পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভিন্ন ভাষায় কথা বলে এমন কারো কাছে সাক্ষ্য দেওয়া
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিহোবা “প্রত্যেক জাতির” লোকেদের আধ্যাত্মিক মঙ্গলের বিষয়ে আগ্রহী। (প্রেরিত ১০:৩৪, ৩৫) তাই, যিশু উল্লেখ করেছিলেন, “সমুদয় জগতে” এবং “সর্ব্ব জাতির কাছে” সুসমাচার প্রচার করা হবে। (মথি ২৪:১৪) সখরিয় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, “জাতিগণের সর্ব্ব ভাষাবাদী” লোক সাড়া দেবে। (সখ. ৮:২৩) প্রেরিত যোহনের দর্শন অনুসারে, “প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার” লোক মহাক্লেশ থেকে রক্ষা পাবে। (প্রকা. ৭:৯, ১৩, ১৪) উপরের বিষয় থেকে বলা যায়, আমরা যখন আমাদের এলাকায় কোনো ভিন্নভাষী ব্যক্তিকে পাই, তখন তার কাছে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করা উচিত।
এই মাসে এটা করার চেষ্টা করুন:
ভিন্নভাষী একজন ব্যক্তির কাছে আপনি কীভাবে সাক্ষ্য দেবেন, সেই বিষয়ে আপনাদের আগামী পারিবারিক উপাসনার সন্ধ্যায় মহড়া দিন।