২২ জুলাই সপ্তাহের তালিকা
২২ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৯ অনু. ১৬-২১, ২৯৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: প্রেরিত ২২-২৫ (১০ মিনিট)
নং. ১: প্রেরিত ২২:১৭-৩০ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কীভাবে আমরা জগতে থেকেও জগতের অংশ নই?—যোহন ১৭:১৫, ১৬ (৫ মিনিট)
নং. ৩: যে-আত্মিক প্রাণীরা আমাদের শত্রু—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৯৮ অনু. ৭-পৃষ্ঠা ১০০ অনু. ৯ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: আপনার ছাত্রের হৃদয়ে পৌঁছান। (লূক ২৪:৩২) নীচে দেওয়া প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে আলোচনা: (১) বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময়, কেন এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ, (ক) যিহোবার প্রেম এবং প্রজ্ঞা? (খ) বাইবেলের নীতিগুলো প্রয়োগ করার মূল্য? (গ) কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় যিহোবার নির্দেশনা খোঁজার প্রয়োজন? (২) কীভাবে এই প্রশ্নগুলো আপনার ছাত্রকে জিজ্ঞেস করা আপনাকে বুঝতে সাহায্য করে যে, আপনি তার হৃদয়ে পৌঁছাচ্ছেন কি না? (ক) আপনার কাছে কি এটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? (খ) আপনি কি মনে করেন যে, ঈশ্বরের প্রেমের সঙ্গে এটা সংগতিপূর্ণ? (গ) এই ধরনের পরামর্শ কাজে লাগানোর দ্বারা আপনি কোন উপকারিতা দেখতে পান?
২০ মিনিট: “অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী?” প্রশ্নোত্তর। সংক্ষেপে একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাসের সাক্ষাৎকার নিন, যিনি একজন অল্পবয়সি হিসেবে আকাঙ্ক্ষী হয়েছিলেন। একজন পরিচারক দাস হিসেবে নিযুক্ত হওয়ার আগে, তিনি কোন কার্যভারগুলো পেয়েছিলেন ও প্রশিক্ষণ লাভ করেছিলেন? কীভাবে মণ্ডলীর অন্যেরা তাকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করেছিল? আকাঙ্ক্ষী হওয়ার ফলে তিনি কোন আশীর্বাদগুলো উপভোগ করেছেন?
গান ২৬ এবং প্রার্থনা