ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে এবং তারা যদি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে রাজি না হয়, তাহলে প্রকাশকরা হয়তো এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করতে পারে, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে। অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। নভেম্বর: বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই।
▪ ২০১২ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটি ২ এপ্রিলের সপ্তাহে দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। কোনো মণ্ডলীতেই স্মরণার্থের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া উচিত নয়।
▪ যে-প্রকাশকরা ২০১২ সালের মার্চ মাসে সহায়ক অগ্রগামীর কাজ করবে তাদের কাছে সেই মাসের জন্য প্রয়োজনীয় ৩০ ঘন্টার অথবা ৫০ ঘন্টার মধ্যে কোনটা করতে চায় তা বেছে নিতে পারবে। অধিকন্তু, সীমা অধ্যক্ষ যদি মার্চ মাসে মণ্ডলী পরিদর্শন করেন, তাহলে যারা সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করবে, প্রয়োজনীয় ৩০ ঘন্টা অথবা ৫০ ঘন্টার মধ্যে যেটাই হোক না কেন, তারা সকলেই সীমা অধ্যক্ষ নিয়মিত অগ্রগামীদের সঙ্গে যে-সভা করবেন সেটার পুরোটাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত।
▪ সেপ্টেম্বর মাস থেকে সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতাটি দিতে শুরু করেছে সেটির শিরোনাম হল “ঈশ্বরের সুখী লোকেদের সঙ্গে একতাবদ্ধ হোন।”
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’ —তামিল, মালায়ালাম
রক্ত সম্বন্ধীয় বিচার্য বিষয়গুলোর সম্মুখীন হওয়ার জন্য সাহায্য—ডিভিডিতে —আমেরিকান সাংকেতিক ভাষা
যিহোবার উদ্দেশে গান গাও—গান পরিবেশনা—কমপ্যাক্ট ডিস্কে, ডিস্ক ৩
যিহোবার উদ্দেশে গান গাও—গান পরিবেশনা—কমপ্যাক্ট ডিস্কে, ডিস্ক ৪