ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৮ পৃষ্ঠা ১
  • ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হোন’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হোন’
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রস্তুত হয়ে
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে একটা পত্রিকা উপস্থাপনা তৈরি করবেন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে যেভাবে ব্যবহার করা যায়
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভূমিকা প্রস্তুত করা
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৮ পৃষ্ঠা ১

‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হোন’

১ যিশু যখন এক নতুন প্রচার অভিযান চালু করেছিলেন, তখন তিনি তাঁর শিষ্যদের প্রস্তুত করার জন্য সময় করে নিয়েছিলেন। (মথি ১০:⁠৫-⁠১৪) যদিও আমরা সবাই ব্যস্ত, তবুও ঘরে ঘরে পরিচর্যায় যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার জন্য এমনকি অল্প কয়েক মিনিট সময় করে নেওয়াটা ভাল ফল নিয়ে আসতে সাহায্য করবে।​—⁠২ করি. ৯:⁠৬.

২ যেভাবে প্রস্তুতি নেওয়া যায়: যে-সাহিত্যটি অর্পণ করার বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, সেটির সঙ্গে পরিচিত হওয়ার দ্বারা ভালভাবে প্রস্তুতি নেওয়া শুরু করা যেতে পারে। আমাদের এলাকার লোকেদের কথাও আমাদের চিন্তা করা উচিত। কোন বিষয়গুলো তাদের উদ্বিগ্ন করে? কোন ধর্মীয় বিশ্বাসগুলোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে? ধারণা পাওয়ার জন্য আমরা আমাদের রাজ্যের পরিচর্যা এবং শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) বইয়ে নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাগুলো ঘেঁটে দেখতে পারি।

৩ পরিচর্যা সভায় উপস্থাপিত নমুনাগুলো মনোযোগ সহকারে শোনাও আমাদের সাহায্য করতে পারে। আমাদের উপস্থাপনা ব্যবহার করার বিষয়ে যখন আমরা অভিজ্ঞতা লাভ করব, তখন সেটার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের অল্প সময়ের প্রয়োজন হবে। কিন্তু, প্রত্যেকবার পরিচর্যায় যাওয়ার আগে আমরা কী বলব, সেই বিষয়ে আগে থেকে যদি আমরা চিন্তা করে রাখি এবং সেই অনুযায়ী আমাদের উপস্থাপনায় উন্নতি করে চলি, তাহলে আমরা আরও কার্যকারী হব। এ ছাড়া, আমাদের যা প্রয়োজন তা আমাদের প্রচারের ব্যাগে রয়েছে কি না, তা দেখে নেওয়ার জন্য সময় করে নিন।

৪ কী আমাদের উপস্থাপনাকে মনে রাখতে সাহায্য করবে? আমরা যা বলতে চাই তা আমাদের মনে গেঁথে রাখার একটা উপায় হচ্ছে, উপস্থাপনাকে জোরে জোরে পড়ার অভ্যাস করা। কেউ কেউ তাদের পারিবারিক অধ্যয়নের সময় তা অভ্যাস করা উপভাগ করে। আবার কেউ কেউ একটা ছোট্ট কাগজে তাদের উপস্থাপনার এক সংক্ষিপ্ত সারাংশ লিখে রাখা এবং কোনো ঘরে সাক্ষাৎ করার আগে সেটাতে একটু চোখ বুলিয়ে নেওয়া সাহায্যকারী বলে মনে করে।

৫ যেকারণে উপকারজনক: ভালভাবে প্রস্তুতি নেওয়া পরিচর্যায় আমাদের কার্যকারিতা ও আনন্দকে বৃদ্ধি করে। এটা আমাদের স্বচ্ছন্দ বোধ করতে এবং কোনো ঘরে সাক্ষাৎ করার সময় ঘাবড়ে না যেতে সাহায্য করে। যখন আপত্তি জানানো হয় অথবা দোষারোপ করা হয়, তখন আমরা ভেবেচিন্তে বাছাই করা কথা বলে সদয়ভাবে উত্তর দিতে সক্ষম হব। আমরা কী বলব সেটা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে, আমরা গৃহকর্তার প্রতি বেশি মনোযোগ দিতে সক্ষম হই। এ ছাড়া, সাহিত্যটির সঙ্গে পরিচিত হওয়া আমাদেরকে সেটি অর্পণ করার সময় আরও উদ্যমী হতে সাহায্য করবে।

৬ শাস্ত্র আমাদের ‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হইতে’ উৎসাহ দেয়। (তীত ৩:১) সুসমাচার প্রচার করার চেয়ে উত্তম কাজ আর কী-ই বা হতে পারে? ভালভাবে প্রস্তুতি নেওয়ার দ্বারা আমরা সেই গৃহকর্তার প্রতি সম্মান দেখাই যিনি শোনার আগ্রহ দেখান এবং সেই ঈশ্বর যিহোবার প্রতি সম্মান দেখাই, যাঁকে আমরা প্রতিনিধিত্ব করি।​—⁠যিশা. ৪৩:⁠১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার