১৫ জুলাই সপ্তাহের তালিকা
১৫ জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৯ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৯ অনু. ১১-১৫ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: প্রেরিত ১৮-২১ (১০ মিনিট)
নং. ১: প্রেরিত ২০:১৭-৩৮ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: স্বর্গদূতেরা কি লোকেদের সাহায্য করে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৯৬ অনু. ১-পৃষ্ঠা ৯৮ অনু. ৬ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে আমরা দেখাতে পারি যে, আমাদের আত্মার ভাব রয়েছে?—রোমীয় ৮:৬ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: সুসমাচার প্রচার করার পদ্ধতিসমূহ—আগ্রহী ব্যক্তিদেরকে যিহোবার সংগঠনের দিকে পরিচালিত করা। ২০০৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৫ পৃষ্ঠার ৭-৯ অনুচ্ছেদ পর্যন্ত বিষয়ের ওপর ভিত্তি করে বক্তৃতা। তাদের ছাত্রদেরকে সংগঠনের দিকে পরিচালিত করার জন্য কীভাবে তারা যিহোবার ইচ্ছা ব্রোশারটি ব্যবহার করেছে, সেই বিষয়ে শ্রোতাদেরকে মন্তব্য করতে বলুন।
১০ মিনিট: যিহোবাকে পরীক্ষা করুন ও অপরিমেয় আশীর্বাদ লাভ করুন (মালাখি ৩:১০) দুই অথবা তিনজন নিয়মিত অগ্রগামীর সাক্ষাৎকার নিন। অগ্রগামী কাজের কোন বিষয়টা তারা সবচেয়ে বেশি উপভোগ করে? কীভাবে অগ্রগামীর কাজ তাদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করেছে? তাদেরকে যেকোনো উল্লেখযোগ্য অভিজ্ঞতার কথা বলার জন্য আমন্ত্রণ জানান, যা তারা উপভোগ করেছে। প্রকাশকদের সেপ্টেম্বর মাসে নিয়মিত অগ্রগামী হওয়ার বিষয়টা বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করুন।
১০ মিনিট: “ভাববাদীদের অনুকরণ করুন—যোয়েল।” প্রশ্নোত্তর।
গান ৫৪ এবং প্রার্থনা