২ জানুয়ারি সপ্তাহের তালিকা
২ জানুয়ারি, ২০১২ থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৯ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৭ অনু. ১১-২২ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিশাইয় ২৪-২৮ (১০ মিনিট)
নং. ১: যিশাইয় ২৭:১-১৩ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: আপনার প্রতি যিহোবার ভালোবাসার বিষয়ে কখনো সন্দেহ করবেন না—যিশা. ৫৭:১৫ (৫ মিনিট)
নং. ৩: ইস্রায়েলের লোকেরা কনানে প্রবেশ করে—bm পৃষ্ঠা ১১ খণ্ড ৮ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। এই পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করে, জানুয়ারি মাসের প্রথম শনিবারে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা প্রদর্শন করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১৫ মিনিট: জানুয়ারি মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। আপনার এলাকায় আগ্রহ জাগিয়ে তুলতে পারে এমন কয়েকটা প্রবন্ধ তুলে ধরার জন্য এক বা দুই মিনিট সময় নিন। এরপর, প্রহরীদুর্গ পত্রিকার ধারাবাহিক প্রচ্ছদ প্রবন্ধগুলো ব্যবহার করে আগ্রহ জাগিয়ে তোলার মতো কোনো প্রশ্ন সম্বন্ধে পরামর্শ দেওয়ার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান আর এরপর কোন শাস্ত্রপদটি পড়া যায় সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।
গান ৩ এবং প্রার্থনা