ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৯ পৃষ্ঠা ৩-৪
  • যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাহায্য করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাহায্য করা
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন গৃহকর্তা যখন অন্য ভাষায় কথা বলেন
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভিন্ন ভাষায় কথা বলে এমন কারো কাছে সাক্ষ্য দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি সাবলীলভাবে ‘বিশুদ্ধ ওষ্ঠে’ কথা বলছেন?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি অন্য একটা ভাষা শিখতে পারেন!
    ২০০৭ সচেতন থাক!
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৯ পৃষ্ঠা ৩-৪

যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাহায্য করা

১. আমাদের নির্ধারিত এলাকাগুলোতে প্রচার কাজে অংশগ্রহণ করার সময় কোন সুযোগ আমাদের রয়েছে?

১ যদিও আমরা যে-মণ্ডলীর সঙ্গে মেলামেশা করি, সাধারণত সেই মণ্ডলীর ভাষায় কথা বলে এমন লোকেদের ওপরই মূলত মনোযোগ দিয়ে থাকি, কিন্তু ‘মুখাপেক্ষা না করিয়া [‘পক্ষপাতিত্ব না করে,’ ইজি-টু-রিড]’ আমাদের এলাকার প্রত্যেকের কাছে যিহোবার প্রেমকে প্রতিফলিত করার জন্য আমাদের সেই লোকেদের প্রতিও মনোযোগ দিতে হবে, যারা অন্য আরেকটা ভাষায় কথা বলে এবং সেইসঙ্গে আমাদের তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বার্তা জানানোর উপায়গুলো খুঁজে বের করতে হবে। (গীত. ৮৩:১৮; প্রেরিত ১০:৩৪, ৩৫) তাহলে, কীভাবে আমরা এই ধরনের ব্যক্তিদের সাহায্য করতে পারি?

২. আমাদের জন্য কোন কার্যকারী হাতিয়ার জোগানো হয়েছে আর এটি ব্যবহার করার জন্য আমরা নিজেরা কীভাবে প্রস্তুতি নিতে পারি?

২ সমস্ত জাতির লোকেদের জন্য সুসমাচার (ইংরেজি) পুস্তিকাটি ব্যবহার করুন: এই পুস্তিকাটি সবসময় আপনার সঙ্গে রাখুন, এটির বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হোন এবং এটি ব্যবহার করার জন্য প্রস্তুত থাকুন। আপনার এলাকার প্রধান ভাষাগুলোতে যদি সাহিত্য পাওয়া যায়, তাহলে এই পুস্তিকায় দেওয়া বার্তাটি ব্যবহার করার পর সেই ব্যক্তির কাছে অর্পণ করার জন্য সেই ভাষাগুলোতে কিছু সাহিত্যাদি রাখা হয়তো ব্যবহারিক হতে পারে। পুনর্সাক্ষাতের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থাদি করুন।

৩. অন্য ভাষায় কথা বলেন এমন একজন আগ্রহী ব্যক্তির সঙ্গে যদি আমাদের সাক্ষাৎ হয়, তাহলে আমাদের কোন দায়িত্ব রয়েছে?

৩ পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থাদি: ঈশ্বর এবং তাঁর বাক্য বাইবেলের প্রতি সেই ব্যক্তির প্রকৃত আগ্রহ রয়েছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর, আমাদের দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) নামক একটা ফর্ম পূরণ করা ও শাখা অফিসে পাঠানোর জন্য অবিলম্বে সেটি মণ্ডলীর সচিবকে দেওয়া উচিত, যাতে আগ্রহী ব্যক্তির সঙ্গে এমন কেউ সাক্ষাৎ করতে পারেন, যিনি তার ভাষায় কথা বলেন। সচিব হয়তো ফর্মটির একটি কপি পরিচর্যা অধ্যক্ষকে দিতে পারেন, যাতে নির্দিষ্ট ভাষার দল যে-আগ্রহ দেখাচ্ছে, সেই বিষয়ে তিনি অবগত থাকতে পারেন। যে-প্রকাশক S-43 ফর্মটি জমা দিয়েছেন, তিনি হয়তো ওই ব্যক্তির ভাষায় কথা বলেন এমন একজন প্রকাশক তার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত সেই ব্যক্তির আগ্রহ বৃদ্ধি করে যেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে, আগ্রহী ব্যক্তির সঙ্গে বাইবেল অধ্যয়ন পরিচালনা করা যেতে পারে।

৪. যে-লোকেদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে পারে, তাদের ভাষায় সাহিত্য পাওয়ার জন্য কোন ব্যবস্থা করা হয়েছে?

৪ অন্য ভাষাগুলোর জন্য সাহিত্য: মণ্ডলীগুলোর প্রচুর পরিমাণে অন্য ভাষাগুলোর সাহিত্য মজুত করে রাখা উচিত নয়। কিন্তু, পরিচর্যা অধ্যক্ষ যদি নির্ণয় করেন যে, নির্দিষ্ট একটা ভাষার দল সত্যের প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে, তাহলে তিনি হয়তো প্রকাশকদের ব্যবহারের জন্য সেই ভাষায় সীমিত পরিমাণ সাহিত্য মজুত রাখা উপযুক্ত বলে মনে করতে পারেন। এ ছাড়া, www.watchtower.org থেকে, যেখানে শত শত ভাষায় সাহিত্যাদি তুলে ধরা হয়েছে, প্রিন্ট নেওয়ার একটা ব্যবস্থা রয়েছে।

৫. অন্য ভাষায় কথা বলে এমন ব্যক্তিদের আগ্রহ বৃদ্ধি করার ক্ষেত্রে মণ্ডলী কোন ভূমিকা পালন করে?

