ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১৩ পৃষ্ঠা ৪
  • ভাববাদীদের অনুকরণ করুন—যোয়েল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভাববাদীদের অনুকরণ করুন—যোয়েল
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরীক্ষাগুলো সহ্য করা যিহোবার ওপর আমাদের নির্ভরতাকে শক্তিশালী করেছে
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উত্তর দিক থেকে আসা এক আক্রমণ!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • কে “রক্ষা পাইবে”?
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সেই দিন সম্বন্ধে সচেতন থাকুন
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১৩ পৃষ্ঠা ৪

ভাববাদীদের অনুকরণ করুন—যোয়েল

১. প্রচার করার সময় কীভাবে আমরা যোয়েলের নম্রতাকে অনুকরণ করতে পারি?

১ ভাববাদী যোয়েল কে ছিলেন? তিনি কেবলমাত্র এটাই প্রকাশ করেন যে, তিনি “পথূয়েলের পুত্ত্র” ছিলেন। (যোয়েল ১:১) এই নম্র ভাববাদী বার্তাবাহক হিসেবে নিজের ভূমিকার ওপর নয়, বরং যিহোবার বার্তার ওপর জোর দিয়েছিলেন। একইভাবে, আমরা আমাদের পরিচর্যায় নিজেদের প্রশংসা পাওয়ার অথবা স্বীকৃতি লাভের চেষ্টা না করে, বরং যিহোবা ও বাইবেলের প্রতি মনোযোগ আকর্ষণ করাই। (১ করি. ৯:১৬; ২ করি. ৩:৫) এ ছাড়া, আমরা যে-বার্তা ঘোষণা করি, তা থেকে শক্তি লাভ করি। আজকে যোয়েলের ভবিষ্যদ্‌বাণীর কোন দিকগুলো আমাদেরকে উদ্যোগে ও আশায় পূর্ণ করতে পারে?

২. যিহোবার দিন নিকটে, এই বিষয়টা আমাদেরকে কী করতে পরিচালিত করে?

২ “সদাপ্রভুর দিন ত সন্নিকট।” (যোয়েল ১:১৫): যদিও এই কথাগুলো হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল, কিন্তু আমরা এখন সেই কথাগুলোর চূড়ান্ত পরিপূর্ণতার সময়ে বাস করছি। অধঃপতিত জগতের অবস্থা এবং আমাদের এলাকায় আমরা যে-উদাসীনতা ও উপহাসের মুখোমুখি হই, সেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে, এই দুষ্ট বিধিব্যবস্থার শেষকাল উপস্থিত। (২ তীম. ৩:১-৫; ২ পিতর ৩:৩, ৪) শেষ যে নিকটে, তা নিয়ে আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন আমাদের পরিচর্যাকে জীবনে প্রথম স্থানে রাখার যথেষ্ট কারণ থাকে।—২ পিতর ৩:১১, ১২.

৩. আমরা মহাক্লেশের দিকে এগিয়ে যাওয়ার সময়, কেন পরিচর্যা বিশেষ করে গুরুত্বপূর্ণ?

৩ ‘সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় হইবেন।’ (যোয়েল ৩:১৬): এই পদে বর্ণিত কম্পন শব্দটিকে, একমাত্র মহাক্লেশের সময়ে যিহোবার বিচার সম্পাদন করার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আমরা এটা জেনে সান্ত্বনা পেতে পারি যে, যিহোবা সেই সময়ে তাঁর বিশ্বস্ত দাসদের রক্ষা করবেন। (প্রকা. ৭:৯, ১৪) আমরা যখন প্রচার কাজে রত থাকি আর যিহোবা যেভাবে আমাদের সমর্থন করছেন ও শক্তি জোগাচ্ছেন, তা অনুভব করি, তখন আমরা এমন বিশ্বাস এবং ধৈর্য গড়ে তুলি, যা আমাদেরকে আসন্ন মহাক্লেশের সময়ে সাহায্য করবে।

৪. কেন আমরা আনন্দিত হতে ও আস্থার সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হতে পারি?

৪ যদিও কেউ কেউ যোয়েলের বার্তাকে আশাহীন বলে বর্ণনা করেছে, কিন্তু এটা যিহোবার লোকেদেরকে উদ্ধার পাওয়ার গৌরবান্বিত আশা প্রদান করে। (যোয়েল ২:৩২) তাই আসুন আমরা, যোয়েল ২:২৩ পদের এই কথাগুলোতে মনোযোগ দেওয়ার সময় আস্থার সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হই এবং উদ্যোগের সঙ্গে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করি: “তোমরা উল্লাসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ কর।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার