ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে।
১. কীভাবে আমরা পিঁপড়েদের পরিশ্রম করার বিষয়টা অনুকরণ করতে পারি? (হিতো. ৩০:২৪, ২৫) [w০৯ ৪/১৫ পৃষ্ঠা ১৬ অনু. ৭-১০]
২. কেন হাসিকে “ক্ষিপ্ত” বলে বর্ণনা করা হয়েছে? (উপ. ২:১, ২) [w০৬ ১১/১ পৃষ্ঠা ১৩ অনু. ৬]
৩. যদিও কিছু লোক এই উপসংহারে আসে যে, উপদেশক ৩:১-৯ পদে লিপিবদ্ধ শলোমনের কথাগুলো নিয়তিতে বিশ্বাস করাকে সমর্থন করে কিন্তু উপদেশক ৯:১১ পদে তিনি যা লিখেছেন সেটা কীভাবে এই বিষয়টাকে স্পষ্ট করে, পরিষ্কারভাবে এটা দেখিয়ে যে, জীবনের সমস্ত বিষয় নিয়তির দ্বারা নির্ধারিত নয়? [w০৯ ৭/১ পৃষ্ঠা ৪ অনু. ৪]
৪. “অতি ধার্ম্মিক” হওয়ার কী বিপদ রয়েছে? (উপ. ৭:১৬) [w১০ ১০/১৫ পৃষ্ঠা ৯ অনু. ৮-৯]
৫. কীভাবে পরমগীত ২:৭ পদ ইঙ্গিত দেয় যে, যারা বিয়ের কথা চিন্তা করছে তাদের সঙ্গী বাছাই করার ব্যাপারে তাড়াহুড়ো না করা হচ্ছে বিজ্ঞতার কাজ? [w০৬ ১১/১৫ পৃষ্ঠা ১৯ অনু. ১]
৬. শূলম্মীয়ার “ওষ্ঠাধর হইতে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে” ও তার “জিহ্বার তলে মধু ও দুগ্ধ আছে,” এই কথাগুলোর তাৎপর্য কী? (পরম. ৪:১১) [w০৬ ১১/১৫ পৃষ্ঠা ১৯ অনু. ৬]
৭. কেন যিহোবা দুষ্ট রাজা আহসকে রক্ষা করেছিলেন? (যিশা. ৭:৩, ৪) [w০৬ ১২/১ পৃষ্ঠা ৯ অনু. ৩]
৮. কীভাবে ইফ্রয়িম ৬৫ বছরের মধ্যে “বিনষ্ট” হয়েছিল? (যিশা. ৭:৮) [w০৬ ১২/১ পৃষ্ঠা ৯ অনু. ৪]
৯. কীভাবে যিশু খ্রিস্ট ‘যিশয়ের গুঁড়ি হইতে নির্গত এক পল্লব’ ও একইসঙ্গে “যিশয়ের মূল” হতে পারেন? (যিশা. ১১:১, ১০; রোমীয় ১৫:১২) [w০৬ ১২/১ পৃষ্ঠা ৯ অনু. ৫]
১০. কখন যিশু “দায়ূদ-কুলের চাবি” লাভ করেন আর কীভাবে তিনি সেই চাবি ব্যবহার করছেন? (যিশা. ২২:২২) [w০৯ ১/১৫ পৃষ্ঠা ৩১ অনু. ২]