৫ মণ্ডলীর ভূমিকা: যদি কাছাকাছি কোনো মণ্ডলী থাকে, তাহলে আগ্রহী ব্যক্তিদেরকে তাদের নিজের ভাষার সেই মণ্ডলীতে যোগদান করতে শুরু করার জন্য উৎসাহিত করা সবচেয়ে ভালো। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে, কাছাকাছি সেই ভাষার কোনো মণ্ডলী নেই। সেই ক্ষেত্রে, অন্য ভাষায় কথা বলে এমন আগ্রহী ব্যক্তিদের আপনি যে-মণ্ডলীর সভাগুলোতে যোগদান করেন, সেখানে আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত। তাদের প্রতি যে-আন্তরিক অভ্যর্থনা এবং ব্যক্তিগত আগ্রহ দেখানো হয়, তা হয়তো তাদেরকে নিয়মিতভাবে মেলামেশা করতে উৎসাহিত করতে পারে। কিন্তু, প্রথম প্রথম হয়তো ভাষা ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা থাকতে পারে; কিন্তু যিহোবার সাক্ষিদের বিশ্বব্যাপী ভ্রাতৃসমাজের মধ্যে প্রকৃত খ্রিস্টীয় প্রেমের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাই নেই।—সফ. ৩:৯; যোহন ১৩:৩৫.

৬. কেন স্থানীয় ভাষা শেখা উপকারজনক হবে?

৬ আপনি যে-শহরে বাস করেন, সেখানকার লোকেদের স্থানীয় ভাষায় কি আপনি কথা বলেন? যদি না বলেন, তাহলে আপনি হয়তো সেই ভাষা শেখার সিদ্ধান্ত নিতে পারেন আর এভাবে আগ্রহী ব্যক্তিদেরকে আরও ভালোভাবে সাহায্য করতে সমর্থ হতে পারেন। স্থানীয় ভাষা জানা এমনকী বিরোধীদের সঙ্গে কথা বলার সময়ও খুব সাহায্যকারী বলে প্রমাণিত হতে পারে। লোকেরা সাধারণত সেই ব্যক্তিদের প্রতি মনোযোগ দেয়, যারা তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলতে পারে।—প্রেরিত ২২:১, ২.

৭. কখন অন্য ভাষার একটা দল গঠন করা যেতে পারে এবং কীভাবে তা স্থির করা হয়?

৭ একটা দল গঠন করা: একটা নির্দিষ্ট ভাষার দল গঠন করার জন্য চারটে মৌলিক চাহিদা অবশ্যই পূরণ করতে হবে। (১) একটা নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ এবং বৃদ্ধির সম্ভাবনা থাকা উচিত। (২) যে-প্রকাশকরা বেশিরভাগ কাজ করবে, সেই অল্পসংখ্যক প্রকাশকদের সেই ভাষা জানা অথবা সেই ভাষা শেখা উচিত। (৩) একজন যোগ্য প্রাচীন অথবা পরিচারক দাসের সেই ভাষায় অন্ততপক্ষে একটা সপ্তাহিক সভায় নেতৃত্ব দেওয়া ও সভা পরিচালনা করা উচিত। (৪) প্রাচীনগোষ্ঠীর সেই দলকে সহযোগিতা করতে ইচ্ছুক হওয়া উচিত। যখন এই চাহিদাগুলোর বেশিরভাগই পূরণ করা হয়ে থাকে, তখন প্রাচীনগোষ্ঠী সেই দলের নির্দিষ্ট বিষয়গুলো সম্বন্ধে শাখা অফিসকে লিখে জানাবে এবং সেই ভাষার দলকে সহযোগিতা করার জন্য একটা মণ্ডলীকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করবে। (২০০৭ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ফেব্রুয়ারি মাসের ইনসার্টের ৯ পৃষ্ঠা দেখুন।) যে-প্রাচীন অথবা পরিচারক দাস নেতৃত্ব দেবেন তাকে “দল অধ্যক্ষ” বা “দল দাস” হিসেবে বিবেচনা করা হবে, যিনি দলের তত্ত্বাবধান করার জন্য দায়িত্বপ্রাপ্ত।

৮. আমাদের নির্ধারিত এলাকায় যারা অন্য ভাষার কথা বলে তাদের সাহায্য করা কেন এক বিশেষ সুযোগ?

৮ আমাদের নির্ধারিত এলাকায় যারা অন্য ভাষায় কথা বলে, তাদের সাহায্য করা হল বিশ্বব্যাপী প্রচার অভিযানের এক অত্যাবশ্যকীয় অংশ, যা আমাদের আদর্শ যিশু খ্রিস্ট শুরু করেছিলেন। আমরা যেন উদ্যোগের সঙ্গে আমাদের অংশটুকু করি এবং যিহোবা কীভাবে জাতিগুলোকে কম্পাম্বিত করে চলেছেন ও মনোরঞ্জন বস্তু সকল তাঁর কাছে নিয়ে আসছেন, তা দেখি।—হগয় ২:৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার