ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০১০ সালের ৩০ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০১০ সালের ৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ২০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন।
১. কীভাবে মন্দির উদ্বোধনের সময় করা শলোমনের প্রার্থনার কথাগুলো নিয়ে ধ্যান করা যিহোবার ব্যক্তিত্বের প্রতি আমাদের উপলব্ধিকে বাড়াবে? (১ রাজা. ৮:২২-৫৩) [w০৫ ৭/১ পৃষ্ঠা ৩০ অনু. ৩]
২. কেন একথা বলা যেতে পারে যে, অনেক ভুল করা সত্ত্বেও, দায়ূদ যিহোবার সাক্ষাতে “চিত্তের সিদ্ধতায় [“বিশ্বস্ততায়,” NW]” চলেছিলেন? (১ রাজা. ৯:৪) [w৯৭ ৫/১ পৃষ্ঠা ৫ অনু. ১, ২]
৩. কেন শিবার রানি শলোমন সম্বন্ধে বলেছিলেন: “ধন্য [“সুখী,” NW] আপনার এই দাসেরা, যাহারা নিয়ত আপনার সম্মুখে দাঁড়ায়, যাহারা আপনার জ্ঞানের উক্তি শুনে?” (১ রাজা. ১০:৪-৮) [w৯৯ ১১/১ পৃষ্ঠা ২০ অনু. ৫-৭]
৪. অবিয়কে উপযুক্তভাবে কবর দেওয়া হবে যিহোবার এই আদেশ থেকে আমরা কোন উপসংহারে আসতে পারি? (১ রাজা. ১৪:১৩) [cl পৃষ্ঠা ২৪৪ অনু. ১১]
৫. ওবদিয়ের ক্ষেত্রে যেমন দেখা গিয়েছিল, ঈশ্বরীয় ভয় কতটা জোরালো? (১ রাজা. ১৮:৪) [w০৬ ১০/১ পৃষ্ঠা ২০ অনু. ১৮-১৯]
৬. ‘দুই নৌকায় পা দিয়া থাকা’ অভিব্যক্তিটির দ্বারা এলিয় কী বোঝাতে চেয়েছিলেন? (১ রাজা. ১৮:২১) [w০৮ ১/১ পৃষ্ঠা ১৯ অনু. ৩-৪]
৭. এলিয়ের ক্ষেত্রে যেমন প্রদর্শিত হয়েছিল, যিহোবা তাঁর দাসদের জন্য কোন উদ্দেশ্যে তাঁর শক্তি ব্যবহার করেন? (১ রাজা. ১৯:১-১২) [cl পৃষ্ঠা ৪২-৪৩ অনু. ১৫-১৬]
৮. কেন নাবোৎ আহাবের কাছে তার দ্রাক্ষাক্ষেত্র বিক্রয় করতে প্রত্যাখ্যান করেছিলেন আর এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি? (১ রাজা. ২১:৩) [w৯৭ ৮/১ পৃষ্ঠা ১৩ অনু. ১৮-২০]
৯. কীভাবে শূনেমের নারী ইলীশায়ের জন্য “এই সকল চিন্তা” করেছিলেন? (২ রাজা. ৪:১৩) [w৯৭ ১০/১ পৃষ্ঠা ৩০ অনু. ৬-৮]
১০. ইলীশায় কেন নামানের উপহার গ্রহণ করেননি? (২ রাজা. ৫:১৫, ১৬) [w০৫ ৮/১ পৃষ্ঠা ৯ অনু. ২]