“আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও”
১ চাপ ও উদ্বেগপূর্ণ এক জগতে, যিশুর জোয়ালির অধীনে বিশ্রাম বা সতেজতা পাওয়ার বিষয়ে তাঁর উষ্ণ আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা প্রকৃত স্বস্তি লাভ করেছি। (মথি ১১:২৯, ৩০) শিষ্যত্বের জোয়ালি গ্রহণ করার অন্তর্ভুক্ত হল এমন এক কাজে অংশগ্রহণ করা, যেটা শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই নয় কিন্তু সেইসঙ্গে সতেজতাদায়কও। এই কাজের সঙ্গে রাজ্যের সুসমাচার প্রচার করা এবং যিশুর সহজ জোয়ালির অধীনে আমাদের সঙ্গে সতেজতা পেতে অন্যদের সাহায্য করা জড়িত।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.
২ পরিচর্যা থেকে সতেজতা: যিশু তাঁর অনুসারীদেরকে ইতিমধ্যেই তারা যে-জোয়ালি বহন করছিল, সেটার সঙ্গে যিশুর দেওয়া জোয়ালিকে যুক্ত করতে বলেননি। তিনি তাদের ভারী জোয়ালি ফেলে তাঁর হালকা জোয়ালি বহন করার আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বিধিব্যবস্থার চিন্তা বা উদ্বেগ ও হতাশার জন্য আমরা আর ভারগ্রস্ত হয়ে পড়ি না; এমনকি অস্থির বা অনিশ্চিত ধনসম্পদ পাওয়ার চেষ্টায় পরিশ্রম করি না। (লূক ২১:৩৪; ১ তীম. ৬:১৭) যদিও আমরা ব্যস্ত আর দৈনন্দিন চাহিদাগুলো মেটানোর জন্য আমাদের পরিশ্রম করতেই হবে, তবুও আমরা ঈশ্বরের উপাসনা করার জন্য আমাদের জীবনকে কেন্দ্রীভূত করি। (মথি ৬:৩৩) যে-বিষয়টা ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ সেটা সম্বন্ধে যদি আমরা এক সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখি, তাহলে পরিচর্যা আমাদের জন্য দুর্বহ না হয়ে, বরং সতেজতাদায়ক হবে।—ফিলি. ১:১০, NW.
৩ স্বাভাবিকভাবেই, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে ভালবাসি, যে-বিষয়গুলোকে আমরা প্রিয় বলে মনে করি। (লূক ৬:৪৫) সমস্ত খ্রিস্টান যিহোবা এবং তিনি তাঁর রাজ্যের যে-আশীর্বাদগুলো সম্বন্ধে প্রতিজ্ঞা করেছেন, সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে থাকে। তাই, “মঙ্গলের সুসমাচার” সম্বন্ধে কথা বলার এবং পরিচর্যায় অংশগ্রহণ করার সময় আমাদের প্রতিদিনকার উদ্বেগগুলো ভুলে যাওয়া কতই না সতেজতাদায়ক! (রোমীয় ১০:১৫) অবশ্য, কোনো কাজ আমরা যত বেশি করি, সেই কাজে আমরা ততই দক্ষ হয়ে উঠি এবং আমরা তত বেশি আনন্দ উপভোগ করি। তাই, আমাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে পরিচর্যায় বেশি সময় ব্যয় করা আরও সতেজতা নিয়ে আসবে। আর আমাদের প্রচার কাজের প্রতি যখন লোকেরা সাড়া দেয়, তখন তা কতই না সতেজতাদায়ক হয়! (প্রেরিত ১৫:৩) এমনকি আমরা যখন উদাসীনতা বা বিরোধিতার মুখোমুখি হই, তখনও পরিচর্যা আধ্যাত্মিকভাবে সতেজতা নিয়ে আসবে যদি আমরা এটা মনে রাখি যে, আমাদের প্রচেষ্টায় যিহোবা খুশি হন এবং যেকোনো ইতিবাচক ফল তাঁর আশীর্বাদের কারণে হবে।—প্রেরিত ৫:৪১; ১ করি. ৩:৯.
৪ যিশুর আমন্ত্রণ গ্রহণ করার দ্বারা আমরা যিহোবার সাক্ষি হিসেবে তাঁর সঙ্গে সেবা করার সুযোগ পাই। (যিশা. ৪৩:১০; প্রকা. ১:৫) আর কোনোকিছুই এর চেয়ে সতেজতাদায়ক হতে পারে না!