ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৮ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৯ মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৬ মে থেকে যে-সপ্তাহ শুরু
  • ২ জুন থেকে যে-সপ্তাহ শুরু
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৮ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৮ (২২৪)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাটি অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: আমরা যেকোনো পরীক্ষার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারি! ২০০৫ সালের ১৫ জুন প্রহরীদুর্গ পত্রিকার ৩০-১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। কোনো নির্দিষ্ট ধরনের পরীক্ষার সঙ্গে মোকাবিলা করতে যিহোবা যেভাবে সাহায্য করেছেন, সেই বিষয়ে মন্তব্য করার জন্য বাছাইকৃত কয়েক জন প্রকাশককে আমন্ত্রণ জানান।

২০ মিনিট: আপনি কি গ্রীষ্মের সময়ে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন? শ্রোতাদের সঙ্গে আলোচনা। ২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র পৃষ্ঠা ৪-৫ পুনরালোচনা করুন, যেখানে সহায়ক অগ্রগামীর চাহিদাগুলো সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার জন্য যারা চাকরি থেকে ছুটি নিয়েছে তারা যে-আশীর্বাদগুলো উপভোগ করেছে, সেগুলোর ওপর মন্তব্য করতে তাদের আমন্ত্রণ জানান। স্কুলের ছুটির সময় যারা সহায়ক অগ্রগামীর কাজ করেছে অন্যরা যেভাবে তাদের উৎসাহ দিয়েছে এবং সাহায্য করেছে, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে বলুন। কীভাবে সহায়ক অগ্রগামীর কাজ তাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করেছে? তারা কোন আনন্দ উপভোগ করেছে? যোগ্য এমন সবাইকে গ্রীষ্মের মাসগুলোতে অগ্রগামীর কাজ করার কথা বিবেচনা করতে উৎসাহিত করুন।

গান ১৭ (১৮৭)

১৯ মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১ (৮৫)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রশ্ন বাক্স পুনরালোচনা করুন।

১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২৫ মিনিট: “‘কেমন উত্তর দিতে হয়, তাহা জানুন’।”a একজন প্রাচীন পরিচালনা করবেন। এলাকায় সচরাচর করে থাকে এমন একটা আপত্তির উত্তর কীভাবে সদয় বাক্যের দ্বারা দিতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

গান ৭ (৫১)

২৬ মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪ (৪৩)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। প্রকাশকদের মে মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মিনিট: “আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও।”b সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “ধন আপনার হতে পারে!”c ২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪-৫ পৃষ্ঠায় পাওয়া নিয়মিত অগ্রগামীদের যোগ্যতাবলির ওপর মন্তব্য করুন। যারা ১ সেপ্টেম্বর থেকে অগ্রগামীর কাজ শুরু করতে ইচ্ছুক, তাদের যত শীঘ্রই সম্ভব আবেদনপত্র জমা দেওয়া উচিত।

গান ২১ (১৯১)

২ জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৭ (২২১)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

২০ মিনিট: বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পায়। (হিতো. ২৮:২০) সচিবের দ্বারা বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। মার্চ, এপ্রিল ও মে মাসে প্রচার কাজ বৃদ্ধি করার বিষয়ে মণ্ডলীর প্রচেষ্টার ওপর যিহোবা যেভাবে আশীর্বাদ করেছেন, সেটার সারাংশ করুন এবং প্রশংসা করুন। যত জন অগ্রগামীর কাজ করেছে তাদের নাম, কতগুলো নতুন বাইবেল অধ্যয়ন শুরু হয়েছে তা এবং পরিচর্যায় সম্পাদিত আরও অন্যান্য উত্তম বিষয় সম্বন্ধে জানান। স্মরণার্থ সভা এবং আমন্ত্রণ পত্রগুলো বিতরণ করার অভিযানের সঙ্গে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাগুলো বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। ক্ষেত্রের পরিচর্যার উল্লেখযোগ্য অভিজ্ঞতাগুলো পুনরায় অভিনয় করে দেখানো যেতে পারে। সহায়ক অগ্রগামী হিসেবে তারা যে-আশীর্বাদগুলো উপভোগ করেছে, সেই বিষয়ে বলার জন্য দুজন বা তিনজন প্রকাশকের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিন।

১৫ মিনিট: “‘সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হোন’।”d শ্রোতাদেরকে বলতে বলুন যে, কীভাবে এবং কখন তারা ঘরে ঘরে পরিচর্যার জন্য প্রস্তুতি নেয়।

গান ৫ (৪৬)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার