১৬ ডিসেম্বর সপ্তাহের তালিকা
১৬ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ১৬ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: প্রকাশিত বাক্য ১-৬ (১০ মিনিট)
নং. ১: প্রকাশিত বাক্য ৩:১৪–৪:৮ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যিশুর কাছ থেকে বাবা-মায়েরা কী শিখতে পারে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১৩৯ অনু. ১৪-পৃষ্ঠা ১৪০ অনু. ১৬ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে যিশু তাঁর শিষ্যদের জন্য “দৃষ্টান্ত” বা আদর্শ রেখেছিলেন?—যোহন ১৩:১৫ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: যুবক-যুবতীরা যিহোবার প্রশংসা করুক। (গীত. ১৪৮:১২, ১৩) দু-জন অথবা তিন-জন উদাহরণযোগ্য যুবক-যুবতীর সাক্ষাৎকার নিন। স্কুলে তারা তাদের বিশ্বাসের জন্য কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়? তাদের বাবা-মা কিংবা অন্যেরা কীভাবে তাদেরকে সেই প্রতিদ্বন্দ্বিতাগুলোর মোকাবিলা করতে সাহায্য করেছে? কী তাদেরকে তাদের খ্রিস্টীয় বিশ্বাস সম্বন্ধে কথা বলার জন্য সাহস জুগিয়েছে? তাদেরকে তাদের অভিজ্ঞতা বলতে আমন্ত্রণ জানান।
১৫ মিনিট: “বন্ধুত্বসুলভ কথোপকথন হৃদয় স্পর্শ করতে পারে।” প্রশ্নোত্তর। একজন অথবা দু-জন প্রকাশককে তাদের উৎসাহজনক অভিজ্ঞতা বলতে আমন্ত্রণ জানান যে, কীভাবে বন্ধুত্বসুলভ কথার দ্বারা শুরু করার ফলে, তারা ভালো ফল পেয়েছিল। এরপর, রাজ্য সংবাদ নং. ৩৮ বিতরণের অভিযানে যে-অগ্রগতি হয়েছে, সেটার বিষয়ে মণ্ডলীকে জানান।
গান ২৮ এবং প্রার্থনা