ঘোষণাবলি
◼ উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, অক্টোবর: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। নভেম্বর ও ডিসেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? অথবা আপনি কি সত্য জানতে চান? ব্যক্তির প্রয়োজন অনুযায়ী প্রকাশক হয়তো অন্য কোনো ট্র্যাক্ট ব্যবহার করতে পারেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি: ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! অথবা নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার: ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন অথবা আপনার পরিবার সুখী হতে পারে। ব্যক্তির প্রয়োজন অনুযায়ী প্রকাশক হয়তো অন্য কোনো ব্রোশার ব্যবহার করতে পারেন।