ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই। জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে এবং তারা যদি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে রাজি না হয়, তাহলে প্রকাশকরা হয়তো এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করতে পারে, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে। ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য। মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে এবং তারা যদি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে রাজি না হয়, তাহলে প্রকাশকরা হয়তো এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করতে পারে, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে।
▪ ২০১৩ সালের স্মরণার্থ সভা হবে ২৬ মার্চ, মঙ্গলবার।
▪ নতুন যে-প্রকাশনাটি পাওয়া যাচ্ছে:
“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” —গুজরাটি