৬ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
৬ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ১৩৪ (উপশিরোনাম) - ১৩৯
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ রাজাবলি ১২-১৫
নং. ১: ২ রাজাবলি ১৩:১-১১
নং. ২: যে-উপায়গুলোর মাধ্যমে আমরা পবিত্র আত্মা পেতে পারি
নং. ৩: মন্দদূতেরা যেভাবে লোকেদেরকে ভ্রান্ত করে (bh পৃষ্ঠা ১০০ অনু. ১০-পৃষ্ঠা ১০৩ অনু. ১৩)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: আপনার ছাত্রকে একজন প্রকাশক হওয়ার জন্য সাহায্য করুন। ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ১ অনুচ্ছেদ থেকে ৯ পৃষ্ঠার ৫ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: একজন বা দুজন উদাহরণযোগ্য প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা অনেক বছর ধরে বিশ্বস্তভাবে যিহোবাকে সেবা করেছে। তারা প্রথম যখন পরিচর্যা শুরু করেছিল সেই সময় থেকে এখন পর্যন্ত কীভাবে প্রচার কাজের মধ্যে পরিবর্তন এসেছে? স্থানীয় এলাকায় ও বিশ্বব্যাপী তারা প্রচার কাজে কী উন্নতি দেখেছে? একজন সুসমাচার প্রচারক হিসেবে উন্নতি করার জন্য সংগঠন তাদেরকে কীভাবে সাহায্য করেছে?