ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, আগস্ট: বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? ব্রোশারটি ছাড়া ৩২ পৃষ্ঠার প্রাপ্তিসাধ্য যেকোনো ব্রোশার। সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও আলোচনা করুন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন। নভেম্বর: বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? (এই ব্রোশারকে ব্যবহার করে এক বিশ্বব্যাপী অভিযান বিষয়ক বিস্তারিত তথ্য পরে প্রদান করা হবে।) উপযুক্ত হলে, নতুন ব্রোশারের সঙ্গে প্রাপ্তিসাধ্য অন্যান্য যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে।
▪ দয়া করে ২০১১ সালের প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা, ক্যালেন্ডার এবং বর্ষপুস্তক (কেবলমাত্র ইংরেজিতে)-এর জন্য আপনাদের অর্ডারগুলো ২০১০ সালের ১৫ অক্টোবরের আগে লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14)-এ পাঠিয়ে দিন।
▪ সেপ্টেম্বর মাস থেকে শুরু করে, সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবে, সেটার শিরোনাম হল, “অলীক বিষয়গুলো থেকে আপনার চোখ সরিয়ে নিন!”