ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৮ পৃষ্ঠা ৪
  • একজন গৃহকর্তা যখন অন্য ভাষায় কথা বলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একজন গৃহকর্তা যখন অন্য ভাষায় কথা বলেন
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাহায্য করা
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বহু ভাষাভাষী এলাকায় প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করা
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভিন্ন ভাষায় কথা বলে এমন কারো কাছে সাক্ষ্য দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার করার আগে আপনাকে হয়তো অনুসন্ধান করতে হবে
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৮ পৃষ্ঠা ৪

একজন গৃহকর্তা যখন অন্য ভাষায় কথা বলেন

১ পৃথিবীব্যাপী রাজ্যের প্রকাশকরা প্রতিনিয়ত এমন আগ্রহী লোকেদের খুঁজে পাচ্ছে, যারা সেই এলাকায় থাকা মণ্ডলীর ভাষায় কথা বলে না। এই ধরনের লোকদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করার জন্য অনেক শাখা অফিস বিভিন্ন ভাষার দল ও মণ্ডলী গঠন করা অপরিহার্য বলে মনে করছে। যেহেতু কোনো একটা এলাকায় হয়তো অনেকগুলো ভাষায় কথা বলা হয়, তাই আলাদা আলাদা ভাষার বেশ কয়েকটা মণ্ডলী হয়তো সেই একই এলাকাতে প্রচার করতে পারে। সেইক্ষেত্রে, প্রচার কাজ যে সুসংগঠিতভাবে করা হচ্ছে, তা নিশ্চিত করার জন্য মণ্ডলীগুলো কীভাবে সহযোগিতা করতে পারে?​—⁠১ করি. ১৪:৩৩.

২ উত্তম সহযোগিতা: রাস্তায় প্রচার করার বা রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার সময়, একজন প্রকাশকের অন্য ভাষায় কথা বলে এমন ব্যক্তিরাসহ যেকারো কাছে যাওয়ার জন্য স্বচ্ছন্দ বোধ করা উচিত এবং সেই ব্যক্তি যে-ভাষায় পড়তে পছন্দ করেন, সেই ভাষায় তাকে সাহিত্যাদি দেওয়া উচিত। কিন্তু, কাছাকাছি এলাকায়, যেখানে অন্য ভাষার দল অথবা মণ্ডলীও প্রচার করে থাকে, সেখানে ঘরে ঘরে কাজ করার সময় একজন প্রকাশকের সাধারণত সেই ভাষার লোকেদের কাছে যাওয়ার ব্যাপারে লক্ষ রাখা উচিত, যারা তিনি যে-ভাষার মণ্ডলীতে রয়েছেন, সেই একই ভাষায় কথা বলে। যখন কাছাকাছি একই এলাকাতে আলাদা আলাদা মণ্ডলী প্রচার করে, তখন পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা খুবই গুরুত্বপূর্ণ। পরিচর্যা অধ্যক্ষদের একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিভিন্ন বিষয়ে পরস্পর একমত হওয়ার দ্বারা বিষয়গুলোকে সংগঠিত করা উচিত। (হিতো. ১১:১৪) কিন্তু, ঘরে ঘরে কাজ করার সময় যদি এমন কাউকে পাওয়া যায়, যিনি অন্য ভাষায় কথা বলেন আর কাছাকাছি এলাকায় যদি ওই ভাষার কোনো মণ্ডলী না থাকে, তাহলে সেই প্রকাশকের সাক্ষ্য দেওয়ার এবং সেই ব্যক্তিকে সাহায্য করে যাওয়ার প্রচেষ্টা করা উচিত।

৩ একই কাজ: বিভিন্ন মণ্ডলী যখন একই এলাকায় প্রচার করে, তখন সেই বিষয়টাকে কীভাবে মোকাবিলা করা উচিত? এলাকার প্রধান ভাষার ওপর নির্ভর করে পরিচর্যা অধ্যক্ষরা নির্ধারণ করবে যে, কীভাবে বিভিন্ন ভাষার মণ্ডলীগুলো সেই এলাকাতে পালাক্রমে কাজ করবে। সেই অনুযায়ী নির্দিষ্ট মণ্ডলীগুলোকে টেরিটরি ম্যাপ কার্ডস্‌ দেওয়া হবে। প্রকাশকরা তাদের নির্দিষ্ট এলাকার গণ্ডির মধ্যে কাজ করবে এবং মণ্ডলী থেকে যদি তারা কোনো নির্দিষ্ট এলাকার টেরিটরি ম্যাপ কার্ড না পেয়ে থাকে, তাহলে তারা সেই এলাকাতে কাজ করবে না। অবশ্য, খ্রিস্টীয় প্রেম ভাষাগত যেকোনো বাধাকে অতিক্রম করবে আর সকলেই মূলত এলাকার প্রয়োজনগুলো সম্বন্ধে চিন্তা করবে। (যোহন ১৩:​৩৪, ৩৫) যারা নেতৃত্ব দিয়ে থাকে, তারা কীভাবে এলাকায় কাজ করা হবে, তা নির্ধারণ করার ক্ষেত্রে “যুক্তিযুক্ত” মনোভাব, নিয়মানুবর্তিতা এবং প্রেম দেখাবে।​—⁠যাকোব ৩:​১৭, NW, ১৮.

৪ বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল যে, বিভিন্ন ভাষার লোকেরা সুসমাচার শুনবে। (প্রকা. ১৪:​৬, ৭) এই কাজে জড়িত সকলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার দ্বারা অহেতুক একই বাড়িতে যাওয়া এড়ানো যেতে পারে এবং এর ফলে অন্য ভাষার লোকসহ অনেক নতুন ব্যক্তির কাছে সুসমাচার পৌঁছে দেওয়া যাবে।​—⁠ইফি. ৪:১৬.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কেন এলাকাতে কাজ করার সময় ক্রমান্বয়ে আরও বেশি সহযোগিতার প্রয়োজন হয়ে পড়ছে?

২. ঘরে ঘরে প্রচার করার সময়, কীভাবে আমরা আমাদের এলাকায় থাকা একটা অন্য ভাষার দল অথবা মণ্ডলীর সঙ্গে সহযোগিতা করতে পারি?

৩. একই এলাকাতে যখন অন্য ভাষার দল বা মণ্ডলীগুলো কাজ করে, তখন কীভাবে এলাকা সংগঠিত হওয়া উচিত?

৪. আজকে কোন ভবিষ্যদ্বাণী পরিপূর্ণতা লাভ করছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার