্য ভুল, তা জানার জন্য এই ভিডিওটা দেখুন: “কীভাবে তুমি ভুল তথ্যের ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পার?”
কিছু রাজনৈতিক নেতা সৎ হয় আর তাদের উদ্দেশ্য ভালো থাকে, কিন্তু তারা যা করতে চায়, সেই সমস্ত কিছু করতে পারে না। তাই, বাইবেল আমাদের সতর্ক করে:
“উচ্চপদস্থ ব্যক্তিদের কিংবা অন্য কোনো মানুষের উপর আস্থা রেখো না, যারা পরিত্রাণ করতে পারে না।”—গীতসংহিতা ১৪৬:৩.
এমন একজন নেতা, যাঁর উপর আপনি আস্থা রাখতে পারেন
বাইবেল বলে, ঈশ্বর সবচেয়ে যোগ্য ও নির্ভরযোগ্য একজন নেতা নিযুক্ত করেছেন। তিনি হলেন যিশু খ্রিস্ট। (লূক ১:৩২, ৩৩) ঈশ্বর যিশুকে তাঁর রাজ্যের রাজা হিসেবে নিযুক্ত করেছেন। ঈশ্বরের রাজ্য হল এমন এক সরকার, যেটা স্বর্গ থেকে পৃথিবীর উপর শাসন করবে।—মথি ৬:১০.
কেন আপনি যিশুর উপর আস্থা রাখতে পারেন আর কীভাবে তিনি আমাদের সমস্যাগুলোর সমাধান করবেন, তা জানার জন্য এই প্রবন্ধগুলো পড়ুন: “ঈশ্বরের রাজ্যের রাজা কে?” এবং “ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করবে?”
a Pew Research Center, “Americans’ Dismal Views of the Nation’s Politics,” September 2023.