৩ অক্টোবর সপ্তাহের তালিকা
৩ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৩ অনু. ১-৪, ১৭০, ১৭১, ১৮০, ১৮১ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: হিতোপদেশ ১-৬ (১০ মিনিট)
নং. ১: হিতোপদেশ ৬:১-১৯ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: বৎশেবার সঙ্গে রাজা দায়ূদের কৃত পাপ আমাদের জন্য কোন সতর্কবাণী দেয়?—my গল্প ৬২ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে আমরা যিহোবা ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারি?—bh পৃষ্ঠা ১৮৮ অনু. ১০-পৃষ্ঠা ১৮৯ অনু. ১৪ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: আমরা কী শিখতে পারি? আলোচনা। লূক ৫:১২, ১৩ এবং লূক ৮:৪৩-৪৮ পদ পড়তে বলুন। কীভাবে এই বিবরণগুলো আমাদের পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে তা বিবেচনা করুন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: পরিচর্যায় উত্তম আচরণ প্রদর্শন করুন। (২ করি. ৬:৩) নীচের প্রশ্নগুলো একটা ভিত্তি হিসেবে ব্যবহার করে আলোচনা: (১) প্রচার করার সময় আমাদের উত্তম আচরণ প্রদর্শন করা কেন গুরুত্বপূর্ণ? (২) কীভাবে আমরা উত্তম আচরণ দেখাতে পারি যখন (ক) আমাদের দল এলাকায় মিলিত হয়? (খ) আমরা একটা ঘর থেকে আরেকটা ঘরে যাই? (গ) আমরা দরজায় দাঁড়িয়ে থাকি? (ঘ) আমাদের সঙ্গী সাক্ষ্য দিচ্ছেন? (চ) গৃহকর্তা কথা বলছেন? (ছ) গৃহকর্তা ব্যস্ত আছেন বা আবহাওয়া খারাপ? (জ) গৃহকর্তা রূঢ় ব্যবহার করেন?
গান ১৬ এবং প্রার্থনা