ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/১১ পৃষ্ঠা ৩
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • দরজায় দাঁড়িয়ে ও টেলিফোনে উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘তোমরা এই মত প্রার্থনা করিও’
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সান্নিধ্যে থাকুন
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/১১ পৃষ্ঠা ৩

প্রশ্ন বাক্স

◼ দরজায় দাঁড়িয়েই বাইবেল অধ্যয়ন করার সময় কি প্রার্থনা করা উচিত?

বাইবেল অধ্যয়নের শুরুতে ও শেষে প্রার্থনা করার অনেক উপকারিতা রয়েছে। প্রার্থনায় আমরা আমাদের আলোচনার ওপর যিহোবার পবিত্র আত্মা চাই। (লূক ১১:১৩) এ ছাড়া, প্রার্থনা আমাদের ছাত্রের কাছে তার বাইবেল অধ্যয়নের গুরুত্বকে তুলে ধরে এবং কীভাবে প্রার্থনা করতে হয় তা তাকে শেখায়। (লূক ৬:৪০) তাই, যে-ব্যক্তি বাইবেল অধ্যয়ন করছেন তার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব প্রার্থনা করা শুরু করা ভালো। কিন্তু যেহেতু পরিস্থিতি ভিন্ন হতে পারে তাই, দরজায় দাঁড়িয়ে বাইবেল অধ্যয়ন করার সময় প্রার্থনা করা হবে কি না তা নির্ধারণ করার সময় পরিচালনাকারীর বিচক্ষণতা ব্যবহার করা প্রয়োজন।

একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই পরিবেশ সম্বন্ধে বিবেচনা করা যেখানে অধ্যয়ন পরিচালনা করা হয়। অধ্যয়ন করার জায়গায় যদি কিছুটা মাত্রায় গোপনীয়তা থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠিত অধ্যয়নের শুরুতে এবং শেষে বিচক্ষণতার সঙ্গে সংক্ষিপ্ত প্রার্থনা করা যেতে পারে। কিন্তু, তা করা যদি প্রত্যক্ষদর্শীদের মনোযোগ আকর্ষণ করে অথবা ছাত্র বা ছাত্রীকে অস্বস্তিতে ফেলে, তাহলে যতদিন পর্যন্ত না এমন কোনো জায়গায় অধ্যয়ন করা সম্ভব হচ্ছে যেখানে কিছুটা গোপনীয়তা রয়েছে, ততদিন পর্যন্ত অপেক্ষা করা ভালো হবে। অধ্যয়ন যেখানেই পরিচালনা করা হোক না কেন, কখন প্রার্থনা করা শুরু করা উচিত তা নির্ধারণ করার জন্য আমাদের উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করা উচিত।—২০০৫ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার