২ নভেম্বর সপ্তাহের তালিকা
২ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৪ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৬ অনু. ১০-১৫, ৭৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ বংশাবলি ১৬-২০ (৮ মিনিট)
নং ১: ১ বংশাবলি ১৭:১৫-২৭ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: বাইবেল কীভাবে স্বামী এবং বাবাদের সাহায্য করতে পারে?—ইফি. ৫:২৮, ২৯, ৩৩; ৬:৪ (৫ মিনিট)
নং ৩: মন্দ দূতেরা যেভাবে লোকেদের ভ্রান্ত করে—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১০০ অনু. ১০-পৃষ্ঠা ১০৩ অনু. ১৩ (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: ‘খ্রীষ্টে বদ্ধমূল ও বিশ্বাসে দৃঢ়ীভূত’ হোন।—কল. ২:৬, ৭.
১০ মিনিট: নভেম্বর মাসে পত্রিকা অর্পণ করুন। আলোচনা। শুরুতে নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা ব্যবহার করে একটা নমুনা তুলে ধরুন। তারপর, সেই উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: আমাদের কী অভিজ্ঞতা হয়েছে? আলোচনা। “পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—বাইবেল ছাত্রদের অধ্যয়নের ভালো অভ্যাস গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া” শিরোনামের প্রবন্ধে তুলে ধরা পরামর্শ কাজে লাগিয়ে প্রকাশকরা কীভাবে উপকার লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান। আর এক্ষেত্রে তারা যে-উত্তম অভিজ্ঞতা লাভ করেছে, তা তাদেরকে বলতে বলুন।
গান ২৮ এবং প্রার্থনা