পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভূমিকা প্রস্তুত করা
যে-কারণে গুরুত্বপূর্ণ: আমাদের ভূমিকা যদি আগ্রহ জাগিয়ে তুলতে না পারে, তাহলে আমরা সাক্ষ্য দিতে পারার আগেই গৃহকর্তা হয়তো কথাবার্তা থামিয়ে দিতে পারেন। তাই, অধিকাংশ প্রকাশক তাদের ভূমিকাকে তাদের উপস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে। আমাদের রাজ্যের পরিচর্যা এবং যেভাবে বাইবেল আলোচনা শুরু করা ও তা চালিয়ে যাওয়া যায় পুস্তিকায় নমুনা হিসেবে বিভিন্ন উপস্থাপনা রয়েছে কিন্তু সেগুলোর সঙ্গে যাতে সহজেই খাপ খাইয়ে নেওয়া যায়, সেইজন্য সেগুলোতে সবসময় সম্পূর্ণ ভূমিকা দেওয়া হয় না। এমনকী যদি নমুনা হিসেবে দেওয়া কোনো উপস্থাপনা সম্পূর্ণও থাকে, তবুও প্রকাশক তাতে পরিবর্তন করতে কিংবা নিজে কোনো উপস্থাপনা তৈরি করতে পারেন। তাই গৃহকর্তা যখন দরজা খোলেন, তখন আমাদের মনে যা আসে, সেটাই বলে দেওয়ার পরিবর্তে আমরা যদি আমাদের ভূমিকা আগে থেকে গুরুত্বের সঙ্গে প্রস্তুত করি, তাহলে আমরা আরও বেশি কার্যকারী হয়ে উঠতে পারব।—হিতো. ১৫:২৮.
এই মাসে এটা করার চেষ্টা করুন:
ভূমিকা প্রস্তুত এবং সেগুলোর মহড়া দেওয়ার জন্য পারিবারিক উপাসনায় কিছুটা সময় আলাদা করে রাখুন।
পরিচর্যায় রত থাকার সময়, আপনি যা বলবেন বলে পরিকল্পনা করেছেন, তা অন্য প্রকাশকদেরও জানান। (হিতো. ২৭:১৭) আপনার ভূমিকা যদি কার্যকারী না হয়, তাহলে তা পরিবর্তন করুন